ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইসরায়েলি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে


ইসরায়েলি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে

অধিকৃত পশ্চিম তীরে আবারও অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী, যেখানে ফিলিস্তিনিদের বাড়িঘরে ঢুকে পড়া হয়েছে। অভিযানের ফলে বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী তছনছ করা হয়েছে এবং পরিবারের সদস্যদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এসব অভিযানে অন্তত ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা, যার মধ্যে একজন নারীও রয়েছেন।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার সূত্রে আলজাজিরা জানিয়েছে, তুলকারেম শহর এবং কাছের বালা এলাকায় অভিযান চালিয়ে ১৪ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানের সময় সেনারা বাড়ির ভেতরের বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করেছে।

অন্যদিকে, জেনিনের দক্ষিণে আরাবেহ এলাকায় একটি পৃথক অভিযান পরিচালিত হয়। সেখানে ইসরায়েলি সেনারা রাহাল পরিবারের কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। এই সময় পরিবারের সদস্যদের মারধর করা হয়, বাড়ির ভেতরে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং নজরদারি ক্যামেরা ভেঙে ফেলা হয়। সেনারা ক্যামেরার ধারণ করা ফুটেজও জব্দ করে। পরে ওই পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: চীনা বিজ্ঞানীদের উদ্ভাবন: ‘জাদুকরী চিরুনি’তে ইঁদুরের মাথায় ফিরেছে প্রায় শতভাগ চুল

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলপাই সংগ্রহের সময় ওই পরিবারের কৃষিকাজের সরঞ্জাম চুরি করে নিয়ে যায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এরপর তারা ইসরায়েলি বাহিনীকে ডেকে আনে, যার ফলস্বরূপ পরিবারটির বাড়িঘরে অভিযান চালানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি

স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি) জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচি এবং গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে।

বুধবার, রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এসআরবি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান।

ইন্তেখাব চৌধুরী উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী গোপালগঞ্জ এবং এর আশপাশের এলাকায় নিয়োজিত রয়েছে। সেখানে পুলিশ, আনসার, বিজিবি মোতায়েন করা হয়েছে। এসআরবির দুটি ব্যাটালিয়ন এখানে সরাসরি সম্পৃক্ত রয়েছে। একটি হচ্ছে এসআরবির ৬ এবং অপরটি হচ্ছে এসআরবি ১০। এই দুটি ব্যাটালিয়নের সমন্বয়ে গোপালগঞ্জে একটি কম্পোজিট ফোর্স নিয়োজিত রয়েছে।

তিনি আরও বলেন, যদি কেউ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে বা সহিংসতা সৃষ্টির চেষ্টা করে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং আমরা সেগুলোকে রুখে দিতে বদ্ধপরিকর।

এসআরবি মুখপাত্র জানান, আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে প্রচেষ্টা থাকবে শুধু গোপালগঞ্জে নয়, সারা দেশে। আমরা চেষ্টা করবো যাতে যেকোনো ধরনের হানাহানি, বাসে অগ্নিসংযোগ বা ককটেলবাজি ইত্যাদি নিবারণ করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও নাশকতার বিরুদ্ধে কালকিনিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


মাদক ও নাশকতার বিরুদ্ধে কালকিনিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগরে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এনায়েতনগর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে খালেকেরহাট সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে পাঁচ শতাধিক স্থানীয় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনায়েতনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা হোসেন মল্লিক ও আবুল খান, যুবনেতা কাইয়ুম মৃধা, মাসুদুর রহমান মিশরান, জুয়েল সরদার ও এবাদুল সরদারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় যুবনেতা কাইয়ুম মৃধা বলেন, “আমরা আমাদের এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে কাজ করব। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সমাপনী বক্তব্যে এনায়েতনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কাজ করছেন। এলাকার যুবকেরা আন্তরিকতা ও ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করলে অবশ্যই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল পঞ্চগড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


আগামীকাল পঞ্চগড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

পঞ্চগড়ে জেলা ইজতেমা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ ফজর ঢাকা সাভারের মাওলানা জিয়া বিন কাসেম এর আম বয়ানের মাধ্যমে শুরু হবে। তিন দিনব্যাপী এ ইজতেমা শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকা থেকে আসা জামাতের জিম্মাদার মাওলানা তারেক মাহমুদ এর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ইজতেমার মাঠ ও অবকাঠামো তৈরিতে গত দুই সপ্তাহ ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করছে তাবলীগ জামায়াতের সাথীরা। ইজতেমার মাঠে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চগড় জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হচ্ছে। এ ছাড়াও ঢাকা ও ইন্দোনেশিয়ার একটি জামায়াতও অংশগ্রহণ করছে ইজতেমায়।

জেলার এ ইজতেমার দায়িত্বে থাকা জিম্মাদার জানিয়েছেন, তাবলিগের মুরব্বিরা ৩ দিনব্যাপী এ জেলা ইজতেমায় গুরুত্বপূর্ণ দ্বীন ও ঈমানি বয়ান পেশ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের বিনা মূল্যে ঐতিহাসিক স্থান পরিদর্শন করাবে ডিএসসিসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


শিক্ষার্থীদের বিনা মূল্যে ঐতিহাসিক স্থান পরিদর্শন করাবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) শিক্ষার্থীদের রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান বিনা মূল্যে ঘুরে দেখানোর উদ্যোগ গ্রহণ করেছে, যা ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে তাদের পরিচিত করতে সহায়তা করবে। আগামী জানুয়ারি মাস থেকে প্রতি শনিবার এই সুযোগটি চালু হবে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানালেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার, আহসান মঞ্জিলসহ রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক স্থান বিনা মূল্যে পরিদর্শন করতে পারবে। প্রতি শনিবার ডিএসসিসির উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসক বলেন, কলেজজীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়ে ঢাকাকে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চান তিনি।

ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগের বিষয়ে আবদুস সালাম বলেন, এলাকার খালগুলো পুনঃখনন, পরিষ্কার, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। খালের ওপর অপরিকল্পিত সেতু নির্মাণ না করে সিটি করপোরেশনকে খাল পুনরুদ্ধারের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। নাগরিকদের চলাচলের সুবিধার্থে প্রয়োজনীয় কালভার্ট সিটি করপোরেশনের উদ্যোগে নির্মাণ করা হবে বলেও জানান প্রশাসক।

খেলার মাঠ প্রসঙ্গে তিনি বলেন, মাতুয়াইলে প্রায় দেড় একর জমির ওপর নতুন একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণের কাজ এক সপ্তাহের মধ্যে শুরু হবে। এ ছাড়া বুধবার উদ্বোধন করা মাঠে আলোকসজ্জা, নেটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

প্রশাসক আশা প্রকাশ করেন, উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে। পাশাপাশি তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও মাঠটি ব্যবহারের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবিউল্লাহ নবি এবং কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%