০৭:৫৪ পি.এম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঠিক এক মাস পর, নিজের নির্বাচনী এলাকায় ফিরে এসে রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য (এমপি) দীপেন দেওয়ান বলেছেন, "আমি এখনও সংসদ সদস্য আছি, সেটি ভুলে যাবেন না।" বুধবার (১ জুলাই) বিকেলে, রাঙ্গামাটি শহরের কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথাগুলি বলেন। দীর্ঘ এক মাস পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে দীপেন দেওয়ান বলেন, ‘আমরা পাহাড়ি-বাঙালি ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব, যাতে আমাদের মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে।’
এলাকার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ‘এখন থেকে আমি প্রতিটি উপজেলার সফরে যাব। এমপি হিসেবে সরকারিভাবে যে বরাদ্দ পাব, সেটি দিয়েই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।’
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
রাজনীতিতে নিজের অবস্থান ও দলের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করে, তিনি বলেন, ‘বিএনপি আমার প্রথম ও শেষ ঠিকানা। তৃণমূলের নেতাকর্মীরা আজ আমাকে যে ভালোবাসা দিয়েছে, এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আমি সবসময় তৃণমূলের ভাইদের সাথেই থাকব।’
এদিন রাঙ্গামাটিতে প্রবেশের মুখেই, দীপেন দেওয়ানকে রাজকীয় অভ্যর্থনা জানাতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেন নেতাকর্মীরা। ঢাকা থেকে রাঙ্গামাটি আসার পথে, বেতবুনিয়া ও ঘাগড়া এলাকায় শত শত নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। এছাড়া, রাঙ্গামাটি শহরের প্রবেশদ্বার মানিকছড়িতে বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হয়ে তাকে বর্ণিল সংবর্ধনা দিয়ে বরণ করে নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন