ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টার চার্জশিট


শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টার চার্জশিট

জুলাই মাসে গণ-অভ্যুত্থান চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ী থানায় দুইটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ার কারণে ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলাগুলোর মধ্যে একটি নাদিম হত্যাচেষ্টা মামলা এবং অন্যটি বাবুল মৃধা হত্যা মামলা। আলাদাভাবে এসব চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে।

নাদিম হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল। অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় এজাহারনামীয় ৬৬ জনকে অব্যাহতির সুপারিশ করেন তিনি। গত ২৭ জুলাই ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়। মামলার শুনানি আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সম্প্রতি সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

চার্জশিটের অন্যান্য গুরুত্বপূর্ণ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকার সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার অন্তর্ভুক্ত রয়েছেন।

আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাদিমের বাম হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। একই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাবুল মৃধা যাত্রাবাড়ীর দনিয়া ও লাকি কমিউনিটি সেন্টার এলাকায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার ৫২ দিন পর ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচে বাবুল মৃধা মারা যান। এ ঘটনায় তার স্ত্রী সীমা বেগম ২০২৪ সালের ১৯ নভেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ইরফান। গত ১৩ আগস্ট তিনি ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট জমা দেন। অপরাধের প্রাথমিক সত্যতা না পাওয়ার কারণে এ মামলায় ৩৯ জনকে অব্যাহতি দেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এ মামলায় চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, এবং পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহজাদা।

অব্যাহতি সুপারিশপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন ৭০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতিকুর রহমান, ৬৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাবিবুর রহমান, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অর্থ দাস, রবিন খান ওরফে মেকআপ রবিন, মনির আহমেদ এবং লুৎফুর রহমান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র মেজর নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আট বছর ধরে চেষ্টা, পুল খেলায় এখনো ব্যর্থ হেইলি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


আট বছর ধরে চেষ্টা, পুল খেলায় এখনো ব্যর্থ হেইলি

মডেল হেইলি বিবার, পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে আট বছর ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তবে এই দীর্ঘ সময়ের পরেও তিনি একটি বিশেষ ক্ষেত্রে উন্নতি করতে পারেননি, যা তিনি মজার ছলে স্বীকার করেছেন। কাজটি হলো—পুল খেলা।

সম্প্রতি, এই দম্পতি তাদের অষ্টম বিবাহবার্ষিকী উদযাপন উপলক্ষে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোর মধ্যে একটি ছবি তাদের ঘরোয়া পরিবেশে পুল খেলতে দেখা যায়। ছবির মন্তব্যে, জাস্টিন বিবার তার স্ত্রীর প্রতি রোমান্টিক বার্তা দিয়ে ভালোবাসার কথা জানান। অন্যদিকে, হেইলি তার পুল খেলার দক্ষতা নিয়ে কৌতুক করে লিখেছেন, “আট বছর ধরে চেষ্টা করেও আমি পুল খেলায় জঘন্যই রয়ে গেলাম।”

এটি উল্লেখযোগ্য যে, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে তারা আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে, ২০১৯ সালে তারা আনুষ্ঠানিকভাবে বড় আয়োজনে বিবাহবার্ষিকী উদযাপন করেন। তাদের ঘরে ‘জ্যাক ব্লুজ’ নামের দুই বছরের একটি সন্তান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের খালকুলা সড়ক অবহেলায় বেহাল অবস্থা ভোগান্তির মধ্যে চলাচল করছেন এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের খালকুলা সড়ক অবহেলায় বেহাল অবস্থা ভোগান্তির মধ্যে চলাচল করছেন এলাকাবাসী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খালকুলা গ্রামের আমজেদ এর বাড়ি হইতে মোহন সেখ এর বাড়ি অন্য দিকে কল্যান দিঘি থেকে তোফাজ্জেল মন্ডল এর বাড়ি  পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক দুটি দীর্ঘ প্রায় ৫০ বছরেও টেকসই সংস্কারের মুখ দেখেনি। ফলে বছরের পর বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে খালকুলা ও আশপাশের এলাকার হাজারো মানুষকে।

‎

‎সরেজমিনে দেখা যায়, সড়কটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে প্রথম দেখায় এটি ধান রোপণের জন্য প্রস্তুত করা কোনো জমি বলে মনে হতে পারে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদার সাগরে পরিণত হয়। কোথাও হাঁটুসমান কাদা, আবার কোথাও পা ফেললেই গভীর কাদায় আটকে যায়। এতে স্থানীয়দের দৈনন্দিন চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

‎

‎সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে খালকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিদিন এই কাদাময় পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয় তাদের। অনেক সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে বই-খাতা ও স্কুলের পোশাক নষ্ট হয়ে যায়। শিশু, নারী ও বৃদ্ধসহ সব শ্রেণি-পেশার মানুষকেই দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

‎

‎স্থানীয়দের মতে, এটি শুধু একটি গ্রামের রাস্তা নয়; বরং খালকুলা ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। কৃষকরাও এই সড়ক ব্যবহার করে ধান, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য বাড়িতে আনা-নেওয়া করেন এবং বহরপুর রামদিয়া সোনাপুর হাটে বিক্রির জন্য পরিবহন করেন। তবে বর্ষা মৌসুমে সড়ক দুইটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় অনেককে বাধ্য হয়ে এক থেকে দুই কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার মেইন সড়কে যেতে হয়।

‎

‎সরজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তায় দিয়ে হেটে যাওয়ার মতো অবস্থা নেই, একজন কৃষক মাথায় পাট বহন করে কাদার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন দৃশ্যই এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরে।

‎

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশপাশের অধিকাংশ সড়কের সংস্কার কাজ সম্পন্ন হলেও গুরুত্বপূর্ণ এই সড়কটি বছরের পর বছর অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

‎তারা দ্রুত সড়কটি টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর আশা, সড়কটির উন্নয়ন হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য পরিবহন নির্বিঘ্ন হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে পুরো এলাকার মানুষ।

‎

‎এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবীণ সাংবাদিক গাজী মো. মতিয়ার রহমানের ইন্তেকাল, আমতলী প্রেসক্লাবে শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


প্রবীণ সাংবাদিক গাজী মো. মতিয়ার রহমানের ইন্তেকাল, আমতলী প্রেসক্লাবে শোকের ছায়া
আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, প্রবীণ সাংবাদিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা খলিফা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গাজী মো. মতিয়ার রহমান (প্রায় ৬৫) আর নেই। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার জনস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আকস্মিকভাবে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 
দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই সাংবাদিক। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আমতলীর সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
 
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গাজী মো. মতিয়ার রহমানের মরদেহ তাঁর দীর্ঘদিনের কর্মস্থল আমতলী প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হয়। সেখানে সহকর্মী সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তাঁর দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষীরা শেষ বারের মতো তাঁকে দেখতে আসেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রেসক্লাব প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে সকাল ১০টায় আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
 
 জানাজায় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
এরপর তাঁর মরদেহ নিজ বাড়ি গুলিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোজখালী গ্রামের খলিফা বাড়িতে নেওয়া হয়। সেখানে খলিফা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
 
আমতলী প্রেসক্লাবের সভাপতি  মো. রেজাউল করিম শোক প্রকাশ করে বলেন, ‘আমরা আমতলী  প্রেসক্লাবের দীর্ঘদিনের একজন বিশ্বস্ত  সহযোদ্ধাকে হারালাম। তাঁর চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল মানুষ ছিলেন।
 সাংবাদিকতার পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
 
পারিবারিক সূত্রে জানা যায়, গাজী মো. মতিয়ার রহমান একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম গাজী নিজাম উদ্দিনের দুই ছেলে সন্তানের মধ্যে ছোট ছিলেন। পেশাগত জীবনে তিনি আনম আমজাদিয়া আলিম মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা খলিফা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগে যুক্ত ছিলেন। নিজ এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নানা সামাজিক কর্মকাণ্ডেও তাঁর অবদান রয়েছে বলে স্থানীয়রা জানান।
 
ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে আমতলী প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন এবং তাঁর নিজ এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে। সহকর্মী ও এলাকাবাসী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার দুই প্রান্তে নতুন মেট্রোরেল সংযোগের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


ঢাকার দুই প্রান্তে নতুন মেট্রোরেল সংযোগের উদ্যোগ

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার উদ্দেশ্যে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণের জন্য সরকার একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে।

‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ শীর্ষক প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিতব্য চলতি অর্থবছরের (২০২৬-২৭) একনেকের তৃতীয় সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভায় একনেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করবেন।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, নতুন মেট্রোরেল করিডোরটি ঢাকার এক প্রান্তের গাবতলী থেকে শুরু হয়ে অন্য প্রান্তের দাশেরকান্দি পর্যন্ত বিস্তৃত হবে। মাঝপথে ট্রেনটি টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাব নগর, আফতাব নগর সেন্টার, আফতাব নগর ইস্ট ও নাসিরাবাদ হয়ে গুরুত্বপূর্ণ সব পয়েন্টকে যুক্ত করবে।

ঢাকার উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমমুখী যাতায়াত সহজ করার পাশাপাশি, এই লাইনটি এমআরটি লাইন-৫ (নর্দার্ন) এবং এমআরটি লাইন-১-এর সঙ্গেও সরাসরি ইন্টারচেঞ্জ সুবিধা নিশ্চিত করবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পের সময়কাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা যোগান দেওয়া হবে এবং বাকি ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ থেকে সহজ শর্তে ঋণ হিসেবে আসবে।

প্রকল্পটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওয়াহাব জানিয়েছেন, সাউদার্ন রুটের প্রাথমিক সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কয়েক দফায় ব্যয় ও নকশা পর্যালোচনার পর প্রকল্পটি অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে সবচেয়ে লাভজনক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নতুন এই লাইনটি সম্পূর্ণ চালু হলে রাজধানীর ওপর অতিরিক্ত যানবাহনের চাপ কমবে এবং ঢাকার দুই প্রান্তের যাত্রীরা দ্রুত ও সুশৃঙ্খল যাতায়াতের সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%