১০:৫৯ পি.এম
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের প্রেক্ষাপটে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার থানার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে মারামারি হয়। এতে প্রাথমিকভাবে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র জানায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। অন্যদিকে, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক এবং দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের নেতৃত্বে হাসপাতাল পয়েন্ট থেকে আরেকটি মিছিল বের হয়। উভয় পক্ষের মিছিল থানার সামনে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ উপজেলা পরিষদের সামনে অবস্থান করছিল। অপরদিকে, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের নেতৃত্বে অপর পক্ষ থানার দক্ষিণ পাশে অবস্থান নিয়েছিল।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলীর নেতৃত্বে থানা-পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন