০৮:৫২ পি.এম
বগুড়া, ৩ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার বাদ আছর, মরহুমের পরিবারের উদ্যোগে নগরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, জেলা বিএনপির সহ-সভাপতি ও সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহমেদ খান রুবেল, শহিদ উন নবী সালাম এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
আরও পড়ুন: নিউইয়র্কের মসজিদ আল আরাফার নতুন কমিটির শপথ গ্রহণ
মরহুমের পরিবারের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, আল আমিন সরকার, সৈয়দ আব্দুল গফুর দারা এবং উজ্জ্বল হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন