ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে চান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী


বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে চান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

চট্টগ্রাম, ১ অক্টোবর, ২০২৬ : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেছেন, দক্ষ কর্মী পাঠানো সম্ভব না হলে দেশের অর্থনীতিতে কাঙ্খিত সুফল অর্জন করা সম্ভব হবে না। তিনি বলেন, "আমরা বিদেশে কোয়ালিটি সম্পন্ন দক্ষ শ্রমিক পাঠাতে চাই।"

মন্ত্রী আরও জানান, বিদেশ থেকে আসা চাহিদার ভিত্তিতে দক্ষ শ্রমিক পাঠানোর পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, "ইনশাআল্লাহ আমরা দক্ষ শ্রমিক তৈরী করব।" ওইসব দেশের চাহিদা অনুযায়ী শ্রমিক পাঠানোর বিষয়েও তিনি জোর দেন।

বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘চট্টগ্রামের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ২ ঘণ্টা গুলি বিনিময়ের পর উজোবাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে: পুলিশ সুপার

শ্রমমন্ত্রী দুর্ঘটনা ঘটলে শ্রমিকদের ন্যায্য বিচার নিশ্চিত করতে সরকারের প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, "শ্রমিক দুর্ঘটনা ঘটলে একজন বিচারপতি, একজন আইনজীবী, জেলা প্রশাসনের এবং পুলিশের প্রতিনিধি নিয়ে একটা টিম করে দেয়া হবে।" এই টিম দুর্ঘটনার স্থলে গিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।

তিনি দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলেন। মন্ত্রী বলেন, "এটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সচেতনতার বিকল্প নেই।" প্রয়োজনে শ্রমিকদের জন্য মাসখানেক ধরে সচেতনতা প্রোগ্রাম চালানোর পরিকল্পনা রয়েছে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, "কোন শ্রমিক দুর্ঘটনা হলে তাদের কিছু টাকা দিয়ে পাঠিয়ে দেয়ার চেষ্টা করেন মালিকরা।" তিনি জানান, শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও বক্তব্য এসেছে।

মন্ত্রী বলেন, "এ সমস্যাগুলো একদিনের নয়, দীর্ঘ সময়ের পুঞ্জিভুত সমস্যা।" চট্টগ্রামে শ্রমিক-মালিকের সমস্যাগুলো সমাধানে আগামী ডিসেম্বরের মধ্যে একটি কার্যকর পরিকল্পনা তৈরির কথা জানান।

আরও পড়ুন: বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ, রাজনৈতিক সম্পর্কের বিতর্ক তীব্র

অনেকগুলো কারখানা বন্ধ হয়ে আছে, সেগুলো চালুর উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যারা দেশ থেকে টাকা নিয়ে পালিয়েছে, তাদের কিছু কলকারখানা বন্ধ রয়েছে।"

তিনি বলেন, "এখন ব্যাংকের টাকার জন্য বিভিন্ন মিল কারখানা লে অফ করছে।" শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, "আইনের মাধ্যমে বন্ধ কারখানাগুলোকে সচল করার চেষ্টা করছি।" তিনি উল্লেখ করেন, "আপনি চাইলেই একটি প্রাইভেট প্রোপার্টির উপর সিদ্ধান্ত নিতে পারেন না।"

মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন: মাধ্যমিক শিক্ষকরা সরকারকে উচ্চতর গ্রেড বৈষম্য দূর করতে দুই মাসের সময় দিলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানালেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানালেন প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর জন্য ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রযুক্তিগত এবং ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে প্রদত্ত এক বাণীতে এ আহ্বান জানান।

প্রেসিডেন্ট উল্লেখ করেন, বৃহৎ শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্পভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব হবে।

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে তিনি শ্রমজীবী মানুষ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রযুক্তিবিদ, গবেষক এবং উৎপাদন ও সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। প্রেসিডেন্ট জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে দেশব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।

তিনি বলেন, উৎপাদনশীলতা একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য অপরিহার্য। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই।

বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তির প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, এই পরিস্থিতিতে দেশের শিল্প ও সেবা খাতকে আরও দক্ষ, উদ্ভাবনী এবং প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। এ বছরের জাতীয় উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সরকার, শিল্পোদ্যোক্তা, শ্রমিক, গবেষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি আশা প্রকাশ করেন, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন দেশের শিল্প ও সেবা প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শ এবং কারিগরি সহায়তা অব্যাহত রাখবে।

আধুনিক প্রযুক্তি, টেকসই উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদের সমন্বিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক এবং টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সার্বিক সাফল্যও কামনা করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মওলানা আবদুর রহীমের ৩৯তম ওফাত বার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


মওলানা আবদুর রহীমের ৩৯তম ওফাত বার্ষিকী পালিত

মওলানা মরহুম আবদুর রহীম (রহ.) এর ৩৯তম ওফাত বার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী শাখার উদ্যোগে কুরআনখানি সেমিনার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী আমির মাওলানা মোরশেদ খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীর ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। প্রবন্ধ পাঠের দায়িত্ব পালন করেন নায়েবে আমীর ড. মওলানা একেএম মাহবুবুর রহমান।

ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, প্রিন্সিপাল শওকত হোসেন, রহমতে আলম মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মুজিরউদ্দিন, প্রিন্সিপাল এস এম আব্দুল হামিদ, কাতারভিত্তিক আন্তর্জাতিক ওলামা সংস্থা আল ইত্তেহাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহমদ শাওকী আফিফি, আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. ইসমাঈল হোসেন, মানবাধিকার কর্মী মির্জা আজম।

বক্তাগণ মাওলানা মরহুম মুহাম্মদ আব্দুর রহিমের বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করতে গিয়ে ইসলামিক জ্ঞান গবেষণা, ইসলামী আন্দোলনের গতিধারা নির্ণয় ও ইসলামী বিপ্লব ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার লালিত স্বপ্নের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তাগণ উল্লেখ করেন যে, বাংলা সাহিত্যে ইসলামী জীবন ব্যবস্থা, জীবন দর্শন ও ইসলামী আন্দোলন সম্পর্কে সমৃদ্ধ লেখনীর মাধ্যমে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি ছিলেন আপসহীন, তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন মহলের সাথে জোটবদ্ধ হওয়া থেকে কখনো পিছপা হননি। অভিজ্ঞতা প্রমাণ করছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপোষহীনতার পথই একমাত্র সঠিক পথ। অনুষ্ঠানের শেষভাগে সংগঠনের মরহুম সেক্রেটারি জেনারেল ডক্টর এনামুল হক আজাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকি প্রধানমন্ত্রী গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণের জন্য ৩০ জুন পর্যন্ত সময় দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


ইরাকি প্রধানমন্ত্রী গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণের জন্য ৩০ জুন পর্যন্ত সময় দিলেন

ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি বৃহস্পতিবার নতুন সময়সীমা হিসেবে আগামী বছরের ৩০ জুন নির্ধারণ করেছেন সশস্ত্র গোষ্ঠীগুলোকে রাষ্ট্রের কাছে অস্ত্র সমর্পণের জন্য।

মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ হওয়ার পর তিনি এই ঘোষণা দেন।

বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জায়েদি এর আগে ৩০ সেপ্টেম্বরের সময়সীমা থেকে সরে এসে এক বিবৃতিতে বলেন, ‘রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্রের বিষয়টি সমাধানের জন্য ১ অক্টোবরকে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা ও সম্মত সময়সূচি অনুযায়ী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়া সীমান্তে ২০১৩ সালের হামলার সন্দেহভাজনকে গ্রেফতার করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


সিরিয়া সীমান্তে ২০১৩ সালের হামলার সন্দেহভাজনকে গ্রেফতার করল তুরস্ক

ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : তুরস্কের গোয়েন্দা সংস্থা ২০১৩ সালে সিরিয়া সীমান্তের নিকটে সংঘটিত প্রাণঘাতী হামলার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

এই সন্দেহভাজনকে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আটক করা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

দক্ষিণাঞ্চলীয় রেইহানলি অঞ্চলে ওই বছর দুটি বোমা হামলায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল।

সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবের সাথে যুক্ত তুরস্কের জন্য এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

বার্তা সংস্থা এএফপি ইস্তাম্বুল থেকে এ খবর জানায়।

আনাদোলু সংবাদ সংস্থা জানায়, ইন্টারপোলের রেড নোটিশ জারি থাকা সিরীয় নাগরিক ওমর আল-খাতিব হামলাকারীদের সাথে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে সমন্বয় করতেন বলে ধারণা করা হয়।

আনাদোলু জানায়, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) ইউরোপে সমুদ্রপথে যাওয়ার প্রস্তুতির সময় আল-খাতিবকে আটক করে।

আঙ্কারা রেইহানলি হামলার জন্য সিরীয় সরকারের সমর্থনপুষ্ট তুরস্কের উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করে। তবে দামেস্ক এই অভিযোগ অস্বীকার করে।

আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য সিরীয় বিদ্রোহীদের শক্তিশালী সমর্থক ছিল তুরস্ক। সংঘাত থেকে পালিয়ে আসা লাখ লাখ সিরীয় নাগরিককে দেশটি আশ্রয় দিয়েছে।

প্রায় দুই বছর আগে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার নতুন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আঙ্কারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%