ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে: পাকিস্তান


যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে: পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই বিষয়ে জানালেন।

শেহবাজ শরিফ লিখেছেন, চুক্তির পরবর্তী ধাপগুলো চূড়ান্ত করতে পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি আরও বলেন, ‘যুদ্ধ অবসানে চুক্তির এতটা কাছাকাছি, আগে কখনও ছিল না।’

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরের এতটা কাছাকাছি আগে কখনও ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘চুক্তিটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এর বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমের অনুমানভিত্তিক নিউজ করা থেকে বিরত থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্বশীল ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি অংশ হিসেবে যথাসময়ে সব তথ্য জনগণের সঙ্গে ভাগাভাগি করা হবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পূর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোকে ‘ভুয়া’ আখ্যা দিয়েছিলেন।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

চলমান তীব্র মধ্যস্ততায় পাকিস্তানের ভূমিকা নিতে বলেছিল, ট্রাম্পের কথায়, ‘সেটা অসম্মানজনক। তাদের সঙ্গে সৎ উদ্দেশ্যে কাজ করার কোনো সুযোগ নেই।’

তিনি স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) সকালে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে পোস্ট করেন। তিনি বলেন, সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে প্রকাশিত শর্তগুলো ‘ভুয়া খবর’ এবং লিখিতভাবে যেসব শর্তে দুই পক্ষ সম্মত হয়েছে, তার সঙ্গে এর ‘কোনো সম্পর্ক নেই’।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইরান পরস্পরের বিরুদ্ধে টানা দুই দিন ধরে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এর আগে, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করার কথা জানান তিনি।

আরও পড়ুন: মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, খামারিদের দক্ষতা বৃদ্ধি ও প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমেই দেশের প্রাণিসম্পদ খাতকে অধিকতর সমৃদ্ধ করা যাবে।

বিএলআরআই উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে আজ টাঙ্গাইল সদরের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদের রোগব্যাধি সম্পর্কে অনেক খামারির পর্যাপ্ত ধারণা নেই। ফলে তাদের রোগ শনাক্তকরণ ও সঠিক চিকিৎসা ব্যবস্থাপনায় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এ কারণে উপজেলা ও জেলা পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাদের খামারিদের জন্য অধিকতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, ছাগল পালন স্বল্প ব্যয়ে অধিক লাভজনক। একজন দরিদ্র মানুষ সঠিকভাবে ছাগল পালন করতে পারলে সহজেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, গরু-ছাগল থেকে দুধ ও মাংসের মতো পুষ্টিকর খাদ্য পাওয়া যায়, যা দেশের জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং প্রাণিসম্পদ উন্নয়ন ও খামারিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান ক্যাম্পেইনের আওতায় প্রায় দুই হাজার গবাদিপশুকে এলএসডি ভ্যাকসিন দেওয়া হবে। ভবিষ্যতে সদর উপজেলার সকল গবাদিপশুকে টিকাদানের আওতায় আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

এছাড়া উল্লেখ্য যে, বিদেশি এলএসডি প্রতি ডোজে যেখানে প্রায় ৩০০ টাকা ব্যয় হয়, সেখানে বিএলআরআই উদ্ভাবিত দেশীয় ভ্যাকসিনের প্রতি ডোজ উৎপাদন ব্যয় মাত্র ৫০ টাকা। বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তর এই ভ্যাকসিনটি উৎপাদন ও মাঠপর্যায়ে বিতরণ করছে।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক(ভারপ্রাপ্ত) মো. শাহজামান খান।

এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদিল হক সানুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং খামারিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবারের বাজেট সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়েই করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:১১ পি.এম


এবারের বাজেট সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়েই করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশের ইতিহাসে এমন গণমুখী, জনকল্যাণমুখী ও বাস্তবধর্মী বাজেট মানুষ আর কখনও দেখেনি, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি উল্লেখ করেন, এই বাজেট কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর জন্য নয়। এটি দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে এবং এবারের বাজেটে কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, উদ্যোক্তা, ব্যবসায়ী সহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

জাতীয় বাজেট উপলক্ষে শুক্রবার (১২ জুন) বিকালে বগুড়ার শিবগঞ্জ ও সন্ধ্যায় মোকামতলা উপজেলায় পৃথক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী এই বক্তব্যটি দেন। শিবগঞ্জ উপজেলা ও মোকামতলা ইউনিয়ন বিএনপি এই আনন্দ মিছিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

এছাড়া, তিনি আরো বলেন, বিএনপি সরকার শিক্ষা খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। একটি শিক্ষিত, দক্ষ ও আধুনিক জাতি গঠনের লক্ষ্যেই এই বিনিয়োগ করা হয়েছে। স্বাস্থ্য খাতে অতীতের তুলনায় প্রায় তিনগুণ বরাদ্দ রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে উন্নত চিকিৎসাসেবা পেতে পারে।

মীর শাহে আলম ক্যান্সার রোগীদের জন্য গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন, যা এই বাজেটে প্রথমবারের মতো করা হয়েছে। মাতৃস্বাস্থ্য, শিশুসেবা, ওষুধের প্রাপ্যতা এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, সরকার বিশ্বাস করে, সুস্থ মানুষই উন্নত রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় শক্তি।

এছাড়া, গ্রামের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহরের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, কৃষি, শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই বাজেট শুধুমাত্র একটি অর্থনৈতিক পরিকল্পনা নয়; এটি একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রূপরেখা। জনগণের প্রত্যাশা পূরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার দৃঢ়ভাবে কাজ করে যাবে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিলটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে মীর মুগ্ধ স্কয়ারে এসে শেষ হয়।

অন্যদিকে, মোকামতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে থেকে আরেকটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সমাপ্ত হয়। মিছিল এবং আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

জহির উদ্দিন স্বপন জানিয়েছেন যে, সনদসর্বস্ব মুখস্থ বিদ্যার বদলে সরকারের উদ্যোগ প্রযুক্তিনির্ভর এবং বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।

শুক্রবার (১২ জুন) সকালে ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটরিয়াম এবং আগৈলঝাড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মুখস্থ বিদ্যা বাদ দিতে হবে। মেধার চর্চা করতে হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। কর্মমুখী শিক্ষাব্যবস্থা শুধু সনদ প্রদান করবে না, বরং দক্ষ মানবসম্পদ তৈরি করবে।

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবে এবং নতুন উদ্যোক্তা তৈরি করবে।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘বর্তমান সরকার ঘোষিত বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সনদসর্বস্ব মুখস্থ বিদ্যার বদলে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।’

তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাকে সরাসরি উৎপাদন, শিল্প খাত ও কর্মসংস্থানের সাথে যুক্ত করতে হবে।

তাহলে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যেসব জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যেসব জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

ঢাকা সহ দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতর প্রদত্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টির সাথে বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময় দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%