ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফিলিস্তিনি বন্দিদের ঘিরে কুমিরের খাল খনন শুরু করেছে ইসরায়েল


ফিলিস্তিনি বন্দিদের ঘিরে কুমিরের খাল খনন শুরু করেছে ইসরায়েল

ফিলিস্তিনের হামাস সদস্যদের জন্য ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি কারাগারে বিশেষ জেলখানার চারপাশে কুমির রাখার উদ্দেশ্যে পরিখা বা খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বুধবার (২২ জুলাই) এই খবর প্রকাশিত হয়েছে।

কারাগারটি অবস্থিত রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের এক স্থানীয় কর্মকর্তা জানায়, ১৭০ মিটার বিস্তৃত পরিখার খনন কাজ কেতজিওত কারাগারের একটি উইংয়ে করা হচ্ছে, যা বাইরে থেকে ধরা পড়ে না। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সিলমান নীল নদীর কুমিরকে গৃহপালিত বন্যপ্রাণী হিসেবে নতুন শ্রেণীভুক্ত করার পরেই এই উদ্যোগের পথ উন্মুক্ত হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এদিকে, উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের দপ্তর জানায় যে, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে এবং যারা একে সস্তা স্টান্ট মনে করছিলেন, তাদের ভুল প্রমাণিত করেছে। খাল এবং কুমিরের যত্নের জন্য ২১ মিলিয়ন শেকেল বা প্রায় ৬ দশমিক ৩ মিলিয়ন ডলার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবং কারা কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ এবং পরিবেশ মন্ত্রণালয়ের আইনগত উপদেষ্টা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন এবং বিষয়টি নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছেন। কেতজিওত কারাগারটি নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের সবচেয়ে বড় বন্দিশালা, যেখানে গাজা ও পশ্চিম তীর থেকে আটক ফিলিস্তিনিদের রাখা হয়।

ফিলিস্তিনি কারাবন্দি বিষয়ক সংস্থাগুলোর তথ्यानুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দির সংখ্যা ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

একই সাথে বন্দীদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছেঃ কম্বল ও খাবার না দেওয়া এবং লোহার পাতে ঘুমাতে বাধ্য করা হয় বলেও জানা গেছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

সূত্র: মিডল ইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ-হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ-হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার ৯ বছরের শিশু তানজিম সুলতানা ঝুমুরকে ধর্ষণ করে হত্যার একটি বহুল আলোচিত মামলায় মফিজুল ইসলাম মফু নামক এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মাত্র ১৯ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন করে এ রায় ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ট্রাইবুনালের বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের খেয়াইশ গ্রামের সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তানজিম সুলতানা ঝুমুর (৯) স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজার চেষ্টা করতে থাকে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খেয়াইশ ঠাকুরবাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে ঝুমুরের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের সঙ্গে তার স্কুলব্যাগ, স্কুলড্রেস ও জুতা পাওয়া যায়।

নিহত ঝুমুর ছিল খেয়াইশ গ্রামের প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে।

জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম মফুকে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেছিলেন। এ ঘটনার পরদিন নিহত শিশুর মা রাজিয়া আক্তার সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম মফুকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা করেন।

এই ঘটনার ৩ দিন পর র‍্যাব চাঁদপুরে অভিযান চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।

রায় ঘোষণার পর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সুজন বলেন, "মাত্র ১৯ কার্যদিবসে বিচার সম্পন্ন করে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। দ্রুততম সময়ে এ রায় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দুটি গাড়ির মাঝে পড়ে মোহাম্মদ সালাউদ্দিন নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর একটার দিকে বড়তাকিয়া জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিন বলেন, সাহেরখালী ইউনিয়নের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দুপুরে মোটরসাইকেলযোগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। তিনি আবুতোরাব বাজারের পাশে মসলিম চত্বরে পৌঁছালে চট্টগ্রামমুখী সেভেন রিংস সিমেন্টের গাড়ি ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলমুখী চিটাগাং অনলাইন ইন্টারনেট সেবার একটি গাড়ির মাঝামাঝিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে যুবদল নেতা সালাউদ্দিন নিহত হন।

নিহত যুবদল নেতা সালাউদ্দিন ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের পুত্র হিসেবে চিহ্নিত হয়েছেন।

মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন বলেন, দুর্ঘটনায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ওসি ফরিদা ইয়াছমিন বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিনের লাশ উদ্ধার করেছি এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন : হাসনাত আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


‘মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন : হাসনাত আবদুল্লাহ

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি উল্লেখ করেন, ভারতের দিল্লীতে বিক্ষোভের কারণে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোদিকেও পালাতে হতে পারে। তিনি আরও বলেন, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই বাংলাদেশে ফিরবেন।

বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় আয়োজিত একটি পথসভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখার সময় তিনি অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর মোংলায় শেখ হাসিনা আমলের মতো গুমের ঘটনাগুলোর পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যা একটি ‘কালো অধ্যায়’ হিসেবে ইতিহাসে স্থান পাবে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও যেই রাজনৈতিক দলের সবচেয়ে বেশি নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, সেই দলই এখন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার ভাষ্য থেকে বোঝা যায়, দেশে এখনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে।

ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করেন, “আমরা দেখেছি, শেখ হাসিনা যে দেশে যান, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে তিনি বাংলাদেশে ফিরলে মনে হয় মোদিকেও সঙ্গে নিয়ে ফিরতে হবে। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদিকেও পালাতে হতে পারে।”

পথসভা শেষে, মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনে ট্রাক চাপায় ৪৫ বছর বয়সী আবু বক্কর নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

আবু বক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের পুত্র ছিলেন। তিনি দীর্ঘকাল ধরে নিমগাছী বাজারে মাছ ব্যবসার সাথে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে প্রতিদিনের মতো নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির উদ্দেশ্যে ফিরে যাচ্ছিলেন আবু বক্কার। এ সময় তার বহন করা একটি পাঙাশ মাছ রাস্তার উপর পড়ে যায়। মাছটি তুলতে গিয়ে সড়কে নামার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হন।

রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রশিদ জানিয়েছেন, নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানিয়েছেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%