০৫:৫৯ পি.এম
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষ্যে গত তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রম চট্টগ্রামে সম্পন্ন করা হয়েছে। এতে ১ হাজার ৬৫২ প্রার্থীর মধ্যে ৬১৯ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে।
গত শনিবার থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চট্টগ্রাম পুলিশ লাইন্সে এ কার্যক্রম চলেছে। এতে প্রার্থীদের কাগজপত্র যাচাই করা হয়, শারীরিক মাপ নেওয়া হয় এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) নিয়েও পরীক্ষা নেওয়া হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ নিয়োগ কার্যক্রমের সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেছেন, কোনো ধরনের আর্থিক লেনদেন অথবা দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে নিজ যোগ্যতা, মেধা ও সততার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ একটি সম্পূর্ণ মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। নিয়োগের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। প্রার্থীদের বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরে পাঠাতে থাকা এসএমএস প্রস্তুতির জন্য নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি, চট্টগ্রাম জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন