বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:২৭ পি.এম
বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান ও চেকপোস্ট পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার একটি বিশেষ আভিযানিক দল মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগর, তিন মঠ, দারোগারহাট বাজার ও মুশুরিয়া বাজারসহ থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আকস্মিক অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে নজরদারি এবং বিভিন্ন যানবাহন ও ব্যক্তিকে চেক করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য প্রদান করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলে ৮ বছরের অসুস্থ শিশু হাসানের চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক শরিফা হক শিশু হাসানের গ্রামের বাড়ি স্থলবর্ষা, দেউলী ইউনিয়ন,
উপজেলা: দেলদুয়ার, জেলা: টাঙ্গাইল।
শিশু হাসানের শরীরে ফোসকা পড়ে গলে গিয়ে ছড়িয়ে পড়ছে ঘা। পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত খসে পড়ছে মাংস। বাবা রাজমিস্ত্রীর কাজ করেন তাহার পক্ষে চিকিৎসা চালানো অসম্ভবনা
শিশুটির করুণ অবস্থা ও অসহায় বাবার আকুতির খবর গণমাধ্যম ও ফেসবুকে প্রচারিত হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। খবরটি দেখার পরপরই তিনি মানবিকভাবে এগিয়ে এসে হাসানের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, বর্তমানে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে শিশু হাসানের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।
শিশু হাসানের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবার ও স্থানীয়রা। তারা বলেন, অসহায় একটি পরিবারের পাশে দ্রুততার সঙ্গে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
****সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাসরুম ধস: খোলা মাঠেই চলছে শিক্ষা কার্যক্রম, চরম ঝুঁকির মুখে শিক্ষক-শিক্ষার্থীরা
নওগাঁ জেলা বদলগাছী উপজেলার মথুরা পুর ইউনিয়নের সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জীবনের ঝুঁকি এড়িয়ে পাঠদান চালু রাখতে বাধ্য হয়েই খোলা আকাশের নিচে ও বিদ্যালয় মাঠে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির পুরানো ভবনের একটি ক্লাসরুমের একাংশ হঠাৎ ভেঙে পড়ে। পরবর্তীতে বাঁশ ও সাময়িক জোড়াতালি দিয়ে ঘরটি আটকানোর আপ্রাণ চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। যেকোনো সময় পুরো কাঠামো ধসে পড়ে বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। জরাজীর্ণ এই অবস্থার কারণে কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসরুমে ঢুকতে ভয় পাচ্ছে। বিদ্যালয়ের অষ্টম নবম দশম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, জরাজীর্ণ ঘরের মধ্যে বসে ক্লাস করতে তাদের প্রবল ভয় করে। বাইরে মাঠে ক্লাস করতে গিয়ে রোদ-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করতে হচ্ছে, যা পড়ালেখার পরিবেশ বিনষ্ট করছে। অতি দ্রুত এই ভাঙা শ্রেণীকক্ষ মেরামত অথবা একটি নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান, বারবার চেষ্টা করেও জরাজীর্ণ ওই কক্ষটিকে আর ব্যবহারের উপযোগী করা যাচ্ছে না। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনতিবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও নতুন ভবন বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বেশি দামে তেল বিক্রির বিষয়ে কোনো ক্রেতা অভিযোগ করেননি। তবে দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধ পাওয়া যায়।
এ অপরাধে দোকানদার তারেক মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ