ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার


দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

এর আগে ১ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

উল্লেখযোগ্য যে, নিট রিজার্ভের পরিমাণ আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে গণনা করা হয়। নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ জানতে হলে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করতে হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিউল মেয়র নির্বাচনে অনিয়ম নিয়ে অভিযোগ, বিরোধী দলের ভোট গণনা স্থগিতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


সিউল মেয়র নির্বাচনে অনিয়ম নিয়ে অভিযোগ, বিরোধী দলের ভোট গণনা স্থগিতের আহ্বান

দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচন নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধান বিরোধী দল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) সিউল মেয়র নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা ভোট গণনা অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে। ভোট গণনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন রিফর্ম পার্টির নেতা লি জুন-সেওকও।

আজ বুধবার (৩ জুন) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জাং ডং-হিয়ক এক জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সিউল মেয়র নির্বাচন আনিরপেক্ষ হয়েছে, এবং তিনি মনে করেন এ অবস্থায় ভোট গণনা চালিয়ে যাওয়া উচিত নয়।

জাং বলেন, ‘সিউল মেয়র নির্বাচন অবৈধ। অবিলম্বে ভোট গণনা বন্ধ করতে হবে।’ তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন কিছু ভোটকেন্দ্রে ব্যালট পেপারের ঘাটতির তথ্য আগেই জানত, কিন্তু সমস্যা সমাধানে যথাযথ প্রস্তুতি নেয়নি।

তার এই অভিযোগের মধ্যে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেন, এটি ভোটারদের আস্থা নষ্ট করেছে এবং এটি নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেছেন, ‘নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। অথচ যারা এসব সমস্যা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদেরকেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে।’

পিপিপি নেতা আরও জানান, দলটি একটি বিশেষ তথ্য ও অভিযোগ গ্রহণ কেন্দ্র চালু করবে। এর মাধ্যমে তারা দেশের অন্যান্য এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখবে।

জাং ডং হিয়কের মতে, শুধু সিউল নয়, যেসব এলাকায় ব্যালট পেপারের ঘাটতি বা নির্বাচন পরিচালনায় অনিয়মের অভিযোগ উঠেছে, সেসব স্থানেও ভোট গণনা সাময়িকভাবে বন্ধ রাখা উচিত।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগ নিয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচনের ফলাফল প্রকাশের এই গুরুত্বপূর্ণ সময়ে বিরোধী দলের এমন অভিযোগ দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।

এর আগে প্রকাশিত এক্সিট পোলে সিউল মেয়র নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এগিয়ে রয়েছেন বলে দেখা গেছে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ভোট গণনা শেষ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে, যতক্ষণ না চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে মোবাইল দেখার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


জামালপুরে মোবাইল দেখার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে সাপের কামড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুরের সময়ে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম হুমায়রা, যে ওই এলাকার স্বপন শেখের মেয়ে।

পরিবারের সদস্যদের জানানো অনুযায়ী, দুপুর ১২টার দিকে হুমায়রা ঘরে বসে মোবাইল ফোন দেখছিল। সেই সময় তার বাবা-মা এবং দাদা-দাদি সবাই বাড়ির পাশের জমিতে ধান কাটতে চলে গিয়েছিল।

হুমায়রা বিছানা থেকে নামার চেষ্টা করার সময় বিষধর সাপটি শিশুটির পায়ে কামড় দেয়। পরে সে কান্না শুরু করলে তার দাদা কামাল শেখ বাড়িতে এসে দেখেন হুমায়রার পায়ে সাপে কামড় দিয়েছে।

স্বজনরা প্রথমে শিশুটির পায়ে বাঁধন দিয়ে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। কিন্তু পরে তার অবস্থার অবনতি হলে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, 'হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতাল পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।'

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হলেন বিরোধী দলের নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হলেন বিরোধী দলের নেতা

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নিযুক্ত হলেন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার (৩ জুন) আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতার নাম ঘোষণা করেন বিধানসভা স্পিকার রথীন্দ্র বসু।

 এই সময় অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, স্পিকার রথীন্দ্র বসুকে ৫৮ জন বিধায়কের সই সংবলিত একটি চিঠি পাঠানো হয় ঋতব্রতকে বিরোধী দলনেতা করার জন্য।

তাদের মধ্যে ৫৭ জন তৃণমূল বিধায়ক রয়েছেন। অপর দুজন হলেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত এবং সন্দীপন সাহা।

এর আগে বিধানসভায় জাল সই বিতর্কের জন্য তৃণমূল ঋতব্রত এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করেছিল।

দলবিরোধী কাজের অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।

 এদিকে দাবার খেল উল্টে ঋতব্রত এবং সন্দীপনের নেতৃত্বে তৃণমূলের ৫৮ জন বিধায়ক একত্রিত হয়ে বিরোধী দলনেতা নির্বাচনে অংশ নিলেন। তবে টিএমসি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে উপদলনেতা হিসেবে এবং ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করতে।

কিন্তু শেষ পর্যন্ত বিধায়কেরা বিরোধী দলনেতা হিসেবে বেছে নিলেন বহিষ্কৃত ঋতব্রতকে।

শুধু তাই নয়, স্পিকারের কাছে বিদ্রোহী বিধায়কেরা যেই চিঠিটি দিয়েছেন, সেখানে মমতার নামও দলনেত্রী হিসেবে উল্লেখ রয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের ভেতরে কি হতে চলছে, তা নিয়ে প্রত্যাশিত ভাবেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

এ বিষয়ে শিউলি সাহা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের দলনেত্রী। তাঁরই সৈনিক ছিলাম, আছি এবং থাকব। কিন্তু দলটি যখন অন্য কেউ দখল করে নেয়, সেটা তো মেনে নেব না।

আমরা দলে একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা চাইছিলাম।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ. কোরিয়ার স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীনদের জয়ের লক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


দ. কোরিয়ার স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীনদের জয়ের লক্ষণ

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া (ডিপিকে) একটি বড় ধরনের জয়ের পথে রয়েছে। বুথফেরত জরিপের ফলাফলগুলো এর পক্ষে ইঙ্গিত প্রদান করেছে।

আজ বুধবার (৩ জুন) দক্ষিণ কোরিয়ায় স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বুথফেরত জরিপ অনুযায়ী, অধিকাংশ গুরুত্বপূর্ণ মেয়র ও গভর্নর নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবস্থান এগিয়ে রয়েছে। তবে রাজধানী সিউলের মেয়র নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট গণনা স্থগিতের আহ্বান জানিয়েছে বিরোধী দলের পক্ষ থেকে।

দক্ষিণ কোরিয়ার তিনটি প্রধান সম্প্রচার মাধ্যম কেবিএস, এমবিসি ও এসবিএসের যৌথ এক্সিট পোল অনুযায়ী, ১৬টি মহানগর এবং প্রাদেশিক প্রধানের নির্বাচনের মধ্যে ১১টি আসনে ডিপিকে প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

প্রধান বিরোধী দল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) শুধুমাত্র একটিতে নিশ্চিতভাবে এগিয়ে রয়েছে। বুসান, ডেগু, গাংওন এবং উত্তর জেওল্লা প্রদেশের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিস্খিতি দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত বিজয়ী নির্ধারণ সম্ভব হয়নি।

রাজধানী সিউলের মেয়র নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। এক্সিট পোল অনুযায়ী, ডিপিকে প্রার্থী চং ওন-ও ৫১ দশমিক ৪ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী, বর্তমান মেয়র ও পিপিপি প্রার্থী ও সে-হুন পেয়েছেন ৪৬ শতাংশ সমর্থন। যদি এই ফল চূড়ান্ত ফলাফলেও প্রতিফলিত হয়, তাহলে রাজধানীর রাজনৈতিক নেতৃত্বে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে ডিপিকে প্রার্থী চুন জে-সু সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, রক্ষণশীলদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ডেগুতেও দুই প্রধান দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। গিয়ংগি প্রদেশে সাবেক বিচারমন্ত্রী চু মি-এ বড় ব্যবধানে এগিয়ে অবস্থান করছেন, যা ক্ষমতাসীন শিবিরের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করেছে।

এক্সিট পোল প্রকাশের পর ডিপিকের নির্বাচনী কার্যালয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দলটির নেতারা এটিকে প্রেসিডেন্ট লি জে-মিয়ং প্রশাসনের প্রতি জনগণের সমর্থনের প্রতিফলন হিসেবেও ব্যাখ্যা করেছেন। তাদের দাবি, এটি সরকারের প্রথম বছরের কর্মকাণ্ডের প্রতি জনগণের ইতিবাচক মূল্যায়নের ইঙ্গিত দেয়।

তবে নির্বাচনের চারপাশে বিতর্কও বাড়ছে। পিপিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জাং ডং-হিয়ক সিউল মেয়র নির্বাচনকে ‘দূষিত’ আখ্যা দিয়ে ভোট গণনা স্থগিতের দাবি জানিয়েছেন।

তার অভিযোগ, কিছু ভোটকেন্দ্রে ব্যালট পেপারের ঘাটতি সম্পর্কে নির্বাচন কমিশন আগেই অবগত থাকলেও তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। এর ফলে নির্বাচনের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

জাং ডং-হিয়ক আরও বলেন, শুধু সিউল নয়, যেসব এলাকায় একই ধরনের অনিয়ম বা প্রশাসনিক ত্রুটির অভিযোগ উঠেছে, সেসব স্থানের ভোট গণনাও সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। পাশাপাশি, এ ধরনের ঘটনা অন্য কোথাও ঘটেছে কিনা, তা খতিয়ে দেখতে একটি বিশেষ তথ্য ও অভিযোগ গ্রহণ কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে বিরোধী দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%