০৫:৪২ পি.এম
মুখের পরিচ্ছন্নতার ওপর ব্যক্তিত্ব ও সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে। তবে মুখের দুর্গন্ধ বা দুর্গন্ধযুক্ত শ্বাস প্রায়ই সেই ব্যক্তিত্বকে ম্লান করে দিতে পারে এবং সামাজিক মেলামেশায় আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায়, মুখের দুর্গন্ধকে হ্যালিটোসিস (Halitosis) বলা হয়। সাধারণত দাঁত ও জিহবার রোগ ছাড়াও কিছু সিস্টেমিক ডিজিজ মুখের দুর্গন্ধের জন্য দায়ী হতে পারে।
মুখে দুর্গন্ধ কেন হয়
১. প্রতিবার খাওয়ার পর খাদ্য কণা দাঁতের ফাঁকে এবং মাড়ির ভেতর জমে পেরিওডেন্টাল ডিজিজ সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: দীর্ঘস্থায়ী মাংসপেশির ব্যথায় হালকা গরম সেঁক আরাম দেয়
২. মুখে যেকোনো ধরনের ঘা বা ক্ষত থাকলে।
৩. দাঁতে ক্যাভিটি বা গর্ত থাকার কারণে।
৪. মুখের ভেতরে ছত্রাক ও ফাঙ্গাস জাতীয় ঘাঁ থাকলে।
৫. আঁকাবাঁকা দাঁতের গঠন, মুখের ক্যান্সার, সিস্ট বা টিউমারের উপস্থিতি।
আরও পড়ুন: পিত্তথলিতে পাথর: কেন হয়, ঝুঁকিতে কারা এবং চিকিৎসার উপায়
৬. ডায়াবেটিস বা অন্য কোনো সিস্টেমিক রোগের কারণে ঘন ঘন মুখ শুকিয়ে যাওয়া।
৭. দীর্ঘ সময় না খেয়ে থাকা।
৮. নাক, কান ও গলার রোগ।
৯. পরিপাকতন্ত্রের রোগ, কিডনি জটিলতা, এইডস, মানসিক রোগ।
আরও পড়ুন: বিএসআরএম'র অনন্য উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা
১০. ধূমপান ও অন্যান্য মাদক সেবন।
কিভাবে দূরে রাখবেন মুখের দুর্গন্ধ?
১. প্রতিদিন সকালে ও রাতে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা।
২. আশ জাতীয় খাবার আটকে থাকলে টুথ পিকের পরিবর্তে ডেন্টাল ফ্লস ব্যবহার করা।
আরও পড়ুন: পীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের সভায় শীতজনিত রোগ প্রতিরোধের আলোচনা
৩. জিহ্বার ওপর জমে থাকা আবরণ বিশেষ টাং ক্র্যাপার বা টাং ক্লিনারের সাহায্যে পরিষ্কার রাখা।
৪. মাঝে মাঝে মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করা।
৫. পর্যাপ্ত পানি পান করা, যাতে মুখ অতিরিক্ত শুকিয়ে না যায়।
৬. ধূমপান ও তামাকজাতীয় পণ্য এড়িয়ে চলা।
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
যদি দাঁত ব্রাশ ও মুখ পরিষ্কারের পরও দুর্গন্ধ থেকে যায়, তাহলে দেরি না করে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। ডেন্টিস্ট মুখের ভেতর পরীক্ষা করে দুর্গন্ধের কারণ নির্ণয় করবেন এবং উপযুক্ত চিকিৎসার পরামর্শ দেবেন।
লেখক : ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী
চেম্বার: আলোক ডেন্টাল কেয়ার ইউনিট, (আলোক হেলথকেয়ার লি.), মিরপুর-১০
হটলাইন- ১০৬৭২, ০৯৬১০১০০৯৯৯
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে আতঙ্কিত ৯০ শতাংশ শিশু, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন