ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

পিটিআই ইসলামাবাদ লং মার্চ স্থগিত, নতুন তারিখ ৪ অক্টোবর


পিটিআই ইসলামাবাদ লং মার্চ স্থগিত, নতুন তারিখ ৪ অক্টোবর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের পূর্বঘোষিত ইসলামাবাদমুখী ‘লং মার্চ’ এক সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ২৭ সেপ্টেম্বর এই লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা এখন ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

দলটির একজন জ্যেষ্ঠ নেতার উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, রাজনৈতিক কৌশলগত আলোচনা ও সার্বিক প্রস্তুতির মূল্যায়নের পর এই কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ৪ অক্টোবর পেশোয়ার থেকে লং মার্চ শুরু হয়ে রাজধানী ইসলামাবাদের দিকে অগ্রসর হবে।

পিটিআই, দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি, সংবিধানের সুরক্ষা এবং সম্প্রতি নেতাকর্মীদের ওপর চলমান দমন-পীড়নের প্রতিবাদে দেশব্যাপী এই লং মার্চ ও বিক্ষোভের ডাক দিয়েছিল। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই লং মার্চের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং রাজধানীতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ও ব্যারিকেড তৈরির নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় দুই ‘এনকাউন্টার’, বিজেপি সরকারের বার্তা কী?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের কঠোর অবস্থান এবং নিজেদের অভ্যন্তরীণ কৌশলগত সমন্বয়ের স্বার্থে পিটিআই নেতৃত্ব কর্মসূচির তারিখ পুনঃনির্ধারণ করেছে। নতুন তারিখে আন্দোলন কীভাবে এগিয়ে নেওয়া হবে, সে বিষয়ে দলীয় উচ্চপর্যায়ে পর্যালোচনা চলছে। সূত্র: ডন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ডাকাতসহ ১১ সাজাপ্রাপ্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ডাকাতসহ ১১ সাজাপ্রাপ্ত গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পৃথক বিশেষ অভিযানে ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্টভুক্ত ডাকাতি মামলার আসামি, ডাকাতির প্রস্তুতি নেওয়া আসামি এবং সামারি ট্রায়ালের মাধ্যমে মাদকসেবী আসামিরা।

পুলিশের সূত্র অনুযায়ী, শুক্রবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাবুল হোসেন (২৯) কে গ্রেপ্তার করে। অন্য একটি অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার মল্লিক সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আশরাফুল (২৮) কে আটক করেন।

এছাড়া, এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী গঙ্গানগর এলাকা থেকে একই ব্যক্তির নামে দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফারুক আহম্মেদ ওরফে রকেল (৩৯) এবং এএসআই মোঃ নুর আল-আহসান অপর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফরিদ (৬৫) কে গ্রেপ্তার করেন।

পৃথক একটি বিশেষ অভিযানে এসআই রূপম কুমার সরকার পেনাল কোডের ডাকাতি প্রস্তুতি মামলার (মামলা নং-১৮, তারিখ-২৪/০৪/২০২৬) তদন্তে পলাতক আসামি মোঃ বাবুল হোসেন (২৯) কে গ্রেপ্তার করতে সক্ষম হন। অন্যদিকে, এসআই মোহাম্মদ জালাল উদ্দিন একটি নিয়মিত মামলার (মামলা নং-৪১, তারিখ-২৫/০৯/২০২৬) এজাহারনামীয় আসামি মোঃ আবুল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেন।

একই দিনে পরিচালিত অপর একটি অভিযানে এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোঃ শামীম হোসেন, এসআই রূপম কুমার সরকার, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই রতন কুমার মল্লিকের সমন্বয়ে গঠিত যৌথ টিম মাদক সেবনের অপরাধে ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন— মোঃ জালাল (৫০), মোঃ ইসমাইল (২২), মোঃ মোশারফ হোসেন (২১), আল-আমিন (৩৮) এবং মোঃ মনির হোসেন (৩৮)। তাঁদের সামারি ট্রায়ালের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
 
নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা, স্বেচ্ছাসেবী ও সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর  বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একযোগে ৮টি কেন্দ্রে জেলার ৯টি উপজেলার  ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৭হাজার ১০০ শিক্ষার্থী  এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। 
 
 আয়োজকরা জানান, ২০০৮  থেকে নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশ শিক্ষার্থীদের কল্যানে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। বৃত্তি পরীক্ষার আয়োজন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদানসহ বছরজুড়ে শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজন করে আসছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় এ বছরও বৃত্তি পরীক্ষায় ৭ হাজার ১০০ পরীক্ষার্থী অংশ নিয়েছে।
 
 
নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহবুব বলেন, "২০০৮ সাল থেকে আমাদের এই বৃত্তি কার্যক্রম চলছে। ফাউন্ডেশনের সবচেয়ে বৃহৎ প্রকল্প হচ্ছে বৃত্তি প্রকল্প। এ প্রকল্প ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ায় প্রতিযোগী করে তোলে এবং আর্থিক সাহায্য প্রদান করে থাকে। এবছরও বৃত্তি পরীক্ষায় ব্যাপক সাড়া পড়েছে। জেলাজুড়ে একযোগে ৭ হাজার ১০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।"
 
 পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ শেষে নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা শিক্ষাবিদ ইসহাক খন্দকার বলেন, "সুশৃঙ্খল ও সুন্দরভাবে গৃহীত এই ধরনের পরীক্ষা ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ার প্রতি আরও আকৃষ্ট করে। নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে হবে বলে আশা করছি।"
 
এসময় আরো উপস্থিত ছিলেন 
নোয়াখালী জেলার প্রাক্তন  শিক্ষা অফিসার- জনাব জাহাঙ্গীর আলম, ফাউন্ডেশন চেয়ারম্যান- জনাব আব্দুল্লাহ আল মাহবুব, ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান জনাব মো: মায়াজ, জনাব আব্দুল আল রাকিব, জনাব সাইফুল্লাহ সাইফ, জনাব আবু সাইদ সুমন, জনাব হাবিবুর রহমান আরমান প্রমুখ।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবারের সদস্যকে যুক্তরাষ্ট্রে আনতে ২০২৬ সালের আয়সীমা ঘোষণা করল ইউএসসিআইএস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


পরিবারের সদস্যকে যুক্তরাষ্ট্রে আনতে ২০২৬ সালের আয়সীমা ঘোষণা করল ইউএসসিআইএস

পরিবারভিত্তিক অভিবাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্বজনদের আনতে এবং গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্পনসরদের নতুন সর্বনিম্ন আয়সীমা ২০২৬ সালের জন্য ঘোষণা করেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। মূলত, ফর্ম আই-৮৬৪ বা ‘অ্যাফিডেভিট অব সাপোর্ট’-এর আওতায় ফেডারেল দারিদ্র্যসীমার অন্তত ১২৫ শতাংশ আয় প্রদর্শনের বাধ্যবাধকতা থেকে এই নতুন আয়সীমা নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের ৪৮টি স্টেট, ওয়াশিংটন ডিসি, পুয়ের্তো রিকো, গুয়াম এবং নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের জন্য দুই সদস্যের পরিবারের ক্ষেত্রে স্পনসরের ন্যূনতম বার্ষিক আয় ২৭ হাজার ৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। একইভাবে, পরিবারের সদস্যসংখ্যা তিনজন হলে আয় হতে হবে ৩৪ হাজার ১৫০ ডলার, চারজন হলে ৪১ হাজার ২৫০ ডলার এবং পাঁচজনের পরিবারের জন্য ৪৮ হাজার ৩৫০ ডলার দেখাতে হবে।

এছাড়া, ৬, ৭ ও ৮ সদস্যের পরিবারের জন্য স্পনসরের বাৎসরিক আয় যথাক্রমে ৫৫ হাজার ৪৫০, ৬২ হাজার ৫৫০ এবং ৬৯ হাজার ৬৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। পরিবারের সদস্যসংখ্যা যদি আটজনের বেশি হয়, তাহলে প্রতি অতিরিক্ত সদস্যের জন্য ৭ হাজার ১০০ ডলার করে বাড়তি আয় যোগ করতে হবে।

হাওয়াই অঙ্গরাজ্যে অন্যান্য স্টেটের তুলনায় এই আয়সীমা কিছুটা বেশি রাখা হয়েছে। সেখানে দুই সদস্যের পরিবারের জন্য ন্যূনতম আয় ৩১ হাজার ১১৩ ডলার এবং আট সদস্যের পরিবারের জন্য ৮০ হাজার ৮৮ ডলার আয় দেখাতে হবে। এই অঞ্চলে আটজনের পর প্রতি অতিরিক্ত সদস্যের জন্য ৮ হাজার ১৬৩ ডলার করে যুক্ত হবে।

ইউএসসিআইএস আরও জানিয়েছে, সামরিক বাহিনীর সক্রিয় সদস্য যারা নিজেদের স্বামী বা স্ত্রী অথবা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের স্পনসর করবেন, তাদের জন্য সাধারণ ১২৫ শতাংশের বদলে ১০০ শতাংশ দারিদ্র্যসীমার আয় প্রযোজ্য হবে। তাছাড়া, মূল স্পনসরের প্রয়োজনীয় আয় না থাকলে নির্দিষ্ট নিয়মে জয়েন্ট স্পনসর যুক্ত করা কিংবা নিজস্ব সম্পদ দেখিয়েও গ্রিন কার্ডের আবেদন সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে ৩ কেজি গাঁজাসহ তরুণী আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোহাম্মদ নূর ‎সুনামগঞ্জ প্রতিনিধি ::

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


সুনামগঞ্জে ৩ কেজি গাঁজাসহ তরুণী আটক

‎সুনামগঞ্জে তিন কেজি গাঁজাসহ জান্নাতুল আক্তার (২৫) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় এসআই জহিরের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় জান্নাতুল আক্তারের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎আটক জান্নাতুল আক্তার নেত্রকোনার পূর্বধলা থানার সাধুপাড়া এলাকার বাসিন্দা। তিনি বিল্লাল হোসেনের মেয়ে এবং নাইম মিয়ার স্ত্রী।
‎
‎পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক তরুণীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%