ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ


ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ

ঝিনাইদহের মহেশপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইলচেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। রবিবার (২১জুন) বিকালে উপজেলার বৈঁচিতলা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলার সমাজসেবা অফিসার মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। তিনি বলেছেন, ‘তারা আজকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। আমি বলব সমাজে অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে কেউ পিছিয়ে থাকবে না।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক মো. খাইরুল বাশার, মহেশপুর উপজেলার বিআরডিবি অফিসার মো:বাহারুল ইসলাম এবং বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওয়াজেদ উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন দোস্ত এইড বাংলাদেশের সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ। দোস্ত এইডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেছেন, ‘প্রতিবন্ধী মানুষের চলাচল ও জীবনযাত্রা সহজ করতে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আরও পড়ুন: চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন হলো আর্জেন্টিনায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন হলো আর্জেন্টিনায়

আর্জেন্টিনায় উন্মোচন করা হয়েছে লিওনেল মেসির সবচেয়ে বড় ভাস্কর্য। প্যাটাগোনিয়া অঞ্চলে নির্মিত এই ভাস্কর্যের উচ্চতা ২৬ মিটার এবং এর ওজন ৭০ টন।

এই খবরটি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোবে। আর্জেন্টিনার আলজেরিয়া ম্যাচের পূর্বে বিশ্বকাপে ভাস্কর্যটি উন্মোচন করা হয়।

জাতীয় মহাসড়ক ২২ এবং ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে অবস্থিত এই ভাস্কর্যটি একটি বিশেষভাবে নির্মিত স্থানে বসানো হয়েছে। এর ভিতরের অংশটি তৈরি করা হয়েছে ইস্পাত দিয়ে, এবং বাইরের দিকে রয়েছে তিন স্তরের কংক্রিটের আবরণ। ভাস্কর্যটিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে সজ্জিত অবস্থায় প্রদর্শন করা হয়েছে, এবং এর সামনের দিকে রয়েছে বিশ্বকাপ ট্রফি, সঙ্গে বুকে জ্বলজ্বল করছে তিনটি সোনালি তারা।

ভাস্কর্যটি নির্মিত করেছেন অ্যালদো বেরোইসা নামক এক ভাস্কর। তিনি কাট্রাল কো শহরের স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের একটি দলের সঙ্গে অসাধারণ পরিশ্রম করেছেন। অ্যালদোর ভাষ্যমতে, উদ্বোধনের দিন পর্যন্ত তারা রাতভর কাজ করে শেষ মুহূর্তের খুঁটিনাটি সম্পন্ন করেছেন।

ভাস্কর্যটি মূলত এত বিশাল আকারের হওয়ার কথা ছিল না, শুরুতে কাট্রাল কোর ক্রীড়া সচিব অ্যালদোকে মেসির প্রকৃত উচ্চতা অনুযায়ী ১.৭২ মিটার (প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি) একটি ভাস্কর্য তৈরির দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু অ্যালদো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২৬ মিটার উঁচু ভাস্কর্য বানানোর প্রস্তাব দেন।

গত বছর লিওনেল মেসির কলকাতা সফর উপলক্ষে লেকটাউনের পাশে তার একটি ২১ মিটার উঁচু ভাস্কর্য বানানো হয়েছিল। কিন্তু প্রবল বাতাসের কারণে কাঠামোর স্থিতিশীলতা নিয়ে অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ এটি সরিয়ে ফেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার সকাল বেলার সময় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকায় মো. আইয়ুব (৪৫) নামে ওই আসামিকে পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া আইয়ুব রাউজান উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই তিনি বাঘাইছড়িতে তার ভগ্নিপতির বাড়িতে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার বিস্তারিত জানানো হয়।

এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় একটি অস্ত্রধারী গোষ্ঠীর দ্বারা। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আইয়ুব।

হত্যাকাণ্ডের পর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বাঘাইছড়ির দূরছড়ি এলাকায় শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব হত্যার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেন।

গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইয়ুবকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই এমপি ও নিজের বক্তব্যের বিতর্কিত অংশ এক্সপাঞ্জ করলেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


দুই এমপি ও নিজের বক্তব্যের বিতর্কিত অংশ এক্সপাঞ্জ করলেন স্পিকার

 

নীলফামারী-৪ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেটের ওপর আলোচনায় নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করার বিষয়টি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (প্রত্যাহার) করার ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একইসঙ্গে মাওলানা মামুনুল হককে নিয়ে দেওয়া নিজের এবং অন্য এক সংসদ সদস্যের বিতর্কিত মন্তব্যও এক্সপাঞ্জ করেছেন তিনি।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে স্পিকার এ ঘোষণা দেন।

 

দিনের অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন।

তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘গত ১৪ জুন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন, যা সম্পূর্ণ অসত্য। উনার পিতা এখনো জীবিত আছেন।

এই অসত্য বিবৃতিটি ইতোমধ্যেই সংসদীয় কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমি এটি এক্সপাঞ্জ করার অনুরোধ করছি।’

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটি পয়েন্ট অব অর্ডার না হলেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সদস্য (আব্দুল মুনতাকিম) সেদিনই আমার চেম্বারে এসে জানিয়েছেন যে, ভুলবশত তার মুখ থেকে এটি বেরিয়ে এসেছে।

উনার পিতা জীবিত আছেন এবং তিনি নিজেও তার ভুল স্বীকার করেছেন। এটি একটি অনিচ্ছাকৃত ভুল বা ‘স্লিপ অব টাং’। সুতরাং, এটিকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।’

মামুনুল হককে নিয়ে করা মন্তব্যও এক্সপাঞ্জ

এদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে দেওয়া নিজের একটি বক্তব্য ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের করা মন্তব্যও এক্সপাঞ্জ করেছেন স্পিকার।

গত বৃহস্পতিবার (১৮ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত জীবন ও কর্মকাণ্ড নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন।

সে সময় স্পিকার নিজেও মন্তব্য করেছিলেন যে, ‘একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক চাই না।’

রবিবার কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের অনুরোধে স্পিকার এসব বক্তব্য এক্সপাঞ্জের ঘোষণা দেন।

 

স্পিকার বলেন, ‘গত বৃহস্পতিবার ঢাকা-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক হেফাজতের সাবেক নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, যা অনভিপ্রেত। যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। তাই আবু আশফাক সাহেবের সেই বক্তব্য এক্সপাঞ্জ করা হলো। একইসঙ্গে আমার দেওয়া ‘কোনো ব্যক্তির অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায়’ সম্পর্কিত অংশটিও এক্সপাঞ্জ করা হলো।’

সংসদ সদস্যদের সতর্ক করে স্পিকার আরো বলেন, ‘বাজেট বক্তৃতা বা অন্য যেকোনো আলোচনায় আপনারা খেয়াল রাখবেন– যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ড (রক্ষা) করা সম্ভব নয়, তার বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করবেন না। আমি আশা করি সবাই এ বিষয়ে সচেতন থাকবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০

গত তিন দিনে লেবাননের জিবুল্লাহর সাথে লড়াইয়ে অন্তত ৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন, এ সম্পর্কে দেশটির কর্তৃপক্ষ স্বীকার করেছে। নিহতদের মধ্যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন।

ইসলাইলি আর্মি রেডিওর বরাতে আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ছয় ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে, নিহতদের মধ্যে একটি উচ্চপদস্থ কর্মকর্তা অন্তর্ভুক্ত আছেন, এবং গত তিন দিনের মধ্যে আরও ২০ জনেরও বেশি সেনা আহত হয়েছ।

এদিকে, ইসরাইলি পত্রিকা হারেৎজ অনুযায়ী, গত ২ মার্চ শুরু হওয়া এই নতুন দফার লড়াইয়ে লেবাননে এখন পর্যন্ত ৩৬ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।

লেবাননে ইসরাইলের প্রায় প্রতিদিনক্ষণের হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যার প্রতিশোধ নিতে ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালায়। এই হামলার জবাবে ইসরাইল স্থল অভিযান শুরু করে। ২৬ মার্চ, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, ইসরাইল লিটানি নদী পর্যন্ত দক্ষিণ লেবানন দখল করার চিন্তা করছে, যা দেশটির মোট ভূখণ্ডের প্রায় এক-দশমাংশ।

যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর, গত ৮ এপ্রিল ইসরাইলি বাহিনী মাত্র ১০ মিনিটের মধ্যে লেবাননের ১০০টিরও বেশি স্থানে একযোগে হামলা চালায়। এই হামলায় ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হন।

১৬ এপ্রিল ইসরাইল ও লেবানন এক যুদ্ধবিরতিতে সম্মত হলেও দক্ষিণ লেবাননে লড়াই অব্যাহত থাকে। এই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করে।

গত ৭ জুন ইসরাইলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বোমা হামলা চালালে, তার প্রতিক্রিয়ায় ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সবশেষে, গত ১৯ জুন মার্কিন এবং ইরানি প্রেসিডেন্টরা একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে লেবাননসহ সকল ফ্রন্টে যুদ্ধ শেষের ঘোষণা দেওয়া হলেও, দক্ষিণ লেবাননে এখনও লড়াই চলছে।

বিশ্লেষকরা মনের কে কিছু বলছেন যে, ইসরাইলের কাছে যুদ্ধবিরতির অর্থ হলো এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা, যেখানে তাদের সেনাদের ওপর কোনো হামলা হবে না কিন্তু তারা জমি দখল করতে থাকবে। গাজায় ঠিক একইভাবে ঘটছে। লেবানন এবং এমনকি সিরিয়াতেও একইভাবে ঘটছে, যেখানে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরায়েল দক্ষিণ সিরিয়ার একটি বিশাল এলাকা দখল করে নিয়েছে।

তথাকথিত এই 'নিরাপত্তা অঞ্চল' তৈরির নীতি প্রধানত গাজা থেকেই শুরু হয়েছিল এবং তার সাথে অনেক মিল রয়েছে।

গাজায় ইসরায়েল যে বিষয়গুলোকে স্বাভাবিক বাব ধরতে চেয়েছিল, সেগুলো এখন তারা লেবাননে স্থায়ী রূপ দিতে চায়। যেমন, সুপরিকল্পিতভভাবে একের পর এক গ্রাম ধ্বংস করা, জমি দখল করা এবং এমন কিছু এলাকা তৈরি করা যা কেবল ভবনহীন নয়, বরং সম্পূর্ণ জনমানবহীন। বিশেষ করে শিয়া প্রধান গ্রামগুলোকে তারা হিজবুল্লাহর ঘাঁটির সমতুল্য মনে করে এবং সেগুলো পুরোপুরি ফাঁকা করতে চায়।

বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, ইসরাইলি নীতিনির্ধারকদের উদ্বেগ হচ্ছে যে, যদি তারা লেবানের এই দখলকৃত অঞ্চল ছেড়ে দেয়, তবে সিরিয়াতেও তাদের একই ব্যবস্থা নিতে হবে। আদর্শগত কারণে, ইসরাইল এই ছাড় দিতে একেবারেই প্রস্তুত নয়। তাছাড়া বর্তমান ইসরাইলি সরকারের মূল ভিত্তি হলো ডানপন্থীরা, যারা এই পিছু হটা কোনোভাবেই মেনে নেবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%