বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৫:১৬ পি.এম
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে দেশটির পুলিশ এই তথ্য প্রকাশ করেছে।
এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে দেওয়া আপডেটে মৃতের সংখ্যা ২৮৯ জন বলে জানানো হয়েছিল।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে, বন্যার পর অনেক মানুষ নিখোঁজ রয়েছে। তাদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক, ৪৪ জন নেপাল সেনাবাহিনীর সদস্য এবং ২৮ জন নেপাল পুলিশের কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এখন পর্যন্ত ২৫৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্যার পরিস্থিতি এবং উদ্ধার অভিযান নিয়ে নেপাল পুলিশ এবং জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পৃথকভাবে তথ্য প্রকাশ করছে। উদ্ধার অভিযান এখনো চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা প্যারিসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি জ্বরে ভুগছিলেন।
শরীরের অবস্থা ভালো না থাকায়, বন্ধুর প্রতিবেশীর কাছ থেকে তার পছন্দের খাবার কড়ি-চাওয়াল পেয়ে অভিনেত্রীর মন ভালো হয়ে যায়।
সম্প্রতি
সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রীতি তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
তিনি খাবারভর্তি টিফিন বক্স খুলে দেখার একটি ভিডিওও প্রকাশ করেছেন। প্রীতি জানান, তার অসুস্থতার খবর বন্ধুর মাধ্যমে জানতে পারেন প্রতিবেশী ইন্দরজিৎ। এরপর তিনি প্রীতির জন্য তার প্রিয় খাবার কড়ি-চাওয়াল পাঠিয়ে দেন।
এই ছোট্ট ভালোবাসার ঘটনায় প্রীতি আপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, "এই আন্তরিকতা শুধু তার দিনটিই ভালো করে দেয়নি, বরং ঘটনাটি দীর্ঘদিন তার মনে থাকবে।" প্রীতি ওই পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পাঞ্জাবি আতিথেয়তার জন্যই তারা এতটা আন্তরিকভাবে পাশে দাঁড়িয়েছেন। একই সঙ্গে প্যারিসে অবস্থানরত ভারতীয় খাবারপ্রেমীদের স্থানীয় খাবারের উদ্যোগের খাবার চেখে দেখার পরামর্শও দিয়েছেন তিনি।
সম্প্রতি প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
সিনেমাটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফিরে শুটিংয়ের প্রথম দিনেই কঠিন একটি দৃশ্য করতে হয়েছিল তাকে। সে সময় সহশিল্পী সানি দেওল তাকে সাহস জুগিয়েছিলেন।
উল্লেখ্য, বিয়ের পর নিয়মিত অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন প্রীতি। ২০০৮ সালের ‘ভাইয়াজি সুপারহিট’-এর পর দীর্ঘ সময় তাকে পূর্ণাঙ্গ চরিত্রে দেখা যায়নি।
তবে এবার নতুন সিনেমা নিয়ে ফেরার পাশাপাশি প্যারিসে অসুস্থ অবস্থায় প্রতিবেশীর কাছ থেকে পাওয়া এক প্লেট পছন্দের খাবারের গল্পও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লর্ডসে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে থাকা দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের টস বৃষ্টির কারণে বিলম্বিত হয়েছে। খারাপ আবহাওয়া এবং বৃষ্টির পূর্বাভাসের কারণে মাঠ ঢেকে রাখা হয়েছে, ফলে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।
আয়োজকরা আশা করছেন, যদি আবহাওয়া উন্নতি করে, তাহলে দ্রুত খেলা শুরু করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"গাছ লাগান, পরিবেশ বাঁচান"—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৮০নং বড় বানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সোহেল জমাদ্দার, বিএনপির অন্যতম নেতা ফারুক তালুকদার হইজুন, ইউপি সদস্য লিটন তালুকদার এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি মামুনুর রশিদ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক দিকনির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় দিনের বেলায় এক বিজিবি কর্মকর্তার বাড়িতে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের দরজার তালা ভেঙে আলমারি কুপিয়ে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, ৭০ হাজার টাকা এবং সোনালী ব্যাংকের স্বাক্ষর করা একটি ব্ল্যাংক চেক নিয়ে গেছে। প্রকাশ্য দিনের বেলায় এমন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
গত শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের আকনেরহাট বাজারসংলগ্ন মাওলানা তৈবুর রহমান হুজুরের মাদ্রাসার সামনে বিজিবি কর্মকর্তা গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গিয়াস উদ্দিনের স্ত্রী শহীদা বেগম জানান, শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে তিনি ঘরে তালা লাগিয়ে বাবার বাড়িতে যান। সন্ধ্যার আগে বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন আলমারিও কুপিয়ে ভাঙা হয়েছে। পরে আলমারিতে রাখা স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
তিনি বলেন, “চোরেরা আলমারির ভেতরে থাকা তিন জোড়া কানের দুল, দুই জোড়া চুড়ি, এক জোড়া বালা ও অন্যান্য স্বর্ণালংকারসহ প্রায় সাত ভরি স্বর্ণ নিয়ে গেছে। এছাড়া প্লাস্টিকের ব্যাংকে জমানো ও আলমারিতে রাখা প্রায় ৭০ হাজার টাকা এবং সোনালী ব্যাংকের স্বাক্ষর করা একটি ব্ল্যাংক চেকও নিয়ে গেছে।”
স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় বসতঘরে তালা ভেঙে এভাবে চুরি সংঘটিত হওয়ায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চোরেরা দীর্ঘ সময় ধরে বাড়িটির গতিবিধি পর্যবেক্ষণ করে পরিকল্পিতভাবে চুরি করেছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার কাঁঠালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এদিকে চুরি যাওয়া স্বাক্ষর করা ব্ল্যাংক চেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবারটি। চেকটি যাতে কোনোভাবে অপব্যবহার না হয়, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কাঁঠালিয়া থানার ওসি রায়হান নেছার জানান, ঘটনাটি সম্পর্কে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দিনদুপুরে জনবহুল এলাকার একটি বাড়িতে তালা ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও ব্যাংকের স্বাক্ষর করা চেক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ