ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, তদারকিতে পুলিশ সুপার মিজানুর রহমান


চাঁদপুরে জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, তদারকিতে পুলিশ সুপার মিজানুর রহমান

চাঁদপুরে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশের বিভিন্ন পদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল থেকে নায়েক ও এটিএসআই; নায়েক থেকে এএসআই (সশস্ত্র); এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে এই পদোন্নতি পরীক্ষার মাঠ ক্যাম্পেইন ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, উক্ত পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমান।

আরও পড়ুন: জামায়াতের কর্মী ছাড়া কাউকে ভিক্ষাও দেয় না’ এমপি খোকন তালুকদার

প্যারেড পরীক্ষা ও মূল্যায়নকালে পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম।

এছাড়াও পরীক্ষায় চাঁদপুর পুলিশ লাইন্সের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই)-সহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থী পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে মাঠ ক্যাম্পেইন ও প্যারেড মূল্যায়ন সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে নানা আয়োজনে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


চাঁদপুরে নানা আয়োজনে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উদযাপিত

চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। এই সব আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ।”

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে, চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বিশেষ আলোচনা সভা ও ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। কেন্দ্রীয়ভাবে আয়োজিত মূল অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসন সরাসরি যুক্ত ছিল। ভিডিও কনফারেন্সে চাঁদপুর কেন্দ্র থেকে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি হৃদয়গ্রাহী পরিবেশে শিশুদের সাথে কুশল বিনিময় ও উপহার প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ জেলা প্রশাসন, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক অনুষ্ঠানে বলেন, শিশুদের সঠিক বিকাশ ও তাদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলাই বাংলাদেশ শিশু একাডেমির মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন যে, শিশু অধিকার রক্ষা এবং চাঁদপুরের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে মাদক সেবনের দায়ে যুবক মোঃ রাফিকে ৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


সেনবাগে মাদক সেবনের দায়ে যুবক মোঃ রাফিকে ৬ মাসের কারাদণ্ড

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনের অভিযোগে মোঃ রাফি নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে, উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় এলাকায় মাদক সেবনের সময় পুলিশ রাফিকে হাতেনাতে আটক করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইরফানুল হক চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালত রাফিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করে। দণ্ডপ্রাপ্ত রাফি কেশারপাড় গ্রামের জামাল উদ্দিনের পুত্র।

রায়ের পর, তাকে কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে নোয়াখালী কারাগারে প্রেরণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকদের শ্রম কমাতে আধুনিক যন্ত্রপাতি বিতরণ করছে সরকার: জালাল উদ্দিন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


কৃষকদের শ্রম কমাতে আধুনিক যন্ত্রপাতি বিতরণ করছে সরকার: জালাল উদ্দিন এমপি

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার কৃষিতে একটি বিপ্লব ঘটানোর লক্ষ্যে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, কৃষি শ্রমের মূল্য বর্তমানে অনেক বেড়ে গেছে এবং সরকার এই বিষয়টি উপলব্ধি করেছে। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের শ্রম কমানোর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি বিতরণ করছে সরকার।

মঙ্গলবার (৬ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের অধীনে কৃষি যন্ত্রপাতি বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মতলবে থাকতে পারবে না।" আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্ব করেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন সভাটি পরিচালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের অধীনে উপজেলায় মোট ১৬৭টি কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধান মাড়াই যন্ত্র ১২টি, এলএলপি ৩৮টি, ভুট্টা মাড়াই যন্ত্র ১৬টি, রিপার ১১টি, বেড প্ল্যান্টার ৬টি, ফুট পাম্প ১২টি, হ্যান্ড স্প্রেয়ার ৬২টি এবং তেল নিষ্কাশন যন্ত্র ২টি।

ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি উপজেলা প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এবং দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবর্তন আসেনি নীলফামারীর সরকারি দপ্তরে: কর্মকর্তাদের কথাবার্তা ও আচরণে ফুটে উঠছে পুরোনো ফ্যা'সি'বাদের রূপ!

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী: জেলা প্রতিনিধি রায়হান আলী

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


পরিবর্তন আসেনি নীলফামারীর সরকারি দপ্তরে: কর্মকর্তাদের কথাবার্তা ও আচরণে ফুটে উঠছে পুরোনো ফ্যা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের সার্বিক শাসনব্যবস্থা ও প্রশাসনিক সংস্কৃতিতে পরিবর্তনের হাওয়া লাগলেও তার কোনো প্রভাব পড়েনি নীলফামারীর সরকারি দপ্তরগুলোতে। অভিযোগ উঠেছে, জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ে দায়িত্বরত বেশ কিছু কর্মকর্তার কথাবার্তা, আচরণ ও কর্মপদ্ধতিতে এখনও ফুটে উঠছে পুরোনো কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী মানসিকতার ছাপ। এতে সাধারণ সেবাপ্রার্থীরা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক দপ্তর, ভূমি অফিস, হাসপাতাল এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে নিয়মিতই অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রয়োজনীয় নথিপত্র সই করানো কিংবা সাধারণ তথ্যের জন্য গিয়েও কর্মকর্তাদের কাছ থেকে মিলছে না সহযোগিতাপূর্ণ মনোভাব। কোনো বিষয়ে প্রশ্ন করলে বা কাজের অগ্রগতি জানতে চাইলে উল্টো ধমক, এড়িয়ে যাওয়ার প্রবণতা ও ফাইল আটকে রাখার অভিযোগ তুলছেন অনেকে।
সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকার পরিবর্তন হলেও আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি। আগের মতোই ঘুরতে হচ্ছে, ঘুষ ও তদবির ছাড়া কাজ হচ্ছে না। অনেক কর্মকর্তা নিজেদের আগের আমলের মতোই ধরাকে সরা জ্ঞান করছেন। তাঁদের কথাবার্তা এবং ভাবভঙ্গি দেখে মনেই হয় না যে দেশে কোনো পরিবর্তন এসেছে।"
স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনিক আমূল সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের এই ভোগান্তি কমবে না। তাঁরা মনে করছেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই পুরোনো মনোভাব বজায় থাকলে গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ব্যাহত হবে।
এ বিষয়ে জানতে নীলফামারীর জেলা প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সরাসরি মুখ খুলতে রাজি হননি। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা অবিলম্বে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের আচরণের মানসিকতা পরিবর্তন এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%