ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং
আল-জাজিরার বিশ্লেষণ

নতুন নির্বাচন নাকি সরকার গঠন? রাজনৈতিক জটিলতায় ইসরাইল


নতুন নির্বাচন নাকি সরকার গঠন? রাজনৈতিক জটিলতায় ইসরাইল

ইসরাইলের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজোগ একটি জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। রোববার (৮ নভেম্বর) সরকার গঠনের জন্য প্রথম সুযোগ কার হাতে যাবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে তার। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট—দুই নেতা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছেন।

প্রেসিডেন্টের দপ্তরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক পরামর্শ সভার পর দেখা গেছে, ১২০ আসনের নেসেটে গাদি আইজেনকোট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন। অন্যদিকে, বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে ৪৬ জনের সমর্থন এসেছে। যদিও নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোটের হাতে ৫৩টি আসন থাকার কথা ছিল, তথাপি অতি-গোঁড়া ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ সংক্রান্ত মতবিরোধের কারণে তার দীর্ঘদিনের মিত্র ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ দল তাকে শেষ মুহূর্তে সমর্থন দিতে অস্বীকৃতি জানায়।

আইজেনকোট ৬৭ জনের সমর্থন পেলেও, তার এই জয়ের পেছনে রয়েছে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলোর ভোট, যারা গত অক্টোবরের নির্বাচনে রেকর্ড ১৯টি আসন জিতেছিল। তবে আইজেনকোট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি এই আরব দলগুলোকে নিজের সরকারে অংশীদার করবেন না। ইসরাইলে সরকার গঠন করতে হলে সর্বনিম্ন ৬১টি আসনের প্রয়োজন হয়। যদি আইজেনকোট ফিলিস্তিনি দলগুলোকে সরকারে না রাখেন, তাহলে তাকে অতি-গোঁড়া দলগুলোকে রাজি করিয়ে ৬১ আসনের কোটা পূরণ করতে হবে।

আরও পড়ুন: মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি

অন্যদিকে, নেতানিয়াহুকে ক্ষমতা ধরে রাখতে হলে বিরোধী শিবিরের কোনো দলকে নিজের পক্ষে টানতে হবে অথবা আইজেনকোটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির ভিত্তিতে জাতীয় ঐক্য সরকার গঠন করতে হবে, যা বিরোধীরা ইতিমধ্যেই নাকচ করে দিয়েছেন।

নির্বাচনে আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’ এবং ‘ইউনাইটেড আরব লিস্ট’ বা ‘রাম’ মূলত নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে আইজেনকোটকে সমর্থন দিয়েছে। রাম দল সরকারে যোগ দিতে ইচ্ছুক হলেও জয়েন্ট লিস্ট বাইরে থেকে সমর্থন দেওয়ার কথা বলেছে। তবে আইজেনকোটের শর্ত হলো—ফিলিস্তিনি দলগুলোকে সমর্থন দিতে হলে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনি দলগুলোর নেতারা জানিয়েছেন, নেতানিয়াহুর মতো উগ্র ডানপন্থী সরকারের পতন ঘটানো এবং দেশের ফিলিস্তিনি নাগরিকদের বাড়িঘর ধ্বংস বন্ধ ও অপরাধ দমনের মতো মৌলিক অধিকার রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য।

সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট যাকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, তিনি প্রথমে ২৮ দিন সময় পাবেন এবং প্রয়োজন হলে তা ১৪ দিন বাড়ানো যাবে। যদি নির্ধারিত ধাপগুলোতে একের পর এক মনোনীত প্রার্থী ব্যর্থ হন, তাহলে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে এবং ৯০ দিনের মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো সরকার গঠিত না হওয়া এবং নতুন নির্বাচন দেওয়াটাই নেতানিয়াহুর সবচেয়ে পছন্দের কৌশল, কারণ এতে তার প্রতিদ্বন্দ্বীদের অবস্থান দুর্বল হতে পারে এবং তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পারবেন।

আরও পড়ুন: সৌদি আরবে ভ্রমণেচ্ছুদের জন্য নতুন পর্যটন ভিসার সুখবর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রেসিডেন্টের শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রেসিডেন্টের শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এই সময় প্রেসিডেন্ট তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

ভারতের কিংবদন্তি সানাইবাদক ও ভারতরত্নপ্রাপ্ত ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা উত্তর প্রদেশের বারানসিতে ঘটেছে। সমাজবাদী পার্টির (এসপি) প্রধান ও বিরোধী নেতা অখিলেশ যাদব বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে স্থানীয় পৌর কর্তৃপক্ষের দাবি, সরকারি উদ্যোগে নয়, বরং পরিবারের সদস্যরাই নিজেদের সিদ্ধান্তে বাড়িটির একাংশ ভেঙেছেন।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে অখিলেশ যাদব বাড়ি ভাঙার ঘটনাকে ‘চরম নিন্দনীয়’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘যাদের জন্য সানাই বাজেনি, তাদের কাছ থেকে আর কী-ই বা আশা করা যায়!’

অখিলেশ যাদব অভিযোগ করেছেন যে, বিজেপি এবং তাদের সংকীর্ণমনা সহযোগীরা সব সময় শিল্প ও শিল্পীদের বিরোধিতা করে। কারণ, সৃজনশীল মানুষেরাই সামাজিক পরিবর্তনের ভিত্তি তৈরি করেন। ইতিবাচক শিল্প মানুষের মধ্যে সহমর্মিতা ও সহনশীলতা বাড়ায়। তাই তারা শিল্পকে নিজেদের রাজনৈতিক এজেন্ডার বাধা মনে করে অথবা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়।

তিনি আরও বলেন, ভারতরত্নপ্রাপ্ত একজন ব্যক্তির অভিন্ন ঐতিহ্য ধ্বংস করা মানে শুধুমাত্র তার মর্যাদা ও সম্মান নষ্ট করা নয়, বরং ভারতের সম্মানও ক্ষুণ্ন করা। ঘৃণার রাজনীতিতে জড়িয়ে বিজেপি দেশের ক্ষতি করছে। ক্ষমতায় গেলে ওস্তাদ বিসমিল্লাহ খানের সংগীত ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি ‘শ্রবণ জাদুঘর’ নির্মাণের প্রতিশ্রুতি দেন অখিলেশ।

বারানসি পৌর করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, বাড়িটিতে জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু পরিবার তাতে সম্মতি দেয়নি। বরং ভবনটির জরাজীর্ণ অবস্থার কথা জানিয়ে তারা নিজেরাই সেটি ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।

পৌর করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ শ্রীবাস্তব জানান, শহরের বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি ও অবদান সংরক্ষণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় তাদের বাড়িতে যাওয়ার সড়কগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবন ও অবদানের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হবে এবং প্রতিটি বাড়ির একটি কক্ষ জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

এ প্রকল্পের অংশ হিসেবে ভারতরত্ন ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়িতে জাদুঘর প্রতিষ্ঠার বিষয়ে তার পরিবারের সঙ্গে আলোচনা হয়েছিল। কিন্তু পরিবার প্রস্তাবে সম্মতি দেয়নি। ভবনটি জরাজীর্ণ হওয়ায় তারা নিজেরাই সেটি ভেঙে পুনর্নির্মাণ করতে চেয়েছেন।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবার আগে বাংলাদেশ, দিল্লি বা পিন্ডি নয়: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


সবার আগে বাংলাদেশ, দিল্লি বা পিন্ডি নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই দীপ্ত উচ্চারণের মাধ্যমে দেশপ্রেমিক গণতান্ত্রিক জনগণের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইতিহাস সচেতন বর্তমান প্রজন্ম যদি ৭ নভেম্বরের প্রেরণায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশ কখনো পথ হারাবে না।

রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে শনিবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিপাহী-জনতার ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও ষড়যন্ত্রকারীরা তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে স্বপরিবারে গৃহবন্দি করেছিল। কিন্তু দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছিল। ৭ নভেম্বরের মাধ্যমে জাতীয় ঐক্যের চেতনার জন্ম হয়।

প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা মহাজোটের নামে একজোট হয়ে দেশে পুনরায় একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ ঘটিয়ে সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত করেছিল।

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদের প্রাণের বিনিময়ে সেই পরাজিত অপশক্তির পতন ঘটেছে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তিনি ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

একটাই পরিচয় ‘আমরা বাংলাদেশি’

তারেক রহমান দেশের নাগরিকদের পরিচয়ের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী—সবার একটাই গর্বিত পরিচয়, ‘আমরা বাংলাদেশি’। এই পরিচয়ই আমাদের ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্য প্রাসঙ্গিক থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি জাতির ইতিহাস কেবল অতীতের স্মৃতিচারণ নয়, এটি আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। তিনি তরুণদের মেধা ও সম্ভাবনা বিকাশে বর্তমান সরকারের বদ্ধপরিকর হওয়ার কথা জানিয়ে বলেন, স্বাধীনতার মূল মন্ত্রকে ধারণ করে একটি নিরাপদ, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে।

তারেক রহমান উপস্থিত হাজারো কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর উদ্দেশে স্লোগান ধরেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ’। এ সময় পুরো স্টেডিয়াম জুড়ে উপস্থিত জনতা সমস্বরে বলে ওঠেন, ‘সবার আগে বাংলাদেশ’।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, ন্যাশনাল ক্যাডেট কোর এবং বাংলাদেশ স্কাউটস-এর যৌথ উদ্যোগে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি রানু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি রানু

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু মন্তব্য করেছেন যে, ‘পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা কলকাতায় বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেখানে বসে গার্মেন্টস শ্রমিকদের দিয়ে আন্দোলন করাচ্ছে। তারাই কারখানায় আগুন দিয়েছে।’

শনিবার ফেনীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন গণতন্ত্র হত্যা করে। গত ১৭ বছর এভাবে আমাদের গণতন্ত্র হত্যা করেছিল। আমাদের শত শত নেতাকর্মীকে জেল-জুলুম ও গুম খুন করেছিল। আমাদের নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে দেয়নি।’

রেহানা আক্তার রানু বলেন, ‘আজকে আমাদের প্রধানমন্ত্রী জনগণের ভোটের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে। এ আগুনের মধ্যে দায়িত্ব নেওয়া যে অর্থনীতি, সে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে। কিন্তু যারা ষড়যন্ত্র করছে তারা ষড়যন্ত্র করে লাভ হবে না।’

তিনি উল্লেখ করেন, ‘আজকের দিনে বাংলাদেশ মুক্ত হয়েছিল। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল। ৭ নভেম্বর সিপাহি জনতার স্রোত অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ বাংলাদেশকে আজকের দিনে মুক্ত করেছিলেন। আসুন, আমরা ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।’

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ খালেক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাসাসের জেলা সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কালচারাল কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তী ও আবৃত্তিকার সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবু নাসের চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীসহ প্রমুখ।

Ñএমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%