০৩:৫৭ পি.এম
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম এবার অনলাইন আবেদনের মাধ্যমে সম্পন্ন হবে। ভর্তি প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। আর নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১২ নভেম্বর।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন এবং ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, পাশাপাশি ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি
এবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। তাদের মধ্যে গণিত ও ইংরেজি বিষয়ে ফল খারাপ করার প্রবণতা বেশি দেখা গেছে। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফল তুলনামূলকভাবে দুর্বল। এ বিভাগের প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনই অকৃতকার্য হয়েছে।
এদিকে, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।
ফলাফলের পাসের হার ও জিপিএ-৫সহ প্রায় সব সূচকেই এবার ছাত্রীদের সাফল্য ছিল বেশি। এখন উত্তীর্ণ শিক্ষার্থীদের অপেক্ষা একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরুর। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর পর পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন