ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সন্দ্বীপে নি/হত আফরিন কাণ্ডে নতুন মোড়: সাখওয়াতের পুরো পরিবার পলাতক


সন্দ্বীপে নি/হত আফরিন কাণ্ডে নতুন মোড়: সাখওয়াতের পুরো পরিবার পলাতক

সন্দ্বীপের সারিকাইতে সম্প্রতি আফরিনের মৃত্যুর ঘটনা নতুন মোড় নিয়েছে, যখন সাখওয়াতের পরিবার ঘরের সামনে ও পেছনে তালা দিয়ে পালিয়ে গেছে।

গতকাল সন্দ্বীপের এমপি মোস্তফা কামাল পাশা আফরিনের ভাইয়ের সাথে ফোনে কথা বলেন এবং পরিবারের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। তিনি ঘটনার বিবরণও জানতে পারেন। আজ এমপি মহোদয়ের নির্দেশে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন আফরিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই সাক্ষাতের পর, বিকেলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) আফরিনের পরিবারের সঙ্গে কথা বলার জন্য নিজে কয়েকজন পুলিশ সদস্যসহ সেখানে যান। পরিবারের বক্তব্য গ্রহণ করার পর, তিনি সরাসরি আফরিন যে বাসায় কাজ করতেন, সেখানে চলে যান।

আরও পড়ুন: বগুড়ার কারাগারে নিষিদ্ধ যুবলীগ নেতার হৃদরোগে মৃত্যু

কিন্তু সেখানে পৌঁছানোর পর ওসি এবং পুলিশ দল দেখতে পান, ঘরে কেউ নেই। ঘরের সামনে ও পেছনে তালা দেয়া হয়েছে। ইউএনওর সাক্ষাতের খবর দ্রুত ছড়িয়ে পড়ার পরেই ওই বাড়ির পরিবারের সবাই পালিয়ে গেছে।

আফরিন যে বাড়িতে কাজ করতেন, সেখানকার পরিবারের সবাই এখন পলাতক। আজ ইউএনও আফরিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর, সন্দ্বীপ থানার ওসি সেখানে যান, সাথে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে। আফরিনের পরিবারের সঙ্গে কথা বলার পর, তিনি যে বাড়িতে কাজ করতেন, সেখানে গিয়ে দেখেন, ঘরে কেউ নেই। সবাই পলাতক। ঘরের সামনে ও পেছনে তালা ঝুলছে।

সাখওয়াতের পরিবারের এভাবে পালিয়ে যাওয়া এলাকাবাসীর মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে।

তাদের যদি নির্দোষ হয়, তাহলে পুলিশের মুখোমুখি না হয়ে এভাবে পালিয়ে যাওয়ার প্রয়োজন কেন হলো?

আরও পড়ুন: সোমবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস

নাকি তারাই হ'''ত্যা করেছে আফরিনকে?

এ নিয়ে চলছে জোর আলোচনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। 

গ্রহ-নক্ষত্র থেকে শুরু করে রকেট, স্যাটেলাইট, মহাকাশ অভিযান ও আধুনিক মহাকাশ প্রযুক্তির বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান ও মেধার পরীক্ষা দিতে শিক্ষার্থীরা অংশ নেয় তৃতীয় ‘স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্বে।

গতকাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই হয়ে আসা ২০২ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। প্রতিযোগীদের বয়স ছিল ৬ থেকে ১৬ বছর। বয়স ও শেখার স্তর বিবেচনায় তাদের চারটি পৃথক ক্যাটাগরিতে প্রতিযোগিতার সুযোগ দেওয়া হয়।

আয়োজকরা জানান, এবারের অলিম্পিয়াডকে শুধু সাধারণ কুইজ প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। শিক্ষার্থীদের বয়স ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন বিষয়কে প্রতিযোগিতার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। ছোটদের জন্য ছিল মহাকাশবিজ্ঞান, সৌরজগৎ, গ্রহ-নক্ষত্র, রকেট ও স্যাটেলাইটের মতো মৌলিক বিষয়। অন্যদিকে অপেক্ষাকৃত বড় শিক্ষার্থীদের জন্য রাখা হয় মহাকাশ রোবোটিকস, মঙ্গল গ্রহের রোভার, স্পেস স্টেশন, মহাকাশ অভিযান এবং ভবিষ্যৎ মহাকাশ প্রযুক্তির মতো তুলনামূলকভাবে উন্নত বিষয়।

চূড়ান্ত পর্বের আগে অনলাইনে কয়েকটি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে থাকা শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরাও অনলাইন পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। অনলাইন বাছাইয়ের বিভিন্ন ধাপ অতিক্রম করে নির্বাচিত শিক্ষার্থীরাই ঢাকার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বিজ্ঞানী, প্রকৌশলী ও উদ্ভাবক। মহাকাশ বিজ্ঞানের মতো বিষয়কে আনন্দের সঙ্গে, হাতে-কলমে শেখার সুযোগ করে দিতে পারলে শিশুদের শেখা হয় আরো গভীর ও কার্যকর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আশরাফ উদ্দিন।

স্পেস ইনোভেশন ক্যাম্পের সভাপতি আরিফুল হাসান বলেন, দেশের শিশু-কিশোরদের মধ্যেই ভবিষ্যতের বিজ্ঞানী ও উদ্ভাবকদের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে বিকশিত করার জন্য ছোট বয়স থেকেই বিজ্ঞান ও মহাকাশ বিষয়ে আগ্রহ তৈরি করা জরুরি। দিনব্যাপী চূড়ান্ত প্রতিযোগিতা শেষে চারটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে মোট ৩৩ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবির চার হলে সংঘর্ষ: তদন্ত শেষে শাস্তির পথে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


বাকৃবির চার হলে সংঘর্ষ: তদন্ত শেষে শাস্তির পথে প্রশাসন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনটি উপাচার্যের কাছে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্যসচিব ড. মো. মনজুর হোসেন। এদিকে, সংঘর্ষে জড়িত সন্দেহভাজন ৪২ শিক্ষার্থীর কাছে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাবও প্রশাসন পর্যালোচনা করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন ও শোকজের জবাব যাচাই-বাছাই করার পর জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির সদস্য সচিব ড. মো. মনজুর হোসেন বলেন, "আমরা গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে রিপোর্ট জমা দিয়েছি। মূলত কী ঘটনা ঘটেছিল, কোন প্রেক্ষাপটে ঘটেছিল এবং কারা এতে জড়িত ছিল, তদন্ত ও যাচাই-বাছাই করে আমরা যা পেয়েছি, তা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যে সুপারিশ রয়েছে, সেটিই প্রতিবেদনে দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী যা ব্যবস্থা হওয়ার, তা উপাচার্যের কাছে তুলে ধরা হয়েছে।"

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম জানান, সংঘর্ষে জড়িত শিক্ষার্থীদের শোকজের জবাব প্রশাসনের কাছে এসেছে এবং সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি বলেন, "শিক্ষার্থীরা শোকজের জবাব আমাদের দিয়েছে। আমরা সেগুলো বিশ্লেষণ করছি। এরপর দ্রুতই একটা অ্যাকশনে যাব। আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ এবং একজনের বিরুদ্ধে আরেকজনের যে অভিযোগ ছিল, সেই বিবৃতির ওপর ভিত্তি করেই শোকজ করা হয়েছিল। এখন শোকজের জবাবের সঙ্গে তদন্ত কমিটির রিপোর্ট মিলিয়ে দেখা হবে। আমাদের পর্যবেক্ষণের সঙ্গে কতটুকু মিল আছে, সেটিও যাচাই করতে হবে। তদন্তে যা আসবে, সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে এবং দোষীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি জানান, তাদের অভিভাবকদেরও বিষয়টি জানানোর প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। হলের ঘটনায় যারা জড়িত, তাদের ক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ন্যায্য শাস্তি নিশ্চিত করা হবে।

শাস্তির ধরন সম্পর্কে উপাচার্য বলেন, "এর মধ্যে আর্থিক ক্ষতিপূরণ থেকে শুরু করে একাডেমিক ও হলে থাকার ব্যাপারে বিদ্যমান নিয়ম বা ক্লজ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, গত ২৩ ও ২৪ জুলাই ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে বাকৃবির আশরাফুল হক হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ শিক্ষার্থী আহত হন। এর এক সপ্তাহের ব্যবধানে ১ আগস্ট রাতে মেসেঞ্জার গ্রুপে কথাকাটাকাটিকে কেন্দ্র করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ও মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরদিন ২ আগস্ট রাতে চার হলের শিক্ষার্থীরা পৃথক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করে। পরে ৯ আগস্ট চার হলের সংঘর্ষ, হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। প্রশাসন জানিয়েছিল, তদন্তে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


বরিশালে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ

বরিশাল, ৩০ আগস্ট, ২০২৬ : জেলায় ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল ১০টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

প্রধান অতিথি বলেন, গ্রাম আদালত শক্তিশালী করতে এর তথ্য ব্যবস্থাপনা সহজ ও ডিজিটালকরণে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিকে ডিজিটালাইজড করতে পারলে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথ আরও সহজ হবে। ডিজিটাল সিস্টেমের কল্যাণে সাধারণ মানুষ এখন ভোগান্তি ছাড়াই ঘরে বসে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা অত্যন্ত দ্রুত, স্বচ্ছ এবং সাশ্রয়ী উপায়ে নিতে পারছেন। এ সিস্টেমে মামলা এন্ট্রি হওয়ার পর সব ডেটা কেন্দ্রীয় সার্ভারে সুরক্ষিত থাকায় মামলার তথ্য কারচুপির কোন সুযোগ থাকে না। তাই সরকার প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজীকরণের উদ্দেশ্যে আদালত সংশ্লিষ্টদের জন্য আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আপনারাই গ্রাম আদালত কার্যক্রমের প্রাথমিক বিচারক। কারণ আপনারা যেভাবে মামলার নথিপত্র যাচাই-বাছাই করে সুন্দরভাবে উপস্থাপন করবেন, তার ওপর পরবর্তী বিচারিক কার্যক্রম অনেকাংশে নির্ভর করবে। গ্রাম আদালতে চেয়ারম্যানের পাশাপাশি বাদী-বিবাদী উভয় পক্ষের প্রতিনিধিরা থাকেন। 

তাই মামলার নথি প্রস্তুত ও উপস্থাপনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, আইনে নির্ধারিত সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধান অনুযায়ী, সাধারণভাবে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজন হলে আবেদনের মাধ্যমে নির্ধারিত সময় আরও বাড়ানোর সুযোগ রয়েছে। কিন্তু মাঠপর্যায়ে পরিদর্শনে গিয়ে যদি দেখা যায় কোনো মামলা ছয়-সাত মাস কিংবা দুই বছর ধরে চলমান রয়েছে তাহলে তা আইনের উদ্দেশ্য ও বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসময় তিনি গ্রাম আদালতের কার্যক্রমে নির্ধারিত সময়সীমা মেনে দ্রুত মামলা নিষ্পত্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বরিশাল স্থানীয় সরকারের উপ-পরিচালক উপমা ফারিসা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতান। 

এসময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৫টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রান্নার পাত্রে মিলল খণ্ডিত লাশের অংশ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


রান্নার পাত্রে মিলল খণ্ডিত লাশের অংশ, অতঃপর...

ভারতের তামিলনাড়ু এক্সপ্রেস ট্রেনের ভেতরে লাল সুটকেসে এক নারীর খণ্ডিত লাশের কিছু অংশ উদ্ধারের পর থেকে তদন্তে নামে পুলিশ। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের কয়েক ঘণ্টার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখে, মানিক উদ্দিন লস্কর নামের এক ব্যক্তি ওই ভারী লাল সুটকেসটি বহন করছে এবং তার সঙ্গে ছিল স্ত্রী ভগবতী মাঝি। 

পরবর্তীতে তাদের গতিবিধি অনুসরণ করে পুলিশ চেন্নাইয়ের উপশহরের গুডুভানচেরিতে একটি ভাড়া বাসার সন্ধান পায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি বড় রান্নার পাত্রের ভেতর থেকে খণ্ডিত দেহের আরও কিছু অংশ উদ্ধার করা হয়।

৫ আগস্ট ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে। তামিলনাড়ু এক্সপ্রেস ট্রেনটি আগ্রা ক্যান্ট স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির সাধারণ কামরায় পড়ে থাকা একটি লাল সুটকেস থেকে তীব্র দুর্গন্ধ পান যাত্রীরা। পরে সরকারি রেলওয়ে পুলিশের কর্মকর্তারা সুটকেসটি পরীক্ষা করে ভেতরে মাথাবিহীন ও খণ্ডিত এক নারীর মরদেহ দেখতে পান।

এর ২৪ দিন পর সন্দেহভাজন ঘাতক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনিপুরের জিরিবাম জেলা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

শনিবার (২৯ আগস্ট) মনিপুর ও তামিলনাড়ু পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসামের কাছাড় জেলার ২২ বছর বয়সী মানিক উদ্দিন লস্কর এবং ওড়িশার কেওনঝড় জেলার ২১ বছর বয়সী তার স্ত্রী ভাগবতী মাঝি।

মনিপুর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের গুডুভানচেরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হচ্ছে।

ফরেনসিক বিশ্লেষণে নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ৩৮ বছর বয়সী ওই নারীর নাম হায়াতুন নিশা। ওড়িশার বাসিন্দা এই নারী চেন্নাইয়ের কাছে গুডুভানচেরিতে বাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।

প্রথমে গুডুভানচেরি থানায় ঘটনাটি নিখোঁজ ডায়েরি হিসেবে নিবন্ধিত হয়েছিল। তবে দেহাবশেষ উদ্ধারের পর পুলিশ এটিকে হত্যা মামলা হিসেবে পরিবর্তন করে। প্রধান সন্দেহভাজন হিসেবে দম্পতিকে চিহ্নিত করে সারা দেশজুড়ে অভিযান শুরু করে পুলিশ। কারণ মরদেহ ফেলে দেওয়ার পরপরই ওই দম্পতি আত্মগোপনে চলে যায়।

শনিবার (২৯ আগস্ট) মনিপুরের জিরিবাম জেলার কাশিমপুরে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে যৌথ পুলিশ দল এবং সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আসামি দুজনকে মনিপুরের স্থানীয় আদালতে হাজির করার পর ট্রানজিট ওয়ারেন্টে তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হবে। তবে তাদের জিজ্ঞাসাবাদের পর নৃশংস এই হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%