ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল


এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনি গাজীপুরে ফিরছিলেন জমি বিক্রির টাকা নিয়ে। সেই জমি বিক্রি করে মেয়ের বিয়ের জন্য অর্থ সংগ্রহ করতে যাচ্ছিলেন ইসমাইল হোসেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, সেই টাকা ‘খোয়া গেছে’ বলে তারা জানাচ্ছেন।

তিনি পথে কোনো একটি স্থানে নিখোঁজ হয়ে যান; পরে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পুলিশ কর্তৃক দেওয়া খবরে তার স্বজনরা মরদেহ শনাক্ত করেন। খবরটি বিডিনিউজের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

নিহত ব্যক্তির বয়স ৫০ বছর এবং তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ইসমাইলের একমাত্র মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। সেজন্য জমি বিক্রি করে টাকা নিয়ে গাজীপুরে ফিরছিলেন তিনি। ফিরেই মেয়ের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করার পরিকল্পনা ছিল তার।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

ইসমাইলের ছেলে হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বাবার মরদেহ শনাক্ত করেছেন এবং জানিয়েছেন, তার বাবার কাছে ৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিল; যেগুলো ‘পাওয়া যায়নি’ বলে তিনি উল্লেখ করেন।

গতকাল শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তখন মরদেহের মুখে টেপ মারা ছিল এবং পরনে ছিল অটোরিকশা চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি নিরাপত্তা ক্যামেরার আওতায়। তবে সেখানে কীভাবে মরদেহটি এলো তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বনানী থানার এসআই নজরুল ইসলাম তালুকদার পরে বলেন, আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

ইসমাইল একটি কারখানায় সিকিউরিটি গার্ডের কাজ করতেন, কিন্তু ৯ মাস আগে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেন। চাকরি ছাড়ার পরেও গাজীপুরের কাশিমপুর এলাকায় স্ত্রী, দুই সন্তান ও ছেলের বউকে নিয়ে বসবাস করতেন।

কিন্তু চার মাস আগে জামালপুরে গ্রামের বাড়িতে ফিরে যান, যেখানে তার মা ও বড় বোন বাস করেন। হাসান জানান, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে জামালপুর থেকে রওনা হয়েছিলেন তিনি। রাত ১১টার দিকে বাবা আমাকে ফোনে জানান, সকালে তিনি এসে পৌঁছাবেন। আমার ছোট বোন শারমিনের বিয়ের কথা-বার্তা চূড়ান্ত করতেই বাবা ঢাকায় আসছিলেন। এসেই দিন তারিখ ঠিক করার কথা ছিল।’

মেয়ের বিয়ের জন্য গ্রামের ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেছিলেন বলেও তথ্য দেন নিহতের ছেলে হাসান। তিনি বলেন, ‘এর মধ্যে আগের ২ লাখ টাকার ঋণ শোধ করেন। কিছু টাকা দিয়ে গ্রামে একটি ঘর দেন। বাকি ৫ লাখ টাকা নগদ নিয়ে এবং কিছু বাজার করে গাজীপুরে আসছিলেন তিনি। সাথে একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোনও ছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি।’

সকালে ইসমাইলের গাজীপুরের জিরানীতে নামার কথা ছিল। সেই অনুযায়ী ছেলে সকালে জিরানীতে গিয়ে বাবাকে অনেকবার ফোন দিয়েও বন্ধ পান। পরে বনানী থানা থেকে বিষয়টি জামালপুর পুলিশকে জানানো হয়। সেখান থেকে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বাবার মরদেহ পান ছেলে।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

বনানী থানা পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এসআই নজরুল বলেন, ‘আমরা ধারণা করছি তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর গাড়িতে করে এনে লাশটি ফেলে গেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলের পিরোলীতে বিনামূল্যে চক্ষুক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

‎নড়াইল প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


নড়াইলের পিরোলীতে বিনামূল্যে চক্ষুক্যাম্প অনুষ্ঠিত
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে ২৪৫ জনকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চোখের ছানি পরীক্ষা করা হয়। এর মধ্যে বাছাইকৃত ৪৫ জন রোগীর ‘ছানি অপারেশন’ করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
 
খানকাহ্ পাড়া সবুজ সংঘের আয়োজনে এবং যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যের এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খানকাহ্ পাড়া সবুজ সংঘের উপদেষ্টা হাবিবুল আলম বীর প্রতীক কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হক আবু জাফর, সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি, আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রশান্ত পোদ্দার, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কাউন্সিলর দেলোয়ার হোসেন, সবুজ সংঘের অর্থ বিষয়ক সম্পাদক শাহ্ মোহাম্মদ এনায়েত কবির কাজল, আলফাজ শেখ, বাদশাহ শেখ, আদনান খানসহ অনেকে।

চক্ষুরোগী ইমরান শেখ ও নাদিরা বেগম বলেন, আমাদের এলাকার তরুণ ও যুবসমাজের এই (চোখ পরীক্ষা) আয়োজনে অনেক খুশি হয়েছি। ঘরের কাছে টাকা-পয়সা ছাড়া চোখ দেখাতে পেরে ভালো লাগছে।
 
খানকাহ্ পাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি বলেন, পিরোলী ইউনিয়নসহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ২৪৫জন চক্ষু পরীক্ষার জন্য এসেছেন। এবারের আয়োজনে বয়স্কদের চোখের সমস্যা দেখা হয়েছে। পরবর্তীতে শিশু-কিশোর, যুবক ও ছাত্রছাত্রীদের চোখের পরীক্ষা করা হবে। তাদের বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের বিনামূল্যে চশমা দেওয়া হবে।

পিরোলী গ্রামের সন্তান কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোরশেদ শেখ বলেন, খানকাহ্ পাড়া সবুজ সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও যেন স্বেচ্ছাসেবী সংগঠনটি তাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখে। #
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসর নিয়ে এখনই কোনো চিন্তা নেই মদরিচের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


অবসর নিয়ে এখনই কোনো চিন্তা নেই মদরিচের

বয়স যেখানে থেমে যাওয়ার সংকেত দেয়, লুকা মদরিচ সেখানে যেন নতুন করে পথ চলার গল্প লিখছেন। ৪১-এ পা দিয়েও ক্রোয়েশিয়ার জার্সি ছাড়ছেন না এই কিংবদন্তি মিডফিল্ডার। হতাশাজনক ক্লাব মৌসুম আর বিশ্বকাপের বিদায়ের পর তার অবসরের গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন মদরিচ নিজেই।

আগামী সপ্তাহেই ৪১ বছরে পা দেবেন মদরিচ। এরই মধ্যে ২০২৬-২৭ মৌসুমের জন্য এসি মিলানে থাকার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন তিনি। এবার ক্রোয়েশিয়ার জাতীয় দলও জানিয়ে দিয়েছে, নতুন মৌসুমে দেশের জার্সিতেও দেখা যাবে তাকে।

শনিবার এক বিবৃতিতে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে স্লাভেন বিলিচের দলে থাকছেন মদরিচ। পূর্ণ দল ঘোষণা করা হবে সোমবার। ফিট থাকলে আসন্ন নেশনস লিগের পুরো অভিযানেই জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি।

অথচ কয়েক মাস আগেও পরিস্থিতি ছিল ভিন্ন। গত মৌসুমে এসি মিলান চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারেনি। এরপর ২০২৬ বিশ্বকাপেও প্রত্যাশা পূরণ করতে পারেনি ক্রোয়েশিয়া। পর্তুগালের কাছে রাউন্ড অব ৩২-এ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই মদরিচের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। গুঞ্জন ছিল, এবার হয়তো দেশের জার্সিটা তুলে রাখবেন তিনি। কিন্তু মদরিচের গল্পটা যেন এত সহজে শেষ হওয়ার নয়।

২০২৬ বিশ্বকাপে ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার ২-১ ব্যবধানের জয়ে মাঠে ছিলেন তিনি। সেই ম্যাচের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত কোনো বিদায়ের বার্তা দেননি। শেষ পর্যন্ত সেটিই যেন ছিল পরবর্তী অধ্যায়ের ইঙ্গিত। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চুনকা পাঠাগারের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রেসক্লাব পর্যন্ত যায়। এ উপলক্ষে দুপুরের পর থেকেই বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চুনকা পাঠাগারের সামনে জড়ো হন।

পরে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লংমার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


লংমার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্তব্য করেছেন যে, বিরোধী দল লংমার্চের নামে জ্বালানি অপচয় করছে। তিনি উল্লেখ করেছেন যে, এই কর্মসূচির ফলে জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে এবং বিপুল পরিমাণ জ্বালানি অপচয় হবে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসায় বৃক্ষরোপণ কর্মসূচি, বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণসভায় অংশ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, ‘বিরোধী দল প্রথমে বলেছিল, জ্বালানি সংকটের কারণে লংমার্চ হবে। কিন্তু এই লংমার্চের জন্য হিসাব অনুযায়ী প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল পোড়ানো হবে।’

গণরায় সম্পর্কে তিনি বলেন, ‘আমরা গণরায়ের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করেছি।

 

এটি জনগণের যে সংস্কার চায়, সেটির প্রতিফলন ঘটেছে। সেই সংস্কার সংবিধান সংশোধনের মাধ্যমে করা সম্ভব।’

ইশরাক হোসেন আরও বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে বিরোধী দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত সেখানে অংশগ্রহণ করছে না।

 

অন্যদিকে, লংমার্চের নামে জনগণের ভোগান্তি সৃষ্টি এবং জ্বালানি সংকটের সময় অযথা জ্বালানি পোড়ানো হচ্ছে।’

বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইশরাক হোসেন বলেন, ‘সরকার হিসেবে আমরা ব্যর্থ না সফল, সেটি পর্যালোচনার আগে গত ছয় মাসে বিরোধী দল হিসেবে তারা কতটুকু সফল হয়েছে, সেটিও এখন আপনাদের পর্যালোচনা করা উচিত।’

এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, খোকসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, খোকসা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, আনিসুজ্জামান, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%