ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ-স্পেন বাণিজ্য বাড়াতে সহযোগিতা জোরদারের আহ্বান


বাংলাদেশ-স্পেন বাণিজ্য বাড়াতে সহযোগিতা জোরদারের আহ্বান

স্পেনের সিনেটের প্রেসিডেন্ট পেড্র রোলান ওজেডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।

বৃহস্পতিবার এই তথ্য জানায় স্পেনের বাংলাদেশ দূতাবাস।

সিনেট ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

বৈঠকে রাষ্ট্রদূত মাসুদুর রহমান দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি খুবই প্রয়োজন।

তিনি একটি দ্বিপক্ষীয় পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের আহ্বান জানান, যা দুই দেশে বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় বাণিজ্য ৬ বিলিয়ন মার্কিন ডলারের দিকে উন্নীত করার সম্ভাবনা রয়েছে।

এ লক্ষ্য অর্জনে প্রযুক্তি স্থানান্তর, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের উচ্চমূল্য সংযোজন, দক্ষতা উন্নয়ন, জনশক্তি বিনিময় এবং নিরাপদ অভিবাসন নিয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব প্রদান করেন তিনি।

আরও পড়ুন: চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর পর পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

স্পেনের সিনেট প্রেসিডেন্ট বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন, দেশটির বড় বড় কোম্পানিগুলি বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করছে। তিনি বাংলাদেশের বেসরকারি খাতের নেতৃত্বে গত কয়েক দশকের অর্থনৈতিক অগ্রগতিরও প্রশংসা করেন।

বৈঠকে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের বিষয়েও আলোচনা হয়। সিনেট প্রেসিডেন্ট স্পেনে কর্মরত বাংলাদেশিদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে তাদের “বাংলাদেশের রাষ্ট্রদূত” হিসেবে অভিহিত করেন।

রাষ্ট্রদূত মাসুদুর রহমান স্পেনের সিনেট প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং সংসদীয় বিনিময় বৃদ্ধি করার আহ্বান জানান।

আরও পড়ুন: পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

স্পেনের সংসদ সদস্যদের বাংলাদেশে ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি স্পেনের নতুন নিয়মিতকরণ প্রক্রিয়ায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন।

রাষ্ট্রদূত বলেন, পর্যটন, আতিথেয়তা, কৃষি, আবাসন, নৌপরিবহন, সামুদ্রিক খাত এবং গভীর সমুদ্রে মাছ ধরা খাতে দক্ষ বাংলাদেশি কর্মীরা স্পেনের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বৈঠক শেষে দুই দেশের রাজনৈতিক পর্যায়ে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ছুটির দিনে সড়কে ঝরল ১২ জনের প্রাণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৫ এম


রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা রাষ্ট্রপতি নির্বাচনের দলের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে নির্বাচন কমিশন কার্যালয়ে গেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে, তারা শেরেবাংলানগরের নির্বাচন কমিশন কার্যালয়ে দলীয় প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করতে যান।

১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র দাখিল করে।

সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জি. রাশেদ প্রধান এবং মোস্তফিজুর রহমান ইরানসহ জোটে শরিক সমস্ত দলের শীর্ষ নেতারা।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁধের অপারেশনের পর কেমন আছেন জুনিয়র এনটিআর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৮ এম


কাঁধের অপারেশনের পর কেমন আছেন জুনিয়র এনটিআর

তেলেগু চলচ্চিত্রের খ্যাতিমান সুপারস্টার জুনিয়র এনটিআরের কাঁধে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সেকেন্দরাবাদের কিমস হাসপাতালে বিশেষজ্ঞদের নিকট তত্ত্বাবধানে তার এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচার সফল হওয়ার পর জুনিয়র এনটিআর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তার ভক্ত, বন্ধু এবং পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন। তিনি জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য প্রয়োজনীয় পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।

নিজের এক্স হ্যান্ডেলে আবেগঘন এক বার্তায় জুনিয়র এনটিআর লেখেন, "আপনারা সবাই যে ভালোবাসা ও প্রার্থনা পাঠিয়েছেন, তাতে আমি অভিভূত। অস্ত্রোপচার অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমি এখন ভালো আছি। কিমস হাসপাতালের চিকিৎসকদের অসাধারণ টিমকে আমার অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি।" তিনি তার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আরও বলেন, "আমার সকল বন্ধু, পরিবার ও ভক্তদের উদ্দেশ্যে বলছি; আপনাদের সমর্থন আমাকে প্রতিদিন শক্তি জোগায়। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে।"

বুধবার কিমস হাসপাতালের পক্ষ থেকে জারি করা এক স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে যে, জুনিয়র এনটিআর কিছুদিন আগে কাঁধে আঘাত পেয়েছিলেন। বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের সঙ্গে বিস্তারিত আলোচনার পর তার দ্রুত ও পূর্ণাঙ্গ নিরাময় নিশ্চিত করতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময় অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল।

হাসপাতালের পক্ষ থেকে বুলেটিনে আরও বলা হয়েছে, "আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অস্ত্রোপচার পুরোপুরি সফল হয়েছে এবং এন. টি. আর ভালো আছেন।" চিকিৎসকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এখন থেকে জুনিয়র এনটিআর একটি নির্দিষ্ট পুনর্বাসন কর্মসূচি বা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শুরু করবেন। আমাদের চিকিৎসকরা আশা করছেন তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবার স্বাভাবিক ছন্দে ও কাজে ফিরে আসতে পারবেন।

অস্ত্রোপচারের আগেই চিকিৎসকরা জুনিয়র এনটিআরকে প্রাথমিক আঘাতের কারণে অন্তত ছয় থেকে আট সপ্তাহের জন্য পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। সফল অস্ত্রোপচারের পর এখন তিনি আগামী কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকবেন এবং চিকিৎসকদের নির্দেশনায় শরীরের কার্যক্ষমতা পুনর্গঠনের জন্য কাজ করবেন।

বর্তমানে জুনিয়র এনটিআরের ভক্তরা তার দ্রুত আরোগ্যের জন্য প্রহর গুনছেন। সুস্থ হয়ে উঠেই তিনি প্রশান্ত নীল পরিচালিত পরবর্তী বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'ড্রাগন'-এর শুটিংয়ে যোগ দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাক্রমে ঢাকা মহানগরী মোহাম্মদপুরে ট্রাকের চালক হোসেন হত্যার মামলায়, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা ৪ নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালতে এই অভিযোগ গঠনের শুনানির কথা রয়েছে।

এছাড়া, গত ২৫ জুন আদালতে আসামিরা অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ চার্জ গঠন শুনানির জন্য একটি সময়ের আবেদন পেশ করেছে, ফলে শুনানি এক দফা পিছিয়েছে। এরপর ২৬ জুলাই আসামিপক্ষের আইনজীবীদের সময়ের আবেদনের কারণে অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দফায় পিছিয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলি চালিয়ে মো. হোসেনকে হত্যা করা হয়। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখেই বাসায় ফিরছিলেন। কিন্তু চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার পর ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যার মামলা করেন।

এরপর ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলায় অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি এবং নাইমুল হাসান রাসেল। কিছু আসামিকে পলক, সাদেক, ফুরকান ও শাহজাহানকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাদের কারাগারে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি হুতিদের

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন সামরিক স্থাপনার ওপর নতুন করে হামলা চালানোর দাবি করেছে। বুধবার স্থানীয় সময় দেওয়া এক ঘোষণায় গোষ্ঠীটি জানায়, লোহিত সাগরে একটি সামরিক পরিবহন জাহাজ এবং ইয়েমেনের ভেতরে সৌদি আরবের সমর্থনপুষ্ট গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্রের দাবি, এসব হামলায় বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের মোচা এলাকা এবং মারিব প্রদেশের তাদাউইন শিবিরে সৌদি সমর্থিত সেনাদের অবস্থান, অস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়। হুথিদের দাবি, হামলাগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে সৌদি নাগরিকসহ কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন।

তবে হতাহতদের সঠিক সংখ্যা বা হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। হুথিদের সামরিক মুখপাত্র বলেন, ইয়েমেন দখল এবং সেখানে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে- এমন সৌদি সেনা অবস্থানগুলোতে তারা অভিযান চালিয়ে যাবে।

হুথিরা তাদের বিরোধীদেরও সতর্ক করেছে। গোষ্ঠীটির অভিযোগ, ইয়েমেনের কিছু মানুষ বিভ্রান্ত হয়ে তাদের ‘শত্রুদের’ সঙ্গে সহযোগিতা করছে।

এসব ব্যক্তিকে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছে হুথিরা। একই সঙ্গে তারা যেসব কর্মকাণ্ডকে ‘দেশদ্রোহী’ বলে উল্লেখ করেছে, সেসব থেকে সরে আসতে বলেছে। হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি আরো জটিল হওয়ার আগে তাদের এই অবস্থান পরিবর্তন করতে হবে।

হুথিদের হামলার ঘোষণার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশীপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি হুথিদের লড়াই বন্ধ করে রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে আল-আলিমি বলেন, হুথিদের কোনো কর্মকাণ্ডের জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। তাদের কোনো কর্মকাণ্ডই নজরদারির বাইরে থাকবে না। তিনি আরো বলেন, হুথিদের সামনে এখনো রাজনৈতিক পথে ফেরার সুযোগ রয়েছে। তাদের অস্ত্র নামিয়ে রেখে রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ দেওয়া এবং অন্য ইয়েমেনিদের মতো নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।

লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে পরপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার কয়েক দিন পর হুথিদের নতুন এই হামলার ঘোষণা এলো। ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন সূত্র। ইয়েমেন সরকার এ হামলার জন্য ইরান-সমর্থিত হুথিদের দায়ী করেছে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাবার পরিবহনকারী ছোট কার্গো জাহাজ ‘তিহামাহ’কে লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। এতে চারজন নাবিক নিহত হন। তাদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশীয় নাগরিক ছিলেন। এ ছাড়া আরো চারজন নাবিক ও একজন উদ্ধারকর্মী আহত হন বলে সিএনএনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে।

ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম হামলার পর জাহাজটির যাত্রী ও নাবিকদের উদ্ধারে অভিযান শুরু করা হয়। তখন হুথিরা জাহাজটিতে দ্বিতীয় দফায় হামলা চালায়। মন্ত্রণালয় এই হামলাকে জাহাজে থাকা মানুষ এবং উদ্ধারকারী দলের সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার চেষ্টা হিসেবে বর্ণনা করেছে। পরে ইয়েমেনের কোস্টগার্ড জানায়, নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মীও ছিলেন। জাহাজটির মালিকানা নিয়েও প্রথমে বিভ্রান্তি তৈরি হয়। ইয়েমেনের কর্মকর্তারা এবং সামুদ্রিক গোয়েন্দা সংস্থা মারিস্কস জানিয়েছিল, সৌদি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। তবে মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘তিহামাহ’ তানজানিয়ার পতাকা নিয়ে চলছিল। জাহাজটির মালিক ছিল মিসর ও ইয়েমেনে নিবন্ধিত কয়েকটি কোম্পানি।

এর আগে গত ৯ আগস্ট দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের লোহিত সাগর উপকূলের আল-মোখা বন্দরে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছিল হুথিরা। আল জাজিরা ইয়েমেন টুডে টিভি ও রাষ্ট্রীয় মালিকানাধীন সাবা টিভির বরাত দিয়ে জানিয়েছে, ওই হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। আল-মোখা বন্দরটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকার ভিতরে অবস্থিত। হামলার পর হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই সমুদ্রবন্দরে বড় পরিসরে এবং নির্ভুলভাবে অভিযান চালিয়েছে। লোহিত সাগর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক ও সামরিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%