ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদে বিরোধী দল সুন্দর কথা বলে, বাইরে ৭১-এর রূপ নেয়: এ্যানি


সংসদে বিরোধী দল সুন্দর কথা বলে, বাইরে ৭১-এর রূপ নেয়: এ্যানি

সংসদে বিরোধী দল সুন্দর সুন্দর কথা বললেও, বাইরে গেলে তারা ১৯৭১ সালের সময়ের রূপ ধারণ করে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সাক্ষাৎ

লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে আয়োজিত র‌্যালিতে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ্যানি চৌধুরী বলেন, ‘যারা গ্যাস নেই, বিদ্যুৎ নেই—এ কথা বলে লংমার্চ করছেন, এই লংমার্চ এখন কী হিসেবে জায়েজ? আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন তারা উপস্থিত ছিলেন না। প্রথম দিন থেকে গত ছয় মাস পর্যন্ত এমন কোনো দিন নেই, যেদিন তারা প্রতিবাদ বা আন্দোলনের হুংকার দেননি কিংবা কোনো কর্মসূচি পালন করেননি। তবে সংসদে কিছু সুন্দর সুন্দর কথা বলেন, বাইরে গেলে চেহারাটা স্বাধীনতার সময়, ৭১-এর সময়ের রূপ ধারণ করে।

 

বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘সংসদে আমির সাহেব বলেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে বিচার চাইছি, কেন তাঁর পরিবারকে গালিগালাজ করা হয়েছে। তিনি আরো বলেছেন, কোন ইতররা এসব অপকর্ম করেছে, তাদের গ্রেপ্তারের জন্য আবেদন জানিয়েছেন।’

আরও পড়ুন: রিজভী হাসপাতালে সাংবাদিক এনাম সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন

এ্যানি চৌধুরী অভিযোগ করে বলেন, একদিকে পাটওয়ারী সাহেবের বক্তব্যে দীর্ঘদিন ধরে তারেক রহমান, জিয়া পরিবার এবং বিএনপির নেতাদের নিয়ে অশালীন ও অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে। অথচ জামায়াতের আমির কিংবা তাঁর সঙ্গে ঐক্যবদ্ধ বিরোধী দলের নেতারা একবারও তাঁকে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকতে বলেননি।

 

তিনি বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার তারা বোঝেন না। রাজনীতির মাঠে যারা ফ্যাসিবাদের মতো আচরণ করতে চান, তাদের মধ্যেই এ ধরনের বক্তব্য আসে।’

ছাত্রদল ও যুবদলকে নিয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্যের সমালোচনা করে এ্যানি চৌধুরী বলেন, সংসদে এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, আবার লংমার্চে গিয়ে ভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। রাজনীতি, সমাজ ও বিবেকের সঙ্গে যায় না—এমন বক্তব্য রাজনীতিতে প্রতিষ্ঠিত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: বিএনপির সারাদেশে র‍্যালির ঘোষণা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ড প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘ছয় মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করা সম্ভব নয়।

 

একটি ধ্বংসস্তূপের মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি। তুষের আগুনের মধ্যে এখনো জ্বলছি। যদি পারতাম তাহলে ছয় মাসের মধ্যেই লোডশিডিং বন্ধ করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতাম। কিন্তু এটা আসলে সম্ভব নয়। এখন গ্যাস নেই, গ্যাস এনে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। আমরা জানি সবার কষ্ট হচ্ছে। আমাদেরকে আরো সময় দিতে হবে, এটা হল বাস্তবতা, এটা লুকানোর কিছু নেই।’

তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারির আগে অন্তর্বর্তীকালীন সরকার এসব কাজে হাত দিলে বর্তমান সরকারের জন্য কাজগুলো সহজ হতো।

আরও পড়ুন: মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত আনসার একাডেমী পরিদর্শন

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সদর (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি পুনর্নির্বাচিত সিরাজুল ইসলাম ফারুকী

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


কুড়িগ্রাম মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি পুনর্নির্বাচিত সিরাজুল ইসলাম ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি পদে দ্বিতীয়বারের মতো সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন মাওলানা মো. সিরাজুল ইসলাম ফারুকী। ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর শহরের রংপুর মডেল কলেজে বিভাগীয় মুফাসসীর সম্মেলনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি)। পাশাপাশি তিনি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন।
নির্বাচন ও পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এ টি এম আজম খান। আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা নুরুল আমিন এমপি ও অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি। এছাড়া বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমেন নাসেরী, ফখরুদ্দিন আহমদ ও মাওলানা নাসির উদ্দীন হেলালীসহ রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা মজিবুর রহমান। উদ্বোধনী বক্তব্যের শুরুতেই বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সকল জেলা ও বিভাগীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে মাজলিসুল মুফাসসিরিন রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানায় ডেকে এমপি সরোয়ারের ভাইকে জিজ্ঞাসাবাদ, আলোচনায় পরিবহন খাতের নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


থানায় ডেকে এমপি সরোয়ারের ভাইকে জিজ্ঞাসাবাদ, আলোচনায় পরিবহন খাতের নিয়ন্ত্রণ

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের ব্যবস্থাপনা, পরিবহন সংগঠনের কার্যক্রম, আর্থিক অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগসহ বিভিন্ন বিষয়ে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
মোশাররফ হোসেন বরিশাল-৫ (সদর ও সিটি) আসনের সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের ছোট ভাই। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ডাকা হয়। পরে রাত ১১টার দিকে তিনি থানা থেকে বের হন বলে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
নথুল্লাবাদ বাস টার্মিনাল পরিচালনা ও জেলা বাস মালিক গ্রুপের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন আলোচনা রয়েছে। এরই মধ্যে বাস ও থ্রি-হুইলার (মাহিন্দ্রা) শ্রমিকদের বিরোধের জেরে আগস্টের শেষ দিকে বরিশালসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
পুলিশের একটি সূত্রের দাবি, টার্মিনালে একক প্রভাব বিস্তার, সংগঠনের আর্থিক কার্যক্রম এবং বিভিন্ন পর্যায়ে চাঁদা আদায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে সরকারি বাহিনী-হুতিদের সংঘর্ষে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


ইয়েমেনে সরকারি বাহিনী-হুতিদের সংঘর্ষে নিহত ৬০

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের সংঘর্ষে নিহত ৬০

 

ইয়েমেনের সরকারি বাহিনী, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের নিহতের সংখ্যা ৬০ জনের বেশি হয়েছে। সংঘর্ষগুলো ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সংঘটিত হয়েছে।

 

শনিবার, দেশটির তিনটি আলাদা সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম

আলজাজিরা

এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কয়েক ঘণ্টার এই লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সদস্য এবং ৩১ হুতি নিহত হয়েছেন।

একটি স্বাস্থ্য সূত্র জানিয়েছে যে, ইয়েমেনের তায়েজ প্রদেশের একটি সড়কে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে পৌঁছেছে। এর আগে সরকারপন্থী সূত্রগুলো হামলায় চারজন নিহত হওয়ার তথ্য দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-পুতিনের চালে কি কোণঠাসা হয়ে যাচ্ছে ইউরোপ?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


ট্রাম্প-পুতিনের চালে কি কোণঠাসা হয়ে যাচ্ছে ইউরোপ?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে বর্তমানে মস্কো সফরে রয়েছেন তার কূটনৈতিক দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। পরবর্তীতে তাদের কিয়েভ সফরের পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দীর্ঘ সময় স্থগিত থাকার পর এই মধ্যস্থতা প্রক্রিয়া আবার শুরু হয়েছে। ট্রাম্প জানিয়েছেন যে, তার এই দূতরা উভয় রাজধানীতে ‘যুদ্ধ সমাপ্তির প্রস্তাব’ নিয়ে গেছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বলেছেন যে ট্রাম্পের দূতরা সবসময় স্বাগত অতিথি এবং তাদের সঙ্গে কাজ করতে পেরে রাশিয়া সন্তুষ্ট। তবে এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের জন্য বেশ অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। তারা উদ্বেগ প্রকাশ করেছে যে, ওয়াশিংটন যদি সরাসরি মস্কোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চালায়, তবে ইউরোপের ভূমিকা পাশ কাটানো হতে পারে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মন্তব্য করেছেন, যে কোনো স্থায়ী মীমাংসার আলোচনা চলাকালীন ইউক্রেন ও রাশিয়ার পাশাপাশি ইউরোপীয় ও আমেরিকানদেরও টেবিলে উপস্থিত থাকা উচিত। এর আগে আবুধাবি ও জেনেভায় তিন দফা বৈঠক অনুষ্ঠিত হলেও ভূখণ্ডগত বিভিন্ন বিষয়ে মূল মতপার্থক্য রয়ে যাওয়ায় তখন কোনো চূড়ান্ত শান্তি চুক্তি অর্জিত হয়নি।

ইউরোপজুড়ে রাশিয়ার ড্রোন সংক্রান্ত অভিযোগ এবং পাল্টা উত্তেজনা অব্যাহত রয়েছে। সম্প্রতি জার্মানি লিপজিগ/হ্যাল বিমানবন্দর এলাকায় একটি ড্রোন আটক করার ঘটনায় রাশিয়ার হাত থাকার অভিযোগ তুলেছে, যা মস্কো সম্পূর্ণরূপে নাকচ করে দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন যে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ দেশের অভ্যন্তরীণ সংকটগুলো থেকে জনগণের দৃষ্টি সরাতে এমন আগ্রাসী রাশিয়ার ভুয়া জুজু তৈরি করছেন।

এদিকে, ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আকাশসীমায় চলাচলকারী সমস্ত আন্তর্জাতিক বিমান চলাচলের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি দিয়ে ঘোষণা করেছেন যে রাশিয়ার আকাশে নিরাপদ দিন শেষ হয়ে গেছে। কিয়েভের এই বক্তব্যকে রুশ প্রেসিডেন্ট পুতিন ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছেন এবং রুশ বিশেষজ্ঞরা একে রাশিয়ার নিয়মিত ও কঠোর হামলায় কোণঠাসা হয়ে পড়া ইউক্রেনের একটি মরিয়া পদক্ষেপ হিসেবে দেখছেন।

ইউক্রেনের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা চরমে পৌঁছেছে। সম্প্রতি কিয়েভের একটি আবাসিক এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনী এসবিইউ এবং সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর-এর এজেন্টদের মধ্যে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এছাড়া মিলারা গ্রামে রুশ হামলায় একটি গোলাবারুদ গুদাম ধ্বংস হওয়ার পর সেখানে কয়েক ঘণ্টা ধরে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে, যাতে ৩৮ জন নিহত এবং দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

ইউক্রেনের ড্রোনগুলো রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় লাগাতার হামলা চালানোর কারণে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে এসব হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে মারাত্মক মূল্যস্ফীতি সৃষ্টি করছে। পাশাপাশি নরওয়ে কর্তৃপক্ষ ক্রিমিয়ায় কথিত সম্পদহানির অভিযোগে রুশ গবেষণা জাহাজ ‘প্রফেসর মোলচানভ’ আটক করেছে, যাকে মস্কো ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক ভূরাজনীতিতে পরিবর্তনের হাওয়া জোরালো হচ্ছে। কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বৈশ্বিক নেতারা একত্রিত হয়ে বহুমেরু বিশ্ব ব্যবস্থার আত্মপ্রকাশকে ‘অপরিবর্তনীয়’ বলে উল্লেখ করেছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান হামলায় ইরানের কুহেস্তাকে একটি বিয়ের অনুষ্ঠানে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা নতুন করে যুদ্ধাপরাধের বিতর্ক উসকে দিয়েছে। অন্যদিকে সাবেক মার্কিন বিচারক অ্যান্ড্রু নাপোলিটানো এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে, ইউক্রেনে ব্যবহৃত অস্ত্র উৎপাদনকারী ন্যাটোর কারখানাগুলোতে আঘাত হানার পূর্ণ আন্তর্জাতিক আইনগত অধিকার রাশিয়ার রয়েছে, তবুও সরাসরি বড় ধরনের সংঘাত এড়াতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত নজিরবিহীন ‘সাধুর মতো ধৈর্য ও সংযম’ প্রদর্শন করে চলেছেন।

সূত্র: আরটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%