ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএনসিসিতে খেলার মাঠ ও পার্ক তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব : প্রশাসক শফিকুল ইসলাম খান


ডিএনসিসিতে খেলার মাঠ ও পার্ক তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব : প্রশাসক শফিকুল ইসলাম খান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সকল পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে সংস্কার ও পরিচ্ছন্নতার মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এমনটি জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১৩ নম্বরের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় শিশুদের খেলার মাঠ, শহীদ মিনার ও পার্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

শফিকুল ইসলাম খান বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ডিএনসিসির আওতাধীন পার্ক ও খেলার মাঠগুলো দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে মিরপুরের এই পার্ক ও খেলার মাঠটি সংস্কার করে উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর গ্রেফতার

তিনি আরও জানান, ভবিষ্যতে ডিএনসিসির আওতাধীন সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে সংস্কার, পরিচ্ছন্ন ও জনসাধারণের ব্যবহারের উপযোগী করা হবে। পাশাপাশি বিভিন্ন পার্ক, খেলার মাঠ, মসজিদ ও মাদরাসার উন্নয়ন এবং ঢাকা-১৫ আসনকে ‘ক্লিন ও গ্রিন’ করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

পার্ক ও মাঠের রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে, জানিয়ে প্রশাসক বলেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত ওই কমিটি মাঠের সংরক্ষণ ও দেখভালের দায়িত্ব পালন করবে।

তিনি আরো জানান, আগামী দেড় মাসের মধ্যে পার্ক ও খেলার মাঠটি সিসি ক্যামেরার আওতায় আনা হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত পার্কটি এলাকাবাসীর জন্য খোলা থাকবে। সন্ধ্যার পর তা বন্ধ রাখা হবে।

শিশু-কিশোরদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, ‘খেলার সময় খেলবে, আবার সন্ধ্যার পর পড়াশোনার জন্য ঘরে ফিরতে হবে। পড়াশোনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।’

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫১৮ জন

পার্কে কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদকাসক্তদের আড্ডা ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

মিরপুর-কাফরুল এলাকার জলাবদ্ধতা নিরসনে ২২ নম্বর টেকী খাল উদ্ধারের উদ্যোগের কথাও জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, আগামী নির্বাচন হওয়ার আগেই খালটি স্থায়ীভাবে উদ্ধার করে এর চারপাশে ওয়াকওয়ে নির্মাণ এবং নৌযান চলাচলের উপযোগী করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মেট্রো রেলের পিলারে লাগানো অবৈধ পোস্টার অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, পোস্টার অপসারণের পর সেখানে গ্রাফিতি আর্ট ও সৌন্দর্যবর্ধনমূলক চিত্রায়নের কাজ শুরু করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রশাসক বলেন, অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয়ে অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: ঢাকা বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ, শীর্ষে পাকিস্তানের লাহোর

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, স্থানীয় থানা-পুলিশের কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আসছেন পাকিস্তানের ‘তেরে বিন’ অভিনেতা ওহাজ আলী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


ঢাকায় আসছেন পাকিস্তানের ‘তেরে বিন’ অভিনেতা ওহাজ আলী

পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী, যিনি ‘তেরে বিন’ নাটকে মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন, এবার বাংলাদেশের ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসছেন। জনপ্রিয় এই তারকা আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার একটি আয়োজনে অংশগ্রহণ করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ওহাজ আলী নিজেই বাংলাদেশ সফরের তথ্য জানিয়েছেন। তিনি বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বলেন, “হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এর ব্যাপারে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।”

ভিডিও বার্তায় তিনি আরও উল্লেখ করেন, “তাহলে দেখা হচ্ছে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।”

এটি জানা গেছে যে, ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানের জন্য একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ব্যক্তিগত অতিথি হিসেবে ওহাজ আলী সেই অনুষ্ঠানে যোগ দেবেন। মূলত আয়োজনের সমাপনী পর্বে অংশ নিতেই তিনি বাংলাদেশে আসছেন।

আয়োজক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে অর্থ ব্যয়কারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচন করা হবে, যারা ওহাজ আলীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। বিজয়ীর সংখ্যা কত হবে, তা আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

এটি উল্লেখযোগ্য যে, পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওহাজ আলী ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’-এর মতো একাধিক নাটকে অভিনয় করেছেন।

ওহাজ আলী ক্যারিয়ারে ভিন্নধর্মী চরিত্রেও দর্শকদের সামনে এসেছেন। ২০২১ সালে ঐতিহাসিক নাটক ‘জো বিছার গায়ে’-তে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে অভিনয় করেন তিনি, যা দর্শক ও সমালোচকদের মধ্যে বিশেষভাবে আলোচিত হয়।

তবে, ওহাজ আলীর ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিচিতি এনে দেয় ‘তেরে বিন’ নাটক। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম মৌসুম শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন তিনি, যার বিপরীতে মীরব চরিত্রে ছিলেন ইয়ুমনা জায়েদি।

মীরব ও মুরতাসিমের প্রেম, দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত নাটকটি পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ‘তেরে বিন’-এর সুবাদে ওহাজ আলীর পরিচিতি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার সরাসরি তার সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন বাংলাদেশের ভক্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে নিষিদ্ধ কার্যক্রমের জন্য আ. লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


টঙ্গীতে নিষিদ্ধ কার্যক্রমের জন্য আ. লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আরমান হোসেন (২৩), আওয়ামী লীগ কর্মী গোলাপ (৪২), রাকিব (১৮) এবং সুমন (১৮)।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাদাম বালুর মাঠের দক্ষিণ পাশে একটি টিনশেড বাড়ি থেকে আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়।

এরপর সোমবার মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মের সঙ্গে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি, কয়েকটি এজেন্সির অফিস সিলগালা করা হয়েছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার বৈধ উপায়ে কর্মী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। বৈধ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শিগগিরই অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও সাংবাদিকদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাতে বাংলাদেশের রেমিট্যান্সে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। তিনি সরকারের আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যের প্রসঙ্গ তুলে ধরে বিপুলসংখ্যক জনশক্তি পাঠানো রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

মিলার নৈতিক ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, বৈধ পথে বিদেশে যাওয়ার সুযোগ বাড়ানো এবং অতিরিক্ত ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের বৈধ উপায়ে ইউরোপে প্রবেশের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বৈধ অভিবাসন ব্যবস্থা জোরদারে কাজ করবে ইইউ।

এছাড়া, বাংলাদেশে ‘ইউরোপিয়ান ট্রেইনিং ফাউন্ডেশন’ কার্যক্রম সম্প্রসারণ এবং বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে ইইউর সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।

সাক্ষাতে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইনে ট্রেড ইউনিয়ন বা দল গঠনের স্বাধীনতা, ইপিজেড আইনের সঙ্গে সাধারণ শ্রম আইনের সামঞ্জস্যতা, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করেন ইইউ রাষ্ট্রদূত।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী জানান, রিক্রুটিং এজেন্সি বাছাই ও নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এজেন্সিগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একাধিক পরিদর্শক কমিটিও গঠন করা হয়েছে। এসব কমিটি পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করবে।

এ সময় ইতালির সঙ্গে চলমান বৈধ অভিবাসন কার্যক্রমের কথা তুলে ধরে ইউরোপীয় ইউনিয়নকে এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রকল্প গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘রেইজ’ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরা হল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরা হল

লন্ডনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এ বাংলাদেশ দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করেছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের ২৬টি অফশোর ব্লক নিয়ে চলমান বিডিং রাউন্ডে আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলোকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লন্ডনে অনুষ্ঠিত সামিটের স্ট্র্যাটেজিক স্টেজে ‘মিনিস্টেরিয়াল অ্যাড্রেস’-এ এসব বিষয় তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী অনুষ্ঠানে উল্লেখ করেন, দেশের দ্রুত বাড়তে থাকা জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস ও জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উৎপাদন বাড়ানোর জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে তিনি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এ অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

চলমান বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরের ১১টি অগভীর সমুদ্র ব্লক ও ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সামিটে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন। তিনি সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, বিনিয়োগের ক্রমবর্ধমান গতি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের সহায়ক নীতিগুলো তুলে ধরেন।

উপস্থাপনায় বাংলাদেশের তুলনামূলকভাবে অনাবিষ্কৃত অফশোর জ্বালানি সম্ভাবনা, আধুনিক সিসমিক তথ্যের প্রাপ্যতা এবং অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি)-২০২৬ প্রতিযোগিতামূলক বাণিজ্যিক শর্তগুলোও তুলে ধরা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদল আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে দেশের ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্য পর্যালোচনা করার এবং চলমান বিডিং রাউন্ডে অংশগ্রহণের জন্য সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%