ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

২০ নভেম্বর থেকে পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস চালু


২০ নভেম্বর থেকে পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস চালু

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : আগামী ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে আন্তঃনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেন।

এর আগে, ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ১১ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, ট্রেন দুটি বাণিজ্যিকভাবে পরিচালনা এবং উদ্বোধনী ট্রেনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ১৯ নভেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ ট্রেনটি ছাড়বে। এই ট্রেনটি পথে শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে। উদ্বোধনী ট্রেনের টিকিট কেবল পাবনা ও ঈশ্বরদী স্টেশনের কম্পিউটারাইজড কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ট্রেন সার্ভিসের উদ্বোধনী কার্যক্রমে অংশগ্রহণের পর ঢাকায় ফেরার জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য, পাবনা জেলার সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের জন্য একটি ডব্লিউজেসি এবং দুটি (ডঔঈঈ) কোচের আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, ভারসাম্য বজায় রাখার জন্য ১৯ নভেম্বর উদ্বোধনী ট্রেনটি পরিচালনা করা হবে। পরদিন ২০ নভেম্বর ঢাকা থেকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেনের মাধ্যমে ৮০৮/৮০৭ নম্বর আন্তঃনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে।

আরও পড়ুন: শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এ নির্দেশনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এ ট্রেন সার্ভিস চালু হলে পাবনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হবে। বিশেষ করে পাবনা, ঈশ্বরদী ও আশপাশের এলাকার যাত্রীদের ঢাকায় যাতায়াতে রেলপথে নতুন সুযোগ সৃষ্টি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুর প্রথমবারের মতো জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


মেহেরপুর প্রথমবারের মতো জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা “মেহেরপুর” কে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র নবনির্মিত ১৩২ কেভি সঞ্চালন লাইন এবং ১৩২/৩৩ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র স্থাপনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অর্জন সম্পন্ন হয়েছে।

এর আগে মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে। দীর্ঘ দূরত্বের বিতরণ ব্যবস্থার কারণে জেলায় প্রায়শই লো-ভোল্টেজসহ বিদ্যুৎ সরবরাহজনিত নানা সমস্যা দেখা দিত।

মেহেরপুর জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং জাতীয় গ্রিডের সঞ্চালন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগ গ্রহণ করেছে।

এই উদ্যোগের আওতায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় ৩.০০ একর জমির ওপর ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি কুষ্টিয়া-মেহেরপুর ৪৮ কি.মি. দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন তৈরি করা হয়েছে। মেহেরপুর জেলাকে যুক্ত করতে কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে দুটি ১৩২ কেভি বে-এক্সটেনশনও নির্মাণ করা হয়।

নবনির্মিত সঞ্চালন লাইন এবং গ্রিড উপকেন্দ্র যথাক্রমে গত ২৮ ও ২৯ অক্টোবর সফলভাবে চালু করা হয়। এর ফলে মেহেরপুর জেলা প্রথমবারের মতো ১৩২ কেভি ভোল্টেজ লেভেলে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগ নেতা শাহীনুল আলম ছানা ও স্ত্রীর নামে দুদকের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


আ. লীগ নেতা শাহীনুল আলম ছানা ও স্ত্রীর নামে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা এবং তার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে। অভিযোগ রয়েছে, তারা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করেছেন। মোট ৭ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ১৮০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক সমীরণ কুমার মণ্ডল বাদী হয়ে মামলাদুটি করেন। উল্লেখ্য, শাহীনুল আলম ছানা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হিসেবেও পরিচিত।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালে দুদক শাহীনুল আলম ছানা ও ঝর্ণা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর কমিশন তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়।

নির্দেশ অনুযায়ী, তারা ২০২৫ সালের ১৮ মার্চ সম্পদ বিবরণী জমা দেন। এতে শাহীনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা এবং ঝর্ণা আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের হিসাব দেন।

শাহীনুল আলম ছানার বিরুদ্ধে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর ও ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর সম্পদের তথ্য দিয়েছেন। এছাড়া ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকার দায়ও উল্লেখ করেছেন।

তবে দুদকের যাচাই-বাছাইয়ে দেখা যায়, তার নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর এবং ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদ রয়েছে, যার মোট পরিমাণ ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকা। এর বিপরীতে ব্যাংকঋণসহ মোট দায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা পাওয়া গেছে। দায় বাদে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা।

এজাহারে অভিযোগ করা হয়েছে, শাহীনুল আলম ছানা ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। এছাড়া ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। মামলায় ঘটনার সময়কাল ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ঝর্ণা আলমের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়েছে, তিনি ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছেন। কিন্তু অনুসন্ধানে তার নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এতে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, দোকানভাড়া ও কৃষি খাত থেকে তার আয় ১০ লাখ ৬৫ হাজার টাকা। সঞ্চয়সহ বৈধ সম্পদের পরিমাণ ১৪ লাখ ৩ হাজার টাকা বিবেচনায় তার নামে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। মামলায় ঘটনার সময়কাল ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার জানান, শাহীনুল আলম ছানা ও ঝর্ণা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চালানো হয়েছে। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। দাখিল করা বিবরণী এবং অনুসন্ধানে পাওয়া তথ্যের মধ্যে অসংগতি ও সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়ায় দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, মামলা দুটির তদন্ত শুরু হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামি শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলম বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জম্মু-কাশ্মীরে সিআরপিএফ তল্লাশি চৌকিতে হামলা, ২ নিরাপত্তা কর্মী আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


জম্মু-কাশ্মীরে সিআরপিএফ তল্লাশি চৌকিতে হামলা, ২ নিরাপত্তা কর্মী আহত

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি পোস্টে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, কুলগাম জেলার মীর বাজারের কাছে আখরানে স্থানীয় সময় দুপুরের দিকে হামলাটি সংঘটিত হয়।

সিআরপিএফ একটি বিবৃতিতে জানায়, ‘আজ দুপুরে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় একটি তল্লাশি চৌকিতে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের ওপর মোটরসাইকেলে আসা অজ্ঞাত হামলাকারীরা গুলি চালায়। এতে সিআরপিএফ-এর দুই সদস্য আহত হয়েছেন।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘দুপুর সোয়া ২টার দিকে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত নিরাপত্তা কর্মীদের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে হামলাকারীদের আটক করার জন্য, বলে বিবৃতিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে দুই লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


টেকনাফে দুই লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড দুই মাদক পাচারকারীকে আটক করেছে, যাদের কাছে দুই লাখ পিস ইয়াবা পাওয়া গেছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফের সাবরাং সংলগ্ন নাফ নদীতে এই অভিযানটি অনুষ্ঠিত হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে।

আটককৃতদের মধ্যে একজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার আব্দুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) এবং অপরজন মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে নজির আহমদ (৪১)।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাকিব আলম সুজন জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, ‘অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের অভিযানিক দল ধাওয়া করে সাবরাং আলোগোলা জোরা থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। বোটে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার এবং দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।’

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার আরফাত হোসেন জানিয়েছেন, ‘আটক মাদক পাচারকারী, জব্দ করা বোট ও উদ্ধার করা ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%