০৪:১৬ পি.এম
মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শিরোপার জন্য মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।
বিশ্বকাপ ফাইনালে এটিই দুদলের প্রথম মুখোমুখি হওয়ার ঘটনা।
কে চ্যাম্পিয়ন হবে, ম্যাচের আগে জানার সুযোগ নেই।
আরও পড়ুন: ইরানে মার্কিন সাম্রাজ্য ও ইয়েমেন হামলায় কি শেষ হবে আরব রাজতন্ত্র?
কিন্তু শক্তিমত্তায়, পরিসংখ্যানে কারা এগিয়ে, সেটি জেনে নিতে পারি।
শক্তিমত্তায় দুদলের মধ্যে পার্থক্য নেই-ই বলা যায়। ১১ জুন প্রকাশ করা ফিফার সবশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এক নম্বরে, পরের স্থানটিই স্পেনের। লাইভ র্যাঙ্কিংয়েও তাদের অবস্থান একই আছে।
অতীত পরিসংখ্যানে পার্থক্য অনুপস্থিত। দুদল এর আগে ১৪টি ম্যাচ খেলেছে। প্রত্যেকেই ৬টি করে ম্যাচ জিতেছে, ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। দুদলের শেষ দুই ম্যাচের মধ্যে ২০১০ সালে আর্জেন্টিনা স্পেনকে হারিয়েছিল ৪-১ গোলে, ২০১৮ সালে স্পেন আর্জেন্টিনার বিপক্ষে জিতেছিল ৬-১ গোলে।
আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, ক্যাপ ভার্ডে, মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে খেলে। মেসি বাহিনী এই প্রত্যেকটি ম্যাচেই জিতেছে। অন্যদিকে প্রথম ম্যাচে কেপ ভার্ডের সঙ্গে ড্র করা স্পেন হারিয়েছে সৌদি আরব, উরুগুয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও ফ্রান্সকে।
আরও পড়ুন: মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা আসিফ ইসলাম খান আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন