ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে নেতৃত্ব দেবেন অজিঙ্কা শিন্ডে


যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে নেতৃত্ব দেবেন অজিঙ্কা শিন্ডে

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে। সিজেপির নেতা অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দরে আটকের আগে ধারণ করা একটি ভিডিওতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে সিজেপি এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারের আশঙ্কায় আগের রাতে ধারণ করা এক ভিডিও বার্তায় দীপ উল্লেখ করেন, ‘অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক থাকাকালে সিজেপির অর্গানাইজেশন ইনচার্জ অজিঙ্কা শিন্ডে যন্তর মন্তরের বিক্ষোভে নেতৃত্ব দেবেন।’

আরও পড়ুন: ডেটা সেন্টার কেন সামরিক হামলার লক্ষ্যবস্তু হচ্ছে

যন্তর মন্তরে শনিবার সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভের আগে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজে ঢুকে পুলিশ অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে।

এদিকে সর্বভারতীয় শিক্ষার্থী সমিতির (আইসা) নেত্রী নেহা বোরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বিক্ষোভকারীদের দিল্লিতে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‘আজ দিল্লি হাটই হয়ে উঠছে জন্তর মন্তর! সেখানেই দেখা হচ্ছে!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


মালয়েশিয়ার কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হিরা। তিনি বিশ্বের ৩৮টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শনিবার (১০ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।

প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হাফেজ হিরা পেয়েছেন সম্মাননা ট্রফি, ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ বা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।

ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী হাফেজ হিরার এই সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

গত ৬ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে কয়েক ধাপের বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিনিধিরা চূড়ান্ত পর্বে অংশ নেন।

পুরুষদের পূর্ণাঙ্গ কুরআন হিফজ বিভাগে বাংলাদেশের পর দ্বিতীয় স্থান অর্জন করেছে সিরিয়া এবং তৃতীয় হয়েছে স্বাগতিক মালয়েশিয়া। পুরুষদের কিরাআত বিভাগে প্রথম হয়েছে ইন্দোনেশিয়া, দ্বিতীয় মালয়েশিয়া এবং তৃতীয় বেলজিয়াম।

নারীদের কিরাআত বিভাগে শীর্ষ তিনটি স্থান অর্জন করেছে যথাক্রমে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই। আর নারীদের হিফজ বিভাগে প্রথম হয়েছে নাইজার, দ্বিতীয় লিবিয়া এবং তৃতীয় মিয়ানমার।

ইংরেজি, আরবি ও মালয় ভাষায় পরিচালিত সমাপনী অনুষ্ঠানে মালয়েশিয়ার উচ্চপদস্থ ধর্মীয় কর্মকর্তা, বিচারক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিপুলসংখ্যক স্থানীয় নাগরিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাফেজ হিরার শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুর বিভিন্ন দেশের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে হাফেজ হিরার এ অর্জন বাংলাদেশের জন্য নতুন গৌরবের উপলক্ষ হয়ে উঠেছে। শিক্ষক, পরিবার ও দেশবাসী তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শয়তান মরেছে’: নানা পাটেকরকে নিয়ে তনুশ্রীর কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


‘শয়তান মরেছে’: নানা পাটেকরকে নিয়ে তনুশ্রীর কটাক্ষ

বলিউডে শোক ও শ্রদ্ধার আবহের মধ্যে অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর পর অভিনেত্রী তনুশ্রী দত্ত তাকে ‘শয়তানের মৃত্যু’ বলে কটাক্ষ করেছেন। তার এই মন্তব্য নেটদুনিয়ায় বিতর্কের সৃষ্টি করেছে ভক্তদের মধ্যে।

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার শুটিংয়ের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তনুশ্রী। এই অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে ভারতে মি-টু আন্দোলন শুরু হয়।

যখন নানা পাটেকরকে কিংবদন্তি হিসেবে স্মরণ করা হচ্ছে, তখন তনুশ্রী তার অতীতকে সামনে নিয়ে আসেন। তিনি একটি ইভেন্টে অংশ নিতে বিমানবন্দরে ছিলেন। সেখান থেকে ইনস্টাগ্রাম ভিডিও বার্তায় তিনি বলেন, "সংবাদমাধ্যমগুলো Evil Dead-কে নিয়ে ব্যস্ত। আমি কী ধরনের প্রতিক্রিয়া দেবো ভেবে পাচ্ছি না। তবে হ্যাঁ, পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। কিন্তু…।"

তনুশ্রীর মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে। তবে তিনি সমালোচকদের বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তার প্রশ্ন হলো, "কেউ মারা গেলেই কি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আর ভুক্তভোগীর যন্ত্রণা মুছে যায়?"

তনুশ্রী দাবি করেছেন, ২০০৮ সালে নানা পাটেকরের কাছে হেনস্তার শিকার হয়ে তিনি দীর্ঘদিন মানসিক যন্ত্রণা সহ্য করেছেন। ২০১৯ সালে মুম্বাই পুলিশ যথেষ্ট প্রমাণের অভাবে নানা পাটেকরকে মামলা থেকে অব্যাহতি দেয়। তিনি অভিযোগ করেছেন, নানা পাটেকর তার প্রভাব খাটিয়ে এবং মূল সাক্ষীদের ভয় দেখিয়ে মামলাটি বন্ধ করিয়েছিলেন। এই কারণে আদালত তাকে নির্দোষ প্রমাণ করতে পারেনি।

২০২০ সালের পর নানার মাধ্যমে তনুশ্রীকে হত্যার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। জীবনের কঠিন সময়ের জন্য দায়ী মানুষটির প্রতি ক্ষোভ প্রকাশ করতে, তাই নানা পাটেকরকে ‘শয়তান’ ও ‘মহাশয়তান’ বলে আক্রমণ করেছেন তনুশ্রী দত্ত।

এদিকে, তনুশ্রীর বক্তব্যের বিরোধিতা করেছে এআইসিডব্লিউএ। সংস্থাটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত বলেছেন, "কারও মৃত্যুর পর তাকে ‘শয়তান’ বলে আক্রমণ করা আপত্তিকর, অসংবেদনশীল ও লজ্জাজনক।"

সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি নিয়ে বিরোধ, আলফাডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই স্থাপনা নির্মাণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


জমি নিয়ে বিরোধ, আলফাডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই স্থাপনা নির্মাণের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. নাজমুল ইসলাম (৩৮)।

অভিযোগকারী নাজমুল ইসলাম উপজেলার পাকুড়িয়া গ্রামের হাজী চাঁদ মাহমুদ খানের ছেলে। অভিযোগে একই গ্রামের মিজানুর রহমান খান (৬৫), তৌহিদুর রহমান খান (৪৫), মফিজুর রহমান খান (৩৫) ও ফয়সাল খানের (১৮) নাম উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাকুড়িয়া মৌজার ৪৮ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ বিষয়ে আলফাডাঙ্গা সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা নম্বর ৬৮/২১ বিচারাধীন রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নাজমুল ইসলামের অভিযোগ, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিবাদীরা বিরোধপূর্ণ জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন। ইতোমধ্যে ভবন নির্মাণের জন্য ভিত্তি ঢালাইয়ের কাজও শেষ হয়েছে বলে দাবি তাঁর।

অভিযোগকারী জানান, বিষয়টি জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিবাদীদের আদালতের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়। তবে তাতে সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জমি নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও আইন অনুযায়ী প্রতিকার পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

অভিযোগে পাকুড়িয়া মৌজার বিএস খতিয়ান নম্বর ২২১ ও ২২৪ এবং হাল দাগ নম্বর ২৩৭ ও ২৩৮-এর ৪৮ শতাংশ জমির উল্লেখ রয়েছে। এর মধ্যে ২৪ শতাংশ জমির ওপর নিজেদের দাবি রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান খান বলেন, আমাদের জায়গায় ঘর তোলা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বিরোধ করে আসছে। জমির কাগজপত্র আমাদের অনুকূলে রয়েছে।

আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার মণ্ডল বলেন, আমি সরেজমিনে গিয়েছিলাম। নালিশি জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই উভয় পক্ষই সেখানে কোনো ধরনের কাজ করতে পারবে না। কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা সংখ্যা এক হাজারে উন্নীত হবে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা সংখ্যা এক হাজারে উন্নীত হবে: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার সংখ্যা এক হাজারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বরাদ্দের বিষয়ে উদ্যোগ নেয়ার আশ্বাসও প্রদান করেছেন।

শনিবার (১০ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সরকার মেডিকেল কলেজের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দের বিষয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও, সরকারি হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চিকিৎসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রোগীর কথা মনোযোগ সহকারে শোনা, তার শারীরিক সমস্যা সম্পর্কে বিস্তারিত জানা এবং প্রয়োজনীয় পরামর্শ দেয়া চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসার পাশাপাশি রোগীর প্রতি আন্তরিকতা ও মানবিক আচরণ প্রদর্শনের মাধ্যমে আস্থা তৈরি করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, পরিবেশদূষণ এবং খাদ্যের গুণগত মান মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। চিকিৎসকদের ওষুধ দেয়ার পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে মানুষকে সচেতন করার আহ্বান জানান তিনি।

নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। রোগীদের প্রতি দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাছুম হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এ সময় কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%