ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

আমরাও অনেক দূর এগিয়ে যাব: নিশি


আমরাও অনেক দূর এগিয়ে যাব: নিশি

ঢাকা, ২২ অক্টোবর ২০২৬ : আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত খেলার সুযোগ পেলে বাংলাদেশ নারী হ্যান্ডবল দলও অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন জাতীয় দলের অধিনায়ক ইসমেতারা নিশি। ভারতের বিপক্ষে ফাইনালে হারের পরেও সতীর্থদের লড়াকু মানসিকতার প্রশংসা করে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে বাংলাদেশ ২৮-১৬ গোলে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে।

ম্যাচ শেষে আন্তর্জাতিক অঙ্গনে দলের দীর্ঘ বিরতির কথা উল্লেখ করে নিশি বলেন, ‘আসলে আমরা তো টুর্নামেন্ট পাই না। আমরা ২০১৯ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, তারপরে আবার ২০২৪’এ এসে খেললাম। আমরা যদি প্রতিনিয়ত এরকম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই, তাহলে আমরাও অনেক ভালো করতে পারব। কারণ আমরা যত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারব, আমাদের তত বেশি উন্নতি হবে, খেলোয়াড়দের ভেতরে তত বেশি আত্মবিশ্বাস আসবে, দক্ষতা বাড়বে এবং তারা আরও ভালো করবে।’

আরও পড়ুন: ক্রিকেটার হৃদয় জীবনযুদ্ধে হার মানলেন, ঢাকায় চিকিৎসার পথে মৃত্যু

ভারতের সঙ্গে ম্যাচ খেলার সুযোগের পার্থক্য তুলে ধরে বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, ‘ভারত সারা বছর অনেক ম্যাচ খেলে। ওরা সামনে বিশ্বকাপ খেলতে যাবে, ওরা কমনওয়েলথ গেম খেলে, এশিয়ান পর্যায়ে বিভিন্ন টুর্ণামেন্টে অংশ নেয়। আমাদের তো সেরকম ম্যাচ হয় না, আমাদের তো অংশগ্রহণই করা হয় না। আমরা যদি এইসব টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে এবং আমরাও একসময় অনেক দূর এগিয়ে যাব।’

শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ের মূল্যায়ন করতে গিয়ে নিশি বলেন, ‘আমাদের কোচ যেভাবে খেলতে বলেছেন, আমরা ঠিক সেভাবেই চেষ্টা করেছি। আমাদের পজিশন ভালো ছিল, সর্বোপরি সব দিক দিয়েই ভালো ছিল। তবে মাঝে মাঝে আমাদের খেলা একটু এলোমেলো হয়ে যাচ্ছিল। তাছাড়া ওদের গোলরক্ষক কিছু নিশ্চিত গোল সেভ করায় আমরা পিছিয়ে পড়ি। এরপরও আমরা সব দিক দিয়ে ভালো করার চেষ্টা করেছি। আমি মনে করি আমার দলের প্রতিটি খেলোয়াড়ই ভালো খেলেছে এবং নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়েছে।’

ফাইনালে ভারতের শারীরিক উচ্চতার ভীতি কাটিয়ে প্রথম ১০ মিনিট সমানে সমান লড়াই করেছিল আনা আলোনসো ফ্রাগুয়ার দল। প্রথমার্ধে ভারত ১৪-৯ গোলে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে ব্যবধান বাড়িয়ে নেয় সফরকারীরা। ম্যাচে অবিশ্বাস্য সব সেভ করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ভারতীয় গোলরক্ষক দিকশা কুমারী। চার জাতির এই টুর্নামেন্টে লিগ পর্বে নেপাল ও মালদ্বীপের বিপক্ষে জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

আরও পড়ুন: তিলক-নীতিশের রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ভারত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল উদযাপন হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল উদযাপন হবে

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল।

১৯২৯ সালের এই দিনে ঢাকার মাহুতটুলীতে তিনি জন্মগ্রহণ করেন।

বাচ্চু ছিল তার ডাকনাম। তার বাবা মোখলেসুর রাহমান চৌধুরী এবং মা আমেনা বেগম। লেখক হওয়ার উদ্দেশ্যে তিনি নাম থেকে পৈতৃক উপাধি ‘চৌধুরী’ বাদ দিয়েছিলেন।

ঢাকা শহরে কবির বেড়ে ওঠা। নাগরিক জীবনের কষ্ট, দুঃখ ও সুখ তার কবিতায় বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। জীবনের সত্য ও সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। বাঙালির সকল আন্দোলন ও সংগ্রামের গৌরবময় অধ্যায়ও তার কবিতায় ফুটে উঠেছে।

তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ ১৯৬০ সালে প্রকাশিত হয়। মোট ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই এবং ছয়টি অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়েছে।

কবিতার জন্য তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

২০০৬ সালের ১৭ আগস্ট কবি শামসুর রাহমান মৃত্যুবরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানার কাছেই ৩ দিন আহত হয়ে পড়ে থাকা ব্যক্তির মৃত্যু, পরিচয় মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


থানার কাছেই ৩ দিন আহত হয়ে পড়ে থাকা ব্যক্তির মৃত্যু, পরিচয় মেলেনি

কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা সংলগ্ন মহাসড়কের ফকিরা বাজার এলাকায় তিন দিন ধরে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার করা লাশের কপাল ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদা জানান, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি মহাসড়কের পাশে ঘটায় লাশটি মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও তথ্য মেলে নি। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।

তিনি আরও জানান, লাশের কপাল ও হাতে ক্ষত বা আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আহত হওয়ার পর তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাননি। তবে কীভাবে তিনি আহত হয়েছেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফকিরা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “২-৩ দিন আগে আমি বাজারে যাওয়ার সময় রাস্তার ধারে তাকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি তার কপাল ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পরে তার পরিচয় জানার চেষ্টার অংশ হিসেবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টও করেছিলাম। বুধবার জানতে পারি তিনি মারা গেছেন।”

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কের পাশের বাজার ও থানা সংলগ্ন স্থানে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় তিন দিন পড়ে থাকার পরও তার চিকিৎসা বা উদ্ধারে কেউ এগিয়ে না আসা অত্যন্ত দুঃখজনক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরের বিয়ের আসর থেকে পুলিশ কর্মকর্তার বর সালাউদ্দিনের মোটরসাইকেল চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


যশোরের বিয়ের আসর থেকে পুলিশ কর্মকর্তার বর সালাউদ্দিনের মোটরসাইকেল চুরি

যশোরের মণিরামপুরে একটি বিয়ের অনুষ্ঠানের সময় বর সালাউদ্দিন উদ্দিন সোহাগের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বর সালাউদ্দিন উদ্দিন সোহাগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঝিনাইদহ শাখায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি কেশবপুর উপজেলার মান্দারডাঙ্গা গ্রামে অবস্থিত।

মঙ্গলবার হাকিমপুর গ্রামের শিক্ষক আব্দুল কাদেরের ছোট মেয়ের সাথে তার বিয়ে অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের পর বরযাত্রীর গাড়িবহরের সঙ্গে সালাউদ্দিনের ফুফাতো ভাই বাঁধন মোটরসাইকেলটি চালিয়ে বিয়েবাড়িতে পৌঁছান। বর সালাউদ্দিন ছিলেন বরের গাড়িতে।

বরের মামা মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর জানিয়েছেন, বিয়ে বাড়ির সামনে অন্য গাড়ির পাশে মোটরসাইকেলসহ পাঁচ-ছয়টি মোটরসাইকেল রাখা হয়েছিল।

বিকেল সাড়ে তিনটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেখা যায় মোটরসাইকেলটি সেখানে নেই। আশপাশে খোঁজ করেও মোটরসাইকেলের সন্ধান পাওয়া যায়নি। এরপর তিনি ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন।

সেলিম জাহাঙ্গীর বলেন, মোটরসাইকেল চুরি যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হোসেনকে জানানো হয়। তিনি জানান, বুধবার (২১ অক্টোবর) বউভাতের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

এদিকে, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এনামুল হোসেন জানিয়েছেন, এ বিষয়ে কেউ তাকে কিছু জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্বের গঠন করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্বের গঠন করছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে। তিনি উল্লেখ করেন, "ক্ষমতার স্বাদ গ্রহণ নয়, বরং দেশ গঠন ও মানবতার কল্যাণের জন্যই আমাদের রাজনীতি।"

তিনি আরও বলেন, বিগত সময়ে অসংখ্য নেতাকর্মীর মেহনত, শ্রম ও ত্যাগ-কোরবানির ফলস্বরূপ জামায়াত বর্তমানে বাংলাদেশের প্রধান বিরোধী দলের আসনে অবস্থান করছে। জামায়াত দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করার জন্য জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।

বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ২০২৭-২৮ কার্যকালের জেলা আমির নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম উল্লেখ করেন, বাংলাদেশে নিয়মতান্ত্রিক পন্থায় দ্বীন কায়েমের জন্য জামায়াতের সদস্যগণ (রুকন) প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "দ্বীন কায়েমের ধারাবাহিক প্রক্রিয়ায় দাওয়াত ও তাবলিগ, সংগঠন ও শৃঙ্খলা, নৈতিক প্রশিক্ষণ, সমাজসেবা ও রাষ্ট্র সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে জামায়াত ভূমিকা পালন করে আসছে।" জামায়াতের রুকনগণকে সমকালীন নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক ও কৌশলী ভূমিকা পালন করতে হবে। সংগঠনের শৃঙ্খলা সমুন্নত রাখতে রুকনগণকে অগ্রণী ভূমিকায় থাকতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হলে সংগঠনের সব দায়িত্বশীল ও রুকনকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক পরিসর পর্যন্ত সর্বত্র ইলম ও আমলের প্রতিফলন ঘটাতে হবে। তিনি বলেন, "কেবল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেই দায়িত্ব শেষ হয় না; বরং মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা করা এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।"

আত্মগঠন ও দাওয়াতি কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক রুকনকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে। সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আল্লাহ ও রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের বার্তা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা আমির আফতাব উদ্দীন মোল্লা, দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ ও সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত।

সম্মেলনে দিনাজপুর জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের (পুরুষ ও মহিলা) প্রায় দুই হাজার রুকন ও ডেলিগেট অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%