ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বালিয়াকান্দিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ


বালিয়াকান্দিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

সারাদেশে চলছে শারদীয় উৎসব , তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই শারদীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে

‎রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের একদল তরুণ যুবকদের নিজস্ব অর্থায়নে ১৯ শে অক্টোবর বিকেলে সুইজগেট ডক্টর,স কেয়ার এন্ড ফার্মেসীতে

‎স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২০ টি অসহায় হত দরিদ্র পরিবারের  মাঝে বস্ত্র বিতরণ করেছেন সংগঠনটির যুবকরা।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার

‎স্বপ্ন ছোয়া ফাউন্ডেশনের শতাধিক  সদস্যের উদ্যোগে অর্থ সংগ্রহ করে বস্ত্র  কিনে দিচ্ছেন ছিন্নমূল হতদরিদ্র ও বিধবা মানুষদের। 'ঐক্য শক্তি’ স্লোগানকে সামনে রেখে ‘অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন’ গড়ে তুলছেন যুবকরা।

‎

‎বিতরণ করা এসব বস্ত্র দেওয়া হয়েছে গ্রামের আশে পাশের মানসিক ভারসাম্যহীন, বিধবা, বয়স্ক পুরুষ ও নারীদের।

‎এছাড়া বালিয়াকান্দি  সদর ইউনিয়নের বকচর সুইজগেট এলাকায়  একটি মানবিক দেয়াল তৈরি করেছে সংগঠনটি। এছাড়াও অসুস্থ অসহায়ের পাশে দাড়ানো, গরীব মেধাবী শিক্ষার্থীদের  পড়ালেখার খরচ চালানো, সহ বিভিন্ন সামাজিক মানব কল্যাণ মূলক কাজের সাথে জড়িত হয়ে উঠেছেন সংগঠনটি।

আরও পড়ুন: রাজবাড়ীর দৌলতদিয়ায় মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৬ জন আটক, তিন মাসের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির লাশ আনার চেষ্টা চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির লাশ আনার চেষ্টা চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির লাশ বিমানের অন্য ফ্লাইটে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি সোমবার (১৯ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ পরিবহনের জন্য ট্রলি হস্তান্তর ও প্রবাসীকল্যাণ ডেস্ক পরিদর্শন শেষে এই তথ্য জানান।

সৌদি সরকার গত ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা জানিয়েছে যে, এই মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ ঢাকাকে পূর্বে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। এই ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের শেষ নেই।

মন্ত্রী জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মধ্যে একজনের বাড়ি বগুড়া এবং অন্যজনের কুমিল্লা। একজন ওমরাহ করতে গিয়েছিলেন, অপরজন মাইগ্রেন্ট ওয়ার্কার ছিলেন।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যে কর্মসংস্থান-সংক্রান্ত “ইএসডিপি-এমওসি” চুক্তি হয়েছে। ফলে বাংলাদেশি শ্রমিকরাও সেখানে সর্বোচ্চ সুরক্ষা ও ভালো বেতনের সঙ্গে স্থানীয়রা যে সুবিধা পান, একই সুবিধা পাবেন।’

এ সময় তিনি আরও জানান, সৌদিতে ওমরাহ করতে গিয়ে অনেকে আটকে আছেন। সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। সিকিউরিটি কঠিন থাকায় বাংলাদেশ থেকে কিছু করা সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দু-এক দিনের মধ্যে তথ্য জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের জন্য প্রস্তুতি নেওয়ার উপায় ও গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


হজের জন্য প্রস্তুতি নেওয়ার উপায় ও গুরুত্ব

হজ একটি প্রেমময় ইবাদত। হজের মাধ্যমে বান্দার সঙ্গে রবের সেতুবন্ধন গড়ে ওঠে। আরবি ভাষায় হজ শব্দটির অর্থ হলো- ইচ্ছা করা, সফর করা, ভ্রমণ করা। ইসলামি পরিভাষায় হজ হলো নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে বিশেষ কিছু কাজ সম্পাদন করা। সংক্ষেপে, ঋণমুক্ত ও শারীরিকভাবে আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের জন্য হজ ফরজ। পরিবারের আবশ্যকীয় খরচ বাদে, মক্কা শরীফ থেকে হজ করে ফিরে আসা পর্যন্ত যাতায়াতের মোটামুটি খরচ যার কাছে থাকে, তার ওপর হজ ফরজ। এই ফরজ কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা আবশ্যক। প্রত্যেক সক্ষম মুসলমান নর-নারীর জন্য একবার হলেও হজ সম্পাদন করা অপরিহার্য। হজযাত্রীদের উচিত আগেভাগে প্রস্তুতি গ্রহণ করা।

নিয়তের শুদ্ধতা

প্রতিটি কাজের জন্য নিয়ত আবশ্যক। যে কোনো ধরনের আমল কবুল হওয়ার প্রথম শর্ত হলো নিয়তের শুদ্ধতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "নিশ্চয় নিয়তের ওপর আমল নির্ভরশীল।" (সহিহ বুখারি, হাদিস : ০১)

পার্থিব যশখ্যাতির মোহে না পড়ে, একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হজের নিয়ত করা উচিত। হজকে পার্থিব যেকোনও ধরনের খ্যাতির বাইরে রাখতে হবে। অন্যথায় তা রিয়া বা লোক দেখানো আমল হিসেবে গণ্য হবে। হাদিসে রিয়াকে ছোট শিরক বলা হয়েছে। ছোট শিরক বুকে ধারণ করে হজ করলে হজ কবুল না হওয়ার আশঙ্কা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এমন হজ থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছেন, "হে আল্লাহ! এমন হজের তওফিক দাও, যা হবে রিয়া ও সুনাম কুড়ানোর মানসিকতা হতে মুক্ত।" (ইবনে মাজাহ : হাদিস ৮৯০)

হজ যাত্রার প্রস্তুতি নেয়া

আপনার হজের গন্তব্যানুসারে যাত্রার প্রস্তুতি গ্রহণ করুন। পাসপোর্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনার পাসপোর্টের ফটোকপি নোটারি করে নিন এবং বিমানের টিকেট ও মেডিকেল সার্টিফিকেটের ফটোকপি তৈরি করুন। বাসায়ও এর কপি রেখে দিন। অতিরিক্ত ১০ কপি পাসপোর্ট সাইজ ছবি ও ১০ কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি সঙ্গে নিন। মজবুত চাকাওয়ালা মাঝারি বা বড় আকারের ১টি ব্যাগ/লাগেজ সঙ্গে রাখুন। মূল্যবান জিনিসপত্র (টাকা, টিকেট, পাসপোর্ট ইত্যাদি) রাখার জন্য ১টি কোমর/কাঁধ/সৈনিক ব্যাগ নিন। দুই জোড়া করে চশমা ও কোমল স্লিপার সেন্ডেল এবং এগুলো রাখার জন্য ছোট পাতলা কাপড়ের একটি ব্যাগ রাখুন। রোদ থেকে বাঁচার জন্য ছোট সাদা বা বিশেষ রঙের ছাতা অথবা ক্যাপ রাখতে পারেন। সব ধরনের খরচ ও হজ প্যাকেজ সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন।

হজযাত্রায় প্রয়োজনে একাধিক সামগ্রী রাখতে পারেন। যেন হারিয়ে গেলে বা নষ্ট হলে সহজে পাওয়া যায়। হজসামগ্রীর মধ্যে রয়েছে, পুরুষের ইহরামের কাপড়; কমপক্ষে দুই সেট (গায়ের জন্য আড়াই হাত বহরের তিন গজ ও শরীরের নিচে পরার জন্য একই বহরের আড়াই গজ)। ইহরামের কাপড় সাদা ও সুতি হলে আরামদায়ক হবে।

নারীদের ইহরামের কাপড় তাদের স্বাভাবিক পোশাক-পরিধেয়ই। ইহরাম বাঁধার টাওয়াল সেট, এহরাম বাঁধার বেল্ট, মানিব্যাগ, পাসপোর্ট ব্যাগ, জুতা রাখার ব্যাগ, পাথর রাখার ব্যাগ, প্লাস্টিক জায়নামাজ, নখকাটার কাটার বক্স, কাঁধের ব্যাগ, নারীদের হিজাব, নারীদের চুল বাঁধার টুপি, হাত মোজা ও পা মোজা, হাওয়ার বালিশ, বোডিং হোল্ডার, সানক্যাপ, চামড়ার মোজা, তায়াম্মুমের মাটি, মিসওয়াক, ছাতা, গামছা, লুঙ্গি, গেঞ্জি, পায়জামা, পাঞ্জাবি, টাওয়াল, জুতা, টুপি, তসবি, আতর, বোরকা, সাবান, ব্রাশ-টুথপেস্ট, সুঁই-সুতা, থালা, বাটি, গ্লাস, হজ গাইড ও কোরআন শরিফ অন্তর্ভুক্ত।

ব্যাগ ও জিনিসপত্র গোছানো

নিজের প্রতিটি ব্যাগে ইংরেজিতে নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর ও বাংলাদেশের কাছের কারও মোবাইল নম্বর লিখে রাখুন। বড় ব্যাগ তালাবদ্ধ রাখা খুবই জরুরি। তবে ব্যাগ যত ছোট ও হালকা করা যায়, যাত্রা ততই আরামদায়ক হবে। যেসব জিনিসপত্র সঙ্গে নেওয়া হয়েছে, সেগুলোর একটি তালিকা করে রাখলে ভালো হবে।

জরুরি কাগজপত্র ও প্রয়োজনীয় সামগ্রী

দীর্ঘ হজযাত্রায় কাগজপত্র গুছিয়ে রাখা জরুরি। স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র, টিকাকার্ড, ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ, নারী হজযাত্রীর ক্ষেত্রে শরিয়তসম্মত মাহরামের সঙ্গে সম্পর্কের সনদ ইত্যাদি সঙ্গে রাখা চাই।

সব হজযাত্রীর জন্য বাংলাদেশ থেকে একটি পরিচয়পত্র দেওয়া হয়। এতে পিলগ্রিম নম্বর, নাম, ট্রাভেল এজেন্সির নাম ইত্যাদির তথ্য থাকে। এটা গলায় বা হাতের কাছে রাখুন। একটি কাগজে নিজের নাম, পাসপোর্ট নম্বর, এজেন্সির নাম ও সৌদি আরবে সংশ্লিষ্ট হজ এজেন্সির প্রতিনিধির মোবাইল নম্বর ইংরেজিতে লিখে রাখুন। এ ছাড়া সৌদি আরবে থাকাকালে মোয়াল্লেমের পক্ষ থেকে হজযাত্রীকে পরিচয়পত্রের একটি কার্ড দেয়া হয়। সেই কার্ড ও যে হোটেলে থাকবেন, সেই হোটেলের কার্ড অবশ্যই সঙ্গে রাখুন।

ইহরাম বাঁধা ও মিকাত পেরোনো

ঢাকা থেকে আপনার গন্তব্য মক্কা না মদিনায় তা জেনে নিন। তবে অধিকাংশ হজযাত্রীর গন্তব্য মক্কা হয়ে থাকে। মক্কা হলে বিমানে ওঠার আগে ইহরাম বাঁধা ভালো। কারণ গন্তব্যে পৌঁছানোর আগেই ‘মিকাত’ বা ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান। চাইলে বিমানেও বাঁধা যায়। কিন্তু বিমানে পোশাক পরিবর্তন করাটা ঝামেলার। বিনা ইহরামে মিকাত পার হলে এজন্য দম বা কাফফারা দিতে হয় এবং এটি গুনাহের। ইহরামবদ্ধ হওয়ার পর যাবতীয় নিয়ম-কানুন মেনে চলুন। (ইহরামের নিয়ম জানতে হজ গাইড পড়ুন)। যদি কারও গন্তব্য ঢাকা থেকে মদিনা হয়, তাহলে মদিনা থেকে মক্কায় যাওয়ার সময় ইহরাম বাঁধলে চলবে।

মোবাইল সিম ও মানচিত্র সংগ্রহ

মক্কা গিয়ে মোবাইলের একটি সিমকার্ড কিনুন। পাসপোর্টের কাগজপত্র দেখিয়ে সিমকার্ড কিনতে পারবেন। এয়ারপোর্টে সৌদির বিভিন্ন কোম্পানি সাময়িক মোবাইল সিমকার্ড দেয়। শুধু আঙুলের ছাপ দিয়ে সিমকার্ডগুলো সংগ্রহ করা যায়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবপোর্টালে আরাফার ময়দান, মিনা বা মক্কা-মদিনা হজের স্থানগুলোর মানচিত্র দেওয়া আছে। সেখান থেকে মানচিত্র সংগ্রহ করে প্রিন্ট করে নেওয়া যায়। মানচিত্র থাকলে চলতে-ফিরতে সহজ হবে।

হজের যাবতীয় বিধিবিধান জেনে নেয়া

হজে যাওয়ার আগে অবশ্যই হজের যাবতীয় নিয়ম-কানুন জেনে নেওয়া কর্তব্য। হজ করতে ইচ্ছুক এবং প্রথমবারের মতো হজ করতে যাচ্ছেন এমন ব্যক্তির জন্য  অবশ্যই হজের নিয়ম-কানুন সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা জরুরি।

হজ সফরে কোথায় কখন কী আমল করতে হবে, কোন আমল করা ফরজ, কোন আমল ওয়াজিব, কোন আমল সুন্নত ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। একই সঙ্গে হজের তালবিয়াসহ গুরুত্বপূর্ণ দোয়াগুলো মুখস্থ করে নিতে হবে। বিজ্ঞ আলেমদের সঙ্গে যোগাযোগ করে জরুরি বিষয়গুলো জেনে নেওয়া উচিত। কোথাও হজের প্রশিক্ষণ হলে, সেখানে যোগাযোগ করে হজের বিধিবিধান ভালোভাবে জেনে নেওয়া উচিত। সম্ভব হলে হজ-সংক্রান্ত বই পড়েও জেনে নেওয়া যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধার গেজেটে অন্তর্ভুক্তির জন্য আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধার গেজেটে অন্তর্ভুক্তির জন্য আবেদন


মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা-১০০০।

বিষয়: মুক্তিযোদ্ধার গেজেটে অন্তর্ভুক্তির জন্য আবেদন।

জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ নাছির মাহমুদ, পিতাঃ- মরহুম ফারুক আহমদ, মাতা ঃ- মরহুমা ফাতেমা বেগম, গ্রামঃ- পদুয়া (আলী সিকদার পাড়া), ওয়ার্ড নং ৪- ০৬, ডাকঘর:-পদুয়া (৪৩৯৭), থানা/উপজেলা:- লোহাগাড়া, জেলাঃ- চট্টগ্রাম, এই মর্মে আমরা বিনীতভাবে আবেদন করিতেছি যে, চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া থানার অধীনস্থ পদুয়া আলী সিকদার পাড়া গ্রামের ১৯৭১ ইং সালের মহান ০১ নং সেক্টর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী আমরা মুক্তিযুদ্ধার সু-সন্তান হই। আমাদের পিতা তৎকালীন মুক্তিযুদ্ধের সময়ে স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধাদের সাথে প্রশিক্ষণ গ্রহণ করে পদুয়া হানিফার চর, বরতলী হয়ে মুক্তিযুদ্ধের বান্দরবান, সাতকানিয়া, দোহাজারী ও পটিয়া এলাকায় সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। তাই আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার নিকট বিনীতভাবে অনুরোধ করিতেছি যে, আমাদের পিতাকে মুক্তিযোদ্ধার গেজেটে অন্তর্ভুক্তির জন্য

(বিএমপি) আমরা বিগত ১৫/০৯/২০২১ইং তারিখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদন করিয়াছি (যার সিরিয়াল নং- ৩৫৯৭)। কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা এখনো পর্যন্ত সরকারি কোন ধরনের সুযোগ-সুবিধা ও মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছি না। গত ১৭/০১/২০২৬ইং আপনার স্বনামধন্য পত্রিকা "দৈনিক দিনকাল এ আপনার নির্দেশে আমাদের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ফারুক আহমদ এর নিউজ প্রকাশিত হয়। এছাড়া আরও ১০/১২টি স্বনামধন্য পত্রিকায়ও

কারাগার থেকে মুক্তি লাভের পর আমাদের পিতা বাড়িতে আসিলে আমি একদিন টয়লেটে বেশিক্ষণ সময়ধরে থাকিলে, আমাদের পিতা আমার জন্য উঠানে অপেক্ষা করতে থাকে। আমি টয়লেট থেকে বাহির হওয়ার পর আমাকে আমাদের পিতা বলল, ঐদিন তোমার দাদি কি খাইছিল এইজন্য তোমার পেঠের অসুখ যাচ্ছে না। এরপর ২০/০৪/২০০২ সালে মন্ত্রী নোমান সাহেব আমাদের পিতাকে আনসার কমান্ডার'এর চাকুরী পাওয়ার জন্য সুপারিশ করেন। অত্র চাকুরীতে যোগদান করতে গেলে আনসার জেলা এ্যাডজুট্যাষ্ঠ মহোদয় সার্টিফিকেট দেখাতে বলেন। তখন আমাদের পিতা সার্টিফিকেট বাড়িতে থাকার কারণে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আমাদের পিতা দেখে সার্টিফিকেট সবগুলো আছে আতাউল গনি ওসমানী মহোদয়ের দেওয়া সার্টিফিকেটটি নাই। পরে অনেক খুজাখুজির পর ২০২০ সালে ঐ সার্টিফিকেটটি আমাদের ভাঙ্গা বাড়ির ২য় তলায় মাটির নিচে পাওয়া যায়। সেই কারণে সনদটি একটু নষ্ট হয়ে যায়। এরপর ২০০৬ সালে আমাদের পিতা আদালতে মামলার হাজিরা না দেওয়ায় আবারও গ্রেফতার হন। এইসব কথা আমাকে আমাদের এলাকার আমাদের পিতার বন্ধু ও সহকর্মী মরহুম মোঃ শাহজাহান বলেন। সেই থেকে আমি আমাদের পিতার ও পরিবারের ইতিহাস সম্পর্কে অবগত হয়েছি। ০৬/০৫/২০০৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমাদের পিতা পরলোকগমন করিয়াছেন। আমাদের পিতার মৃত্যুর সময় আমরা অত্যন্ত ছোট ছিলাম বিদায় পিতার বিস্তারিত বিষয়ে অবগত ছিলাম না। সেই বিষয়ে কাহারো নিকট হইতে জানা-শোনার জ্ঞান তেমন ছিল না উক্ত বিষয় নিয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কোন ধরনের স্বীকৃতি পাই নাই বিধায় আপনার বরাবর এই আবেদন পেশ করিতে বাধ্য হলাম।

অতএব, মহোদয় উপরোক্ত বিষয়টি সদয় বিবেচনা করতঃ সরেজমিনে তদন্ত পূর্বক আমাদের পিতাকে মুক্তিযোদ্ধার গেজেট তালিকায় অন্তর্ভূক্ত করার ব্যবস্থা করিতে মহোদয়ের বিহীত আদেশ হউক।

তারিখ: ১২/০৪/২৬ নিবেদক-
মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে
(মোঃ নাছির মাহমুদ) মোঃ ০১৮১৬-০৩০০০৪, ০১৮৪৩-৩৫৬৯৯৪

সংযুক্তি :-
ক) মুক্তিযোদ্ধা হিসেবে আতাউল গণি ওসমানীর দেওয়া স্বাক্ষরিত সনদ।
(যাহার ক্রমিক নং- ১৩৩৫২৫)
খ) লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দেওয়া প্রত্যয়ন পত্রের ফটোকপি।
গ) তিনজন সন্তযোদ্ধার প্রত্যয়ন পত্র।
ঘ) স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেওয়া প্রত্যয়ন পত্রের ফটোকপি।
ঙ) আনসার ট্রেইনিং সার্টিফিকেটের ফটোকপি। চ) সেনাবাহিনী প্রশিক্ষণ সনদের ফটোকপি।ছ) ইউনিফর্ম বিশিষ্ট ছবি। জ) ১০/১২টি স্বনামধন্য পত্রিকার ফটোকপি। ঝ) ১৯৭৯ সালে উপ-প্রধানমন্ত্রী মহোদয়ের দেওয়া নয়াখাল খনন ও প্রশিক্ষণ সার্টিফিকেটের ফটোকপি।ঞ) ১৯৭৬ সালে আনসার ব্যাটালিয়ান অস্ত্র চালানো প্রতিযোগীতায় ১ম হওয়ার সার্টিফিকেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে কুকুরের কামড়ে ১৭ জন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


বান্দরবানে কুকুরের কামড়ে ১৭ জন হাসপাতালে ভর্তি

বান্দরবানে কুকুরের কামড়ে একদিনে শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে শহরের বালাঘাটা লেমুঝিরি ও উজানীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা এবং আহত ব্যক্তিরা জানিয়েছেন, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বালাঘাটা উজানীপাড়া ও সদর উপজেলার লেমুঝিরি এলাকায় একটি পাগলা কুকুর রাস্তা দিয়ে চলাচলরত পথচারীদের কামড় দেয়। এ সময় কুকুরটিকে ধাওয়া করার চেষ্টা করলে, কুকুরটি একের পর এক পথচারীদের কামড়াতে থাকে। এইভাবে বিভিন্ন পাড়ায় ১৭ জনকে কামড় দিয়ে আহত করে কুকুরটি।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের এন্টি র‍্যাভিস ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তৌহিদুল আনোয়ার এ বিষয়ে বলেন, ‘কুকুরের কামড়ে এ পর্যন্ত ১৭ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ১৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। কেউ আহত হলে তারা হাসপাতালে ভ্যাকসিন নিতে পারবেন।’

এছাড়া, উল্লেখযোগ্য যে, গত তিন মাসে সদর হাসপাতালে কুকুরের কামড়ে আহত ২৯৫ জনকে এন্টি র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%