ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা


রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা

নিজের অভাব-অনটন উপেক্ষা করে প্রতিদিন তিনবেলা রাস্তার বেওয়ারিশ কুকুরদের খাবার দিচ্ছেন রাজশাহীর সপুরা ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজল রেখা। তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ এলাকায় প্রশংসিত হচ্ছে।

প্রতিদিন সকাল, দুপুর ও রাতে নিজ হাতে রান্না করা খাবার নিয়ে এলাকার অলিগলিতে বের হন তিনি। তাঁর ডাক শুনে ছুটে আসে ক্ষুধার্ত পথকুকুরগুলো। শুধু খাবার দেওয়াই নয়, অসুস্থ কুকুরের যত্ন নেওয়া এবং তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়েও খোঁজ রাখেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, নিজের নানা সীমাবদ্ধতার মধ্যেও কাজল রেখার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাঁর এই মানবিক কাজ অন্যদেরও প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত করছে।

কাজল রেখা দেখিয়ে দিয়েছেন, অসহায় প্রাণীর পাশে দাঁড়াতে অর্থবিত্ত নয়, প্রয়োজন একটি উদার মন ও মানবিকতা। তাঁর এই উদ্যোগ প্রাণীবান্ধব সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।#

আরও পড়ুন: কালকিনিতে চেয়ারম্যান কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন জজ কোর্ট একাদশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃতজ্ঞতা প্রকাশ দীর্ঘ ৫১ বছর পরে অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


কৃতজ্ঞতা প্রকাশ দীর্ঘ ৫১ বছর পরে অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট,

নারায়নগন্জ ইউনিটের নির্বাচনে সর্বোচ্চ ভোটে কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া আদায় এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্য,নিজ প্যানেলের ও প্রতিধন্ধী সকল প্রার্থী,নির্বাচন কমিশন,সকল নেতাকর্মী,শুভাকাঙ্ক্ষী ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

খোরশেদ এক বার্তায় বলেছেন,আল্লাহ রাব্বুল আল-আমিনের ইচ্ছায় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় রেড ক্রিসেন্টের সম্মানিত আজীবন সদস্যরা আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথ ভাবে পালন করবো ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম–২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম–২০২৬

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভিন্ন সড়ক, খাল-নালা ও জনসমাগমস্থলের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। নিজ নিজ বাড়ি, বিদ্যালয় ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

কিশোরগঞ্জের ভৈরবে বালুভর্তি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে রাফাত মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩১ অক্টোবর দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ার চর মধ্যপাড়া শহীদ চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাফাত ওই এলাকার মো. সালাউদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা কবির আহমেদ। তিনি বলেন, আমার ভাতিজা রাফাত মৃত্যুর কিছুক্ষণ আগে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় সিদ্দিকচর বাজার থেকে বালুভর্তি একটি ট্রাক্টর আসছিল এবং অপর প্রান্ত থেকে একটি অটোরিকশা আসছিল। অটোরিকশাটির বেপরোয়া গতি থাকায় ট্রাক্টরটিকে সাইড দিতে গিয়ে সেটি আমার ভাতিজাকে সজোরে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে নিহতের আরেক চাচা হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেলেও তাকে শনাক্ত করা গেছে। এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, নিহত শিশুর বাবা একজন লিবিয়া প্রবাসী। পরিবারে আরাফাত নামে ১৩ বছর বয়সী আরেকটি ছেলেসন্তান রয়েছে। রাফাতের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ প্রতিনিধির মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জে সুমাইয়া হত্যা মামলায় গ্রেপ্তার আরও ৩

আন্তর্জাতিক ডেস্ক

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


কালিগঞ্জে সুমাইয়া হত্যা মামলায় গ্রেপ্তার আরও ৩

 সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে সুমাইয়া খাতুনকে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার কাশিবাটি ও নওয়াপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পত্রিকাপড়ুন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাশিবাটি গ্রামের মৃত মীর মহসিন আলীর ছেলে মীর আব্দুস সামাদ (৪০), মনিরউদ্দিন খানের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৫) এবং নওয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শিমুল হোসেন (৩২)।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালিগঞ্জ থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মল্লিকের আদালতে পাঠানো প্রতিবেদনের বরাতে জানা গেছে, আব্দুস সামাদকে কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে, শিমুল হোসেনকে তাঁর বাড়ি থেকে এবং মোস্তাফিজুর রহমানকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রোববার তাঁদের রিমান্ডের আবেদন করা হবে।

সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হোসেন গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মানচিত্রদেখুন

উল্লেখ্য, কালিগঞ্জের কাজলা-কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারজানা সুলতানার হাত-পা বাঁধা মরদেহ কাশিবাটি গ্রামের আমিরুল ইসলামের দেয়াল আলমারি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আমিরুলের স্ত্রী সুমাইয়া খাতুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্থানীয় লোকজন মারধর করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

ফারজানা হত্যার ঘটনায় তার মা নাজমা খাতুন বাদী হয়ে ২২ জুলাই সুমাইয়ার ভাই আল আমিনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় আল আমিন বর্তমানে কারাগারে রয়েছেন। পরে ২৫ জুলাই সুমাইয়ার স্বামী আমিরুল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আরেকটি হত্যা মামলা করেন। পরদিন সুমাইয়ার বাবা লতিফ শেখ হামিদুল মোড়ল ও হুসাইন খানসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। গত ১১ সেপ্টেম্বর এ ঘটনায় নূর ইসলাম মীর ও আরিফুল ইসলাম নামে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%