০১:২৩ পি.এম
কুমিল্লায় শিল্প-কারখানা শ্রমিক বিশৃঙ্খলার উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ৩৮৫ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালনা করে জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ১১টা ৩০ মিনিটে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাসুদ রানা (২৬) নামের একজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে, যিনি শিল্প-কারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টির মূল উসকানিদাতা। মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছিলেন। এছাড়া, জেলার বিভিন্ন থানা এলাকা এবং কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩৮৫ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: বেরোবি নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা এবং নিরাপদ নগরী গড়ার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই প্রক্রিয়ায় কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন