ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

টেকনাফে মানবপাচারকারী আস্তানায় ৩ মরদেহের সন্ধান মেলেনি


টেকনাফে মানবপাচারকারী আস্তানায় ৩ মরদেহের সন্ধান মেলেনি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউপির রঙ্গীখালীর গহিন পাহাড়ে টানা ৪ ঘন্টা ধরে যৌথ বাহিনী মানবপাচারকারীর আস্তানায় অভিযান চালালেও পড়ে থাকা ৩ মরদেহের সন্ধান মেলেনি।

শনিবার (৭ নভেম্বর) এই অভিযান পরিচালিত হয়। মানবপাচারকারীদের ব্যবহৃত আস্তানা থেকে ছয় রাউন্ড গুলি, গুলির খালি খোসা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরসংলগ্ন পাহাড়ে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, এসআরবি ও পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রোনের সাহায্যেও পাহাড়ে নজরদারি করা হয়।

আরও পড়ুন: কসবায় দু'পক্ষের সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, "অভিযানে কোনো মরদেহ পাওয়া যায়নি। আপাতত অভিযান শেষ হলেও প্রয়োজনে আবারও অভিযান চালানো হবে।"

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রঙ্গীখালীর পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন। ওই ঘটনায় ৫৬ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে এবং মানবপাচারকারী চক্রের সন্দেহভাজন ছয় সদস্যকে আটক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাহুলের ভোট বাঁচাও আন্দোলনকে অনুপ্রবেশকারী রক্ষার কৌশল বললেন শাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


রাহুলের ভোট বাঁচাও আন্দোলনকে অনুপ্রবেশকারী রক্ষার কৌশল বললেন শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোট বাঁচাও’ আন্দোলনকে অনুপ্রবেশকারীদের আড়াল করার প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করে তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত এক জনসভায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, রাহুল গান্ধীর এই অভিযান মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করার একটি কৌশল। একই সঙ্গে, তিনি উত্তরাখণ্ডসহ সারা ভারত থেকে সকল অনুপ্রবেশকারীকে তাড়ানোর পক্ষে জোরালো দাবি জানান।

জনসভায় অমিত শাহ প্রশ্ন করেন, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তাদের এই পবিত্র ভূমি ও দেশ থেকে বের করে দেওয়া উচিত কি না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উত্তরাখণ্ডে মুসলিম জনমিতির পরিবর্তন এবং বহিরাগতদের বসতি স্থাপন নিয়ে বিজেপির প্রচারের প্রেক্ষাপটে অমিত শাহের এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

কংগ্রেসের বিরুদ্ধে তোষণ রাজনীতির অভিযোগ তুলে শাহ বলেন, কংগ্রেস শুক্রবারের নামাজের জন্য ছুটির প্রস্তাব দিয়েছিল এবং রামমন্দির নির্মাণের বিরোধিতা করেছে। তিনি দাবি করেন, কংগ্রেস সরকারের আমলে এমন নীতি গ্রহণ করা হয়েছিল যা দেশে অবৈধ অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তনকে উৎসাহিত করে, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর এই ধারা বন্ধ করা সম্ভব হয়েছে।

উত্তরাখণ্ডের হরিদ্বার, দেরাদুন এবং উধম সিং নগরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিজেপি কিছুদিন ধরে সরব রয়েছে। দলটির দাবি, অন্যান্য রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে মানুষের আগমন স্থানীয় জনবিন্যাস এবং ব্যবসাবাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে, উত্তরাখণ্ডের জনসভা থেকে অনুপ্রবেশ, ধর্মীয় মেরুকরণ এবং তোষণনীতির বিষয়গুলো সামনে এনে বিজেপি তাদের পুরনো রাজনৈতিক কৌশলকে আরও তীব্র করেছে। উন্নয়নমূলক প্রচারের পাশাপাশি ধর্মীয় ও জাতীয়তাবাদী আবহ তৈরি করে হিন্দু ভোটারদের একত্রিত করার লক্ষ্য বিজেপি নেতৃত্বের প্রধান উদ্দেশ্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসবায় দু'পক্ষের সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


কসবায় দু

বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান এবং বিএনপির নমিনেশন প্রত্যাশী কবির আহমাদ ভূইয়ার সমর্থকদের মধ্যে চলছে ধাওয়া-পাল্টাধাওয়া।

শনিবার (৭ নভেম্বর) কসবা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়া পরিবার ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


জিয়া পরিবার ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন যে, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান—এই তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে ধারণ করে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটরিয়ামের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন যে, আগামীতে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে সম্ভাবনাময় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ৭ নভেম্বরের প্রেক্ষাপট, রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বের শূন্যতা কাটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমে বাংলাদেশ একটি নিশ্চিত ও শক্তিশালী নেতৃত্বের দিকে এগিয়ে গিয়েছিল। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমানের তারেক রহমান—এই তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

পঞ্চগড়ের বিশেষ প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, দলমত ও সর্বস্তরের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পঞ্চগড় উপহার দিতে হলে, আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন করতে হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


বরিশালে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালি

বরিশাল, ৭ নভেম্বর, ২০২৬ : ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের স্মরণে বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৃথক সমাবেশ ও র‌্যালির আয়োজন করেছে।

আজ শনিবার দুপুরে বরিশাল মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় নগরীর সদর রোডে অশ্বিনীকুমার হলের পাশে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি একটি সমাবেশের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. মজিবর রহমান সরোয়ার।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, "গত ১৭ বছর যেভাবে মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করেছি, এখনো সেভাবেই মাঠে রয়েছি। প্রয়োজনে সাংগঠনিক টিম গঠন করে স্বৈরাচারী শক্তি প্রতিহত করা হবে।"

সমাবেশ শেষে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে বরিশাল জেলা বিএনপির উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে জেলা বিএনপির নেতাকর্মীরাও নগরীতে র‌্যালি বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%