১০:৪৩ পি.এম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে শান্তি চুক্তিটি হয়েছে, তা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। কারণ, তিনি উল্লেখ করেছেন, যুদ্ধ এবং সংঘাত ছাড়া ইসরায়েল টিকতে পারবে না।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান এসব মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, শান্তি ফেরানোর এই মধ্যস্থতা অত্যন্ত কঠিন ছিল এবং তুরস্ক এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যেকোনো সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, সিরিয়া এবং লেবাননসহ পুরো অঞ্চলের সংঘাতের ওপরই ইস্রায়েলের টিকে থাকা নির্ভর করছে।
সম্প্রতি, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। যার নাম ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ রাখা হয়েছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে কিছু আর্থিক নিষেধাজ্ঞা কমানো।
বিনিময়ে ইরান তাদের পারমাণবিক বর্জ্য ধ্বংস করবে।
চুক্তির পর যদি ইরান যুক্তরাষ্ট্রের কাছে ‘গ্রহণযোগ্য’ আচরণ করে, তবে যুক্তরাষ্ট্র তাদের আরও অর্থনৈতিক সুবিধা প্রদান করবে। চূড়ান্ত চুক্তির জন্য ৬০ দিনের সময় রয়েছে।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ন্যায়বিচার চাইবে এবং এটি তাদের দীর্ঘস্থায়ী লক্ষ্য হয়ে থাকবে।
এছাড়া, ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় বিশ্বের বড় বড় নেতাদের উপস্থিতি প্রমাণ করে যে, তিনি এবং ইরানের মানুষ কতটা মহান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন