০৩:০২ পি.এম
সম্প্রতি মাঠে নামলেই রেকর্ড গড়ছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি নতুন রেকর্ড। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তিনি মাত্র ১১ বলেই হাফ-সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন।
রোববার (২১ জুন) ডাম্বুলায় শ্রীলঙ্কা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করায় ভারতের হয়ে ওপেন করতে মাঠে নামেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচের শুরু থেকেই তিনি প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন।
মোহাম্মদ শিরাজের এক ওভারেই সূর্যবংশী ৩টি ছক্কা ও ২টি চারের মাধ্যমে ২৬ রান সংগ্রহ করেন। শেষ পর্যন্ত তিনি লং-অনের ওপর দিয়ে পঞ্চম ছক্কাটি মারার মাধ্যমে মাত্র ১১ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
এভাবে তিনি ২০ বছরের পুরানো একটি রেকর্ড ভেঙে দেন। ২০০৫-০৬ মৌসুমে শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নে ১২ বলে হাফ-সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন। একই সঙ্গে সূর্যবংশী ভারতীয় ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানের ১৫ বলে ফিফটির রেকর্ডটিও ভেঙে দিয়েছেন।
হাফ-সেঞ্চুরির পরেও সূর্যবংশীর তাণ্ডব থামেনি। প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই তিনি সেঞ্চুরির কাছে পৌঁছে যান। তবে দুর্ভাগ্যবশত মাত্র ৬ রানের জন্য তিনি দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছোঁয়া হয়নি।
শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সহন আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দেওয়ার আগে ২৯ বলে ৯৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন এই তরুণ ক্রিকেটার।
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন