০২:৪০ এম
রাঙ্গামাটিতে পুলিশ তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) মধ্যরাতে শহরের মারী স্টেডিয়াম এলাকার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাঙ্গামাটির সদর থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন জলমনি চাকমা (৪৯) এবং নতুন বাবু (৩৯)।
রাঙ্গামাটির সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বলেন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ টিম মধ্যরাতে এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: সন্দ্বীপে ১ দিনে ৪,৫০০ শত বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন
সম্প্রতি পরিচালিত অভিযানের এটিই সব থেকে বড় চালান। যেখানে তিন হাজার পিস ইয়াবা ছিল।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে নিজেদের ইয়াবা ব্যবসায়ী হিসাবে স্বীকার করেছে। তাঁরা এগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। এই বিষয়টি নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা করা হবে।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, জুন মাসে মাদক সংক্রান্ত ৯টি মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময়ে ১৪৭ পিস ইয়াবা ও ১৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছিল।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে পিস্তল-গুলি ও চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন