ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী


বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী

তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের মূল লক্ষ্য দাবি করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেছেন, বর্তমান সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি ঘটাবে না।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বিগত সময়ের পরিসংখ্যান ব্যুরোর তথ্যে যে বিভ্রান্তি বা ‘মিসইনফরমেশন’ জনগণকে দেওয়া হয়েছিল, বর্তমান সরকারের অধীনে তার জন্য কোনো সুযোগ নেই। সঠিক তথ্যের ভিত্তিতে সরকার যাতে নীতি প্রণয়ন বা সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য নির্ভুল তথ্য নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে চীন-বাংলাদেশ মৈত্রী কেন্দ্রে আয়োজিত ‘এসডিজি অর্জনে পাঁচ বছরের কৌশলগত কাঠামো বাস্তবায়ন : নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এসব বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন: লিগ্যাল এইডে এডিআর-এ নিষ্পত্তি হওয়া মামলায় উপকারভোগীর সংখ্যা ৫ লাখ

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের জন্য অর্থায়ন ঘাটতি পূরণে ঐতিহ্যগত বা ‘ট্র্যাডিশনাল’ সরকারি অর্থায়নের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প অর্থায়নে যাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশ্বব্যাপী পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারে বড় ধরনের পরিবর্তন ঘটছে এবং বাংলাদেশও সেই ধারায় যুক্ত হচ্ছে। এছাড়া, শেয়ারবাজার, ক্যাপিটাল মার্কেট, বন্ড এবং সার্বভৌম তহবিল (সোভেরেইন ফান্ড) ব্যবস্থাপনার মতো বিভিন্ন উপকরণের মাধ্যমে অর্থায়ন সঙ্কট মোকাবেলার চেষ্টা চালানো হচ্ছে।

মন্ত্রী আরও জানান, কর-জিডিপি অনুপাত বাড়ানোর কাজও অব্যাহত রয়েছে।

সঙ্গে তিনি বলেন, সম্মেলনে বিভিন্ন আলোচকের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে নোট করা হয়েছে। সব অংশীজনকে সঙ্গে নিয়ে আলোচনা ও পরামর্শের মাধ্যমে নীতি বাস্তবায়নের এই ধারাবাহিক প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যহত থাকবে।

চাল এবং মাংসের দাম কমা, পাশাপাশি মূল্যস্ফীতি হ্রাসের মতো বিভিন্ন সূচক একাধিকবার যাচাই করে নতুন তথ্য প্রকাশ করা হচ্ছে বলেও মন্ত্রী জানিয়েছেন।

আরও পড়ুন: আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণার অভিযোগে ভাঙছে লামিনে ইয়ামালের প্রেম?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


প্রতারণার অভিযোগে ভাঙছে লামিনে ইয়ামালের প্রেম?

মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। তবে মাঠের ঐতিহাসিক সাফল্যের মাত্র কয়েক সপ্তাহের মাথায়, খেলার খবর ছাপিয়ে আলোচনার তুঙ্গে চলে এসেছে তার ব্যক্তিগত জীবন।

লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ও বান্ধবী ইনেস গার্সিয়ার সঙ্গে এই তরুণ তুর্কি তারকা ফুটবলারের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে—এরকম খবর এখন সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম।

ইয়ামাল-ইনেসের বিচ্ছেদের নতুন জোরালো গুঞ্জনের সলতে উসকে দিয়েছেন ইনেস গার্সিয়া নিজেই। সম্প্রতি ২১ বছর বয়সী এই মডেল তার অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন রহস্যময় পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি কেবল ‘খারাপ খবর’ বলে এক অস্পষ্ট বার্তা দেন। গভীর ব্যক্তিগত অনুভূতি জড়ানো এই খুদে বার্তাটি দ্রুত ছড়িয়ে পড়ে কোটি কোটি ভক্তের কাছে।

আর তাতেই সমর্থক ও অনুরাগী মহল ধরে নিয়েছে—তবে কি আলাদা হয়ে গেল ফুটবল বিশ্বের এই জনপ্রিয় জুটির পথ?

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরুর দিকে চুটিয়ে প্রেম করার পর, গত মে মাসে এফসি বার্সেলোনার এক সামাজিক নৈশভোজে প্রথম আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন এই যুগল। এরপর ২০২৬ ফিফা বিশ্বকাপে ইয়ামালকে সমর্থন দিতে গ্যালারিতে নিয়মিত দেখা গেছে ইনেসকে। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বজয়ের পর মাঠে নেমে ইয়ামালের পাশে দাঁড়িয়ে তোলা ছবিগুলোও বেশ নজর কেড়েছিল ফুটবলপ্রেমীদের।

যদিও রাতারাতি তারকাখ্যাতি আর লাইমলাইটে থাকার খেসারতও কম দিতে হয়নি এই তরুণ জুটিকে। প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে ইনেসকে। অভিযোগ উঠেছে—পাঁচ বছরের পুরনো প্রেমিক গঞ্জালোর তোরেসকে নাকি কেবল তারকা ফুটবলার ইয়ামালের কারণে ব্রেকআপ করে ছুড়ে ফেলেছেন তিনি! যদিও এসব অভিযোগ এক বাক্যে উড়িয়ে দিয়ে সহানুভূতি চেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইনেস নিজেই।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, সদ্য বিশ্বকাপ জেতা লামিনে ইয়ামালের মন এখন আর তার প্রেমিকার ওপর টিকছে না। তার নজর এখন অন্যদিকে। ব্রাজিলীয় তারকা রাফিনহার বোনের সঙ্গে নাকি ছুটি কাটাচ্ছেন ইয়ামাল, ঘনিষ্ঠ অবস্থায় তাদের ইতিউতি দেখা যাচ্ছে, এমনটাও শোনা যাচ্ছে। গোটা ঘটনায় রেগে গিয়ে নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন প্রেমিকা ইনেস!

তবে ইয়ামাল বা ইনেস গার্সিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্রেকআপের বার্তা আসেনি। সত্যি কি তাদের প্রেমে ইতি ঘটেছে, নাকি কেবলই গুঞ্জন—তা নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন দুজনই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরু নিয়ে জানা গেল নতুন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরু নিয়ে জানা গেল নতুন তথ্য

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম এবার অনলাইন আবেদনের মাধ্যমে সম্পন্ন হবে। ভর্তি প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। আর নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১২ নভেম্বর।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন এবং ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, পাশাপাশি ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।

এবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। তাদের মধ্যে গণিত ও ইংরেজি বিষয়ে ফল খারাপ করার প্রবণতা বেশি দেখা গেছে। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফল তুলনামূলকভাবে দুর্বল। এ বিভাগের প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনই অকৃতকার্য হয়েছে।

এদিকে, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।

ফলাফলের পাসের হার ও জিপিএ-৫সহ প্রায় সব সূচকেই এবার ছাত্রীদের সাফল্য ছিল বেশি। এখন উত্তীর্ণ শিক্ষার্থীদের অপেক্ষা একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরুর। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন জেলায় নতুন পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


তিন জেলায় নতুন পুলিশ সুপার

গাজীপুর, খুলনা এবং কুষ্টিয়া জেলায় নতুন তিনজন পুলিশ সুপারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন গাজীপুর জেলা পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন; পুলিশ স্টাফ কলেজের তত্ত্বাবধায়ক ওমর ফারুক খুলনা জেলা পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেছেন এবং সিলেট ডিআইজি রেঞ্জ অফিসের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম কুষ্টিয়া জেলা সুপারের দায়িত্ব পেয়েছেন।

অপরদিকে, গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনা জেলা পুলিশের সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ : পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ : পরিবেশমন্ত্রী

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি। তিনি এ সম্পর্কিত মন্তব্যের মাধ্যমে বলেন, শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; স্থানীয় জনগোষ্ঠী, বন বিভাগের মাঠকর্মী, বেসরকারি সংস্থা, শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, গবেষক এবং গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে এ কাজে সম্পৃক্ত হতে হবে।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিশ্ব হাতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলি বলেন।

মন্ত্রী বলেন, হাতির আবাসস্থল রক্ষা করা শুধু হাতিকে রক্ষা করা নয়; এর মাধ্যমে বন, জীববৈচিত্র্য, পরিবেশ এবং মানুষের ভবিষ্যৎও সুরক্ষিত হয়।

এ বছরের বিশ্ব হাতি দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য হলো ‘Bringing the world together to help elephants’ এবং বাংলা প্রতিপাদ্য হচ্ছে ‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’। দিবসটির মূল উদ্দেশ্য হল হাতি ও এর আবাসস্থল সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা এবং হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা।

 

আবদুল আউয়াল মিন্টু বলেন, একসময় দেশে প্রচুর হাতি ছিল কিন্তু বর্তমানে এ প্রাণীর সংখ্যা ক্রমাগত কমছে। আবাসস্থল দখল এবং ধ্বংস, বন উজাড়, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী অপরাধ হাতির অস্তিত্বের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, ২০১৫ সালের জরিপ অনুযায়ী দেশে স্থায়ীভাবে বসবাসকারী বন্য হাতির সংখ্যা ২৬৮টি, পরিযায়ী বন্য হাতি ৯৩টি এবং পোষা হাতি ৯৬টি। ২০২৭ সালের মধ্যে পুনরায় হাতি জরিপের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হাতি সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার সময় মন্ত্রী বলেন, ‘Bangladesh Elephant Conservation Action Plan (2018–2027)’ প্রণয়ন করা হয়েছে। এতে ৪০টি অগ্রাধিকার কার্যক্রম চিহ্নিত করা হয়েছে, যা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি, মানুষ-হাতি সংঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছেন। তিনি জানান, ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা, ২০২১’ অনুযায়ী নিহত ব্যক্তির পরিবারকে ৩ লাখ টাকা, আহত ব্যক্তিকে সর্বোচ্চ ১ লাখ টাকা এবং জানমালের ক্ষতির জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, ২০১২ সাল থেকে জুন ২০২৬ পর্যন্ত নিহত ৩২২ ব্যক্তির পরিবার, আহত ১৬৯ জন এবং ঘরবাড়ি ও ফসলের ক্ষতির শিকার ৩ হাজার ২১৫টি পরিবারকে মোট প্রায় ১৩ কোটি ৭৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য বন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।

মানুষ-হাতি সংঘাত মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হাতি অধ্যুষিত এলাকায় এ পর্যন্ত ১৫৯টি Elephant Response Team (ERT) গঠন করা হয়েছে। এসব দল হাতির আগমন সম্পর্কে দ্রুত সতর্কবার্তা দেওয়া, হাতির গতিবিধি পর্যবেক্ষণ এবং নিরাপদ উপায়ে মানুষ ও হাতির সংঘাত কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্ত্রী বলেন, হাতি সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ সবচেয়ে বড় শক্তি। স্থানীয় জনগণকে বাদ দিয়ে হাতি সংরক্ষণ কখনোই টেকসই হবে না।

বিশেষ অতিথি হিসেবে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল তাঁর নির্বাচনী এলাকার হাতির আক্রমণ ও ক্ষতিপূরণসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন।

আরো পড়ুন

হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ বলেন, প্রাণ ও প্রকৃতি রক্ষায় হাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে জীববৈচিত্র্য রক্ষা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম বলেন, হাতি শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই বিপন্ন। হাতি রক্ষায় উদ্যোগের সুফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হওয়ায় নতুন প্রকল্পের অনুমোদন পাওয়া কঠিন হয়ে যায়। সরকারি অর্থায়নের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে আরণ্যক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মোতালেব হাতি সংরক্ষণ বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। প্রথমে আয়োজনটি ছিল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে, এরপর প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতেও অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%