ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ


বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ

জেলায় এবারের কার্যক্রমে ৭৪৮টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ।

আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এসব তথ্য তুলে ধরেন বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

সভায় সিভিল সার্জন জানান, জেলার প্রতিটি শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ব্যস্তভাবেই কাজ করছেন।

আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন হোসেন চৌধুরীর সভাপতিত্বে এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এবারের ক্যাম্পেইনে জেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সের ১১ হাজার ৪৫৮ শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৬৭ হাজার ২৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় ৭৪৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সভায় নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমতাজের এক মামলায় জামিন বহাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


মমতাজের এক মামলায় জামিন বহাল

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মরদেহ পোড়ানোর অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে দেয়া হাইকোর্টের জামিনটি এখনও বহাল রয়েছে।

আজ রোববার (২১ জুন) রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেয়া তিন মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে। এর মধ্যে এক মামলার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দিয়েছেন।

মমতাজের আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু জানান, ১৫ জুন হাইকোর্ট ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দুজন নিহত ও একটি হত্যাচেষ্টার ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা তিনটি মামলায় মমতাজকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদালত একইসঙ্গে তিনটি পৃথক রুলও জারি করে জানতে চান, কেন এসব মামলায় মমতাজকে স্থায়ী জামিন দেয়া হবে না।

তিনি আরো বলেন, মমতাজ ইতোমধ্যে আরও তিনটি মামলার আসামি হিসেবে জড়িত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে মমতাজের পক্ষে আইনজীবী মোতাহার হোসেনের সঙ্গে ছিলেন আইনজীবী মোসাম্মৎ খায়রুন নেছা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন।

গত বছরের ১২ মে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে একটি মামলায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ১৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।

সংগীতশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়াই করেন। তিনি আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন। তবে মমতাজ তাঁর নির্বাচনে জয়ী হতে পারেননি এবং স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


জামালপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় ঢাকাগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে আনুমানিক ১৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু ঘটে।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের টনকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মেলান্দহের টনকি এলাকায় অতিক্রম করার সময় ওই কিশোর ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলে তার শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয়রা কেউ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেননি।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেলান্দহে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে এখনও পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় রেলওয়ে আইনে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ১৫ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


ঢাকাসহ ১৫ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা রয়েছে ঢাকা সহ।

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব শরণার্থী দিবসের সংহতি ফুটবল টুর্নামেন্টে রোহিঙ্গা দল চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


বিশ্ব শরণার্থী দিবসের সংহতি ফুটবল টুর্নামেন্টে রোহিঙ্গা দল চ্যাম্পিয়ন

কক্সবাজারে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আয়োজিত সংহতি ফুটবল টুর্নামেন্টে রোহিঙ্গা শরণার্থীদের একটি দল চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (২১ জুন) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), ব্র্যাক এবং অ্যাকশনএইডের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন রোহিঙ্গা শরণার্থী, স্থানীয় জনগোষ্ঠী, মানবিক সহায়তা কর্মী ও সরকারি প্রতিনিধিরা।

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে, মানবিক সংস্থা ও সরকারি প্রতিনিধিদের নিয়ে গঠিত দলকে ২-০ গোলে পরাজিত করে রোহিঙ্গা দল শিরোপা জিতে নেয়। রোহিঙ্গা দলটি ক্যাম্পভিত্তিক আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের সদস্যদের নিয়ে গঠিত, যেখানে ৩৩টি শরণার্থী ক্যাম্পের খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করেন।

প্রতি বছর ২০ জুন পালিত বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। খেলাধুলা কিভাবে মানুষকে একত্র করতে পারে, সেই বার্তা তুলে ধরাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। এই আয়োজন শরণার্থী ও অন্য অংশগ্রহণকারীদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা, বন্ধুত্ব বৃদ্ধি এবং একসঙ্গে ইতিবাচক সময় কাটানোর সুযোগ তৈরি করে দেয়।

রোহিঙ্গা দলের কোচ এমদাদ উল্লাহ বলেন, খেলাধুলা শরণার্থীদের আশা জোগায় এবং প্রতিদিনের কষ্ট ও সংগ্রাম থেকে কিছুটা মুক্তির সুযোগ করে দেয়। তিনি বলেন, ‘খেলাধুলা মানুষকে একত্র করে এবং আমাদের ভবিষ্যতের দিকে আশাবাদী হয়ে তাকাতে সাহায্য করে।’

রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পারার জন্য অধিনায়ক আপতার হোসেন নিজেকে গর্বিত মনে করেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, একদিন নিরাপদে নিজ দেশে ফিরতে পারব এবং আবার নিজেদের দেশের হয়ে ফুটবল খেলতে পারব।’

ম্যাচ শেষে ইউএনএইচসিআর বাংলাদেশ-এর রিপ্রেজেনটেটিভ ইভো ফ্রেইসেন বিশ্বজুড়ে শরণার্থীদের দৃঢ়তা ও প্রতিকূলতার মধ্যেও নতুন করে জীবন গড়ে তোলার প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ইউএনএইচসিআর হিসেবে আমরা এখানে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রতিদিনই এই শক্তি ও সহনশীলতার পরিচয় দেখতে পাই।’ ফ্রেইসেন আরো বলেন, এই আয়োজন একদিকে যেমন রোহিঙ্গা শরণার্থীদের অধ্যবসায় ও সংগ্রামকে সম্মান জানিয়েছে, অন্যদিকে বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণের অসাধারণ উদারতা ও সংহতিকেও স্বীকৃতি দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%