ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার ওঠানো-নামানোর নতুন রেকর্ড


চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার ওঠানো-নামানোর নতুন রেকর্ড

চট্টগ্রাম, ১৪ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) নতুন উৎপাদনশীলতার রেকর্ড স্থাপন করেছে রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) বাংলাদেশ। সম্প্রতি, এমভি ওয়ানেন নামের সিএমএ-সিজিএমের একটি জাহাজে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেনের মাধ্যমে ঘণ্টায় সর্বোচ্চ ৫৮টি কনটেইনার (৮২ টিইইউ) হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে সৌদিআরব-ভিত্তিক প্রতিষ্ঠানটি।

১০ সেপ্টেম্বর, পতেঙ্গা টার্মিনালে প্রথমবারের মতো গিয়ারলেস জাহাজ ‘এমভি ওয়ানেন’-এ নতুন চালু হওয়া শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন ব্যবহার করে কনটেইনার ওঠানামার সময় এই উৎপাদনশীলতা অর্জিত হয়েছে বলে জানিয়েছে আরএসজিটি বাংলাদেশ।

আরএসজিটি বাংলাদেশ দাবি করেছে, চট্টগ্রাম বন্দরে ঘণ্টায় গড়ে প্রায় ৩০টি কনটেইনার (৪৮ টিইইউ) হ্যান্ডলিং হয়ে থাকে। নতুন এই উৎপাদনশীলতা প্রচলিত গড়ের প্রায় দ্বিগুণ। আধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে টার্মিনালটিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গিয়ারলেস জাহাজ পরিচালনাও করা হয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, উন্নত প্রযুক্তির সরঞ্জাম, আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনার অভিজ্ঞতা, আধুনিক পরিচালন পদ্ধতি এবং দক্ষ জনবলের সমন্বয়ে এ উৎপাদনশীলতা অর্জন সম্ভব হয়েছে। এর ফলে জাহাজের বন্দরে অবস্থানের সময় কমবে, জেটি ব্যবহারের দক্ষতা বাড়বে এবং জাহাজ-সংশ্লিষ্ট ব্যয়ও কমতে পারে। পাশাপাশি, দেশের সামুদ্রিক সরবরাহ ব্যবস্থার সামগ্রিক দক্ষতা বৃদ্ধি পাবে। পতেঙ্গা কনটেইনার টার্মিনালকে আরো দক্ষ, প্রতিযোগিতামূলক ও বৈশ্বিক নৌবাণিজ্যের সঙ্গে সংযুক্ত একটি সামুদ্রিক প্রবেশদ্বারে রূপান্তরের লক্ষ্যে আধুনিক অবকাঠামো, প্রযুক্তি, পরিচালন দক্ষতা ও জনবল উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখবে তারা।

এক বিবৃতিতে আরএসজিটি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরউইন হাযে মন্তব্য করেন, ‘ঘণ্টায় ৫৮টি মুভ বা ৮২ টিইইউ অর্জনের এই সাফল্য কেবল উৎপাদনশীলতার কোনো সাধারণ অর্জন নয়; এটি বাংলাদেশে আধুনিক বন্দর ব্যবস্থাপনার অপার সম্ভাবনাকে তুলে ধরে।’

তিনি আরও বলেন, বিশ্বমানের প্রযুক্তির সংযোজন, আন্তর্জাতিক অভিজ্ঞতা, সুশৃঙ্খল পরিচালন পদ্ধতি এবং একটি দক্ষ জনবলের যৌথ প্রয়াসেই এই মাইলফলক অর্জিত হয়েছে।

হাযে বলেন, ‘আমরা আমাদের পরিচালনাগত মানকে ক্রমাগত উন্নত করতে এবং গ্রাহক ও অংশীদারদের নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য সেবা প্রদান অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন: ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলটনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর র‍্যালি

চট্টগ্রাম বন্দরের রেড সি গেটওয়ে টার্মিনাল বা আরএসজিটি চিটাগংয়ের (সাবেক নাম পতেঙ্গা কনটেইনার টার্মিনাল) বহরে সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় টার্মিনালটির সেবার আওতা বেড়েছে বলে জানিয়েছে এটির পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সৌদি প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের জুনে, এ টার্মিনাল সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় সৌদি আরবের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটির হাতে দেওয়া হয়। এটি বাংলাদেশের প্রথম টার্মিনাল, যা প্রথমবার সরকারি-বেসরকারি অংশীদারির আওতায় দীর্ঘ মেয়াদে পরিচালনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তবে শুরুতে নানা প্রতিবন্ধকতার কারণে টার্মিনালটির সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে কনটেইনার ওঠানো-নামানোর হারও ছিল কম। তবে নতুন সুবিধা যুক্ত হওয়ায়, টার্মিনালটি ব্যবহার করে পণ্য ওঠানো-নামানোর হার দ্রুত বেড়েছে।

অত্যাধুনিক চারটি গ্যান্ট্রি ক্রেন টার্মিনালের বহরে যুক্ত হওয়ার আগে সনাতন পদ্ধতিতে, অর্থাৎ জাহাজের ক্রেন দিয়ে কনটেইনার ওঠানো-নামানো হতো টার্মিনালটিতে। পতেঙ্গা কনটেইনার টার্মিনালের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৪ লাখ ৫০ হাজার টিইইউ (২০ ফুট দীর্ঘ কনটেইনারের একক)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: চট্টগ্রামের ডিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : নারীদের প্রশিক্ষণ প্রদানই শেষ নয়, প্রশিক্ষণের পর তারা কীভাবে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারবেন, সেই কর্মসংস্থানের পথও নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আজ সোমবার মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি’র আওতায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক এসব মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম মিঞা উল্লেখ করেন, বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি না রেখে প্রশিক্ষণ প্রদান করা হলে সরকারি অর্থ ও প্রশিক্ষণার্থীদের সময় ব্যয়ের পরও কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব হবে না। সুতরাং, প্রশিক্ষণ দেওয়ার পূর্বে সংশ্লিষ্ট খাতের চাহিদা, কর্মসংস্থানের সুযোগ এবং প্রশিক্ষণের পর সম্ভাবনা নিয়ে পরিকল্পনা ও গবেষণা করা আবশ্যক।

তিনি আরও বলেন, "শুধু আমাকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ২০ জনকে প্রশিক্ষণ দিলাম"—এমন মানসিকতা আমাদের মধ্যে থাকা উচিত নয়। প্রশিক্ষণের পর যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন, তাদের কর্মসংস্থানের বিষয়টি আমাদের চিন্তায় রাখতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতার পরিধি বৃদ্ধি ও নতুন প্রযুক্তি ও আন্তর্জাতিক বাজারের পরিবর্তন সম্পর্কে নিয়মিত অবহিত থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে নৌকা দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে ফিরল ১৫ বছরের কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


সাগরে নৌকা দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে ফিরল ১৫ বছরের কিশোর

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নৌকা উলটে যাওয়ার কিছুদিন পর ১৫ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে উপস্থিত তিনজনের মধ্যে একমাত্র সেই বেঁচে ছিল।

দুর্ঘটনায় কিশোরটির বড়ভাই এবং এক চাচাতো ভাই প্রাণ হারিয়েছে। মার্কিন কোস্ট গার্ড পরে উলটে যাওয়া নৌকাটির ওপর বসে থাকা অবস্থায় কিশোরটিকে দেখতে পায়। এরপর তাকে একটি উদ্ধারকারী নৌযানে নিরাপদে তুলে নেওয়া হয়।

উদ্ধার হওয়া কিশোরের নাম ডেরেক পার্কার আগনাঙ্গা। কোস্টগার্ড জানায়, ৪ সেপ্টেম্বর আলাস্কার উপকূলের সেন্ট লরেন্স দ্বীপ থেকে ১৮ ফুটের একটি নৌকায় মাছ ধরতে বের হয়েছিল ওই তিন ভাই। তবে নির্ধারিত সময়ে ফিরে না আসায় কোস্টগার্ড অনুসন্ধান শুরু করে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের একটি বিমান উলটে যাওয়া নৌকাটি শনাক্ত করে। তখন কিশোরটি উলটে থাকা অ্যালুমিনিয়ামের নৌকার ওপর একা বসে ছিল। কাছাকাছি একটি মাছ ধরার নৌকা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে। পরে তার বড় ভাই ও চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকারী নৌকার ক্যাপ্টেন অ্যাডাম হোয়াইট জানান, উদ্ধার করার সময় কিশোরটি প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারের মধ্যে সমুদ্রের প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উলটে যাওয়া নৌকাটি আঁকড়ে ধরেছিল। তখন তার শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়ে হাইপোথার্মিয়া দেখা দিয়েছিল। খাবারের পাশাপাশি পানির তীব্র সংকট থাকলেও কিশোরটি হাল ছাড়েনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাউজানে আব্দুল করিম হত্যা মামলায় চার আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


রাউজানে আব্দুল করিম হত্যা মামলায় চার আসামি গ্রেফতার

চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চট্টগ্রামের রাউজানে আলোচিত মোহাম্মদ আব্দুল করিম হত্যা মামলায় চারজন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি এলজি, একটি এয়ারগান, দুই রাউন্ড ১২ বোরের কার্তুজ, একটি চাপাতি এবং একটি লোহার গ্রিল কাটার।

সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন রাউজানের উরকিরচর ইউনিয়নের মো. সেলিম (৫০), সৈয়দ মোহাম্মদ শুক্কুর (২৭), মো. জাবেদ (২৮) এবং মো. আলামিন (২৯)।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের ১০ দিন আগে আজগর নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় আজগরের ভাগিনা পারভেজ করিমকে সন্দেহ করে মোটরসাইকেল ফেরত দেওয়ার জন্য চাপ দেন। পারভেজ ক্ষুব্ধ হন যখন করিম চুরির সঙ্গে জড়িত নন বলে জানান। এর ফলস্বরূপ, গত ৩ সেপ্টেম্বর রাতে কেরানিহাট বাজার এলাকায় পারভেজসহ অন্যান্য আসামিরা করিমকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চার আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকায় পারভেজের পরিত্যক্ত গরুর ফার্মে অভিযান চালানো হয়। সেখানে সিমেন্টের গামলায় বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, পলাতক আসামি পারভেজের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। পারভেজসহ অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার জ্বালানি চাহিদা মেটাতে ৬টি এলএনজি কার্গো কিনবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


সরকার জ্বালানি চাহিদা মেটাতে ৬টি এলএনজি কার্গো কিনবে

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের জ্বালানি চাহিদা বাড়ানোর লক্ষ্যে সরকার আরও ছয়টি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে। রোববার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৪তম সভায় এ বিষয়ে তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুসারে, আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি (রিকোয়েস্ট ফর কোটেশন, ইন্টারন্যাশনাল) অনুযায়ী দুটি কার্গো এলএনজি কেনা হবে। এই কার্গোগুলোর একটি ৯-১০ অক্টোবর এবং অপরটি ২৭-২৮ অক্টোবর ২০২৬ তারিখে দেশে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এই দুটি কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দর যথাক্রমে ২৮ দশমিক ৯৫ ও ২৯ দশমিক ৭৯৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড ৫২তম কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ৯৫ ডলার এবং সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেড ৫৬তম কার্গোর জন্য ২৯ দশমিক ৭৯৫ ডলার দর প্রস্তাব করেছে।

এছাড়া, সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ডারাব ইনকরপোরেটেড থেকে দুটি কার্গো প্রতি এমএমবিটিইউ ১৭ ডলারে এবং একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের মাইন্ড মিংগল এলএলসি থেকে আরও দুটি কার্গো প্রতি এমএমবিটিইউ ১৯ ডলারে কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

চলতি বছরে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এলএনজি ক্রয় সংক্রান্ত এই তিনটি প্রস্তাব অনুমোদন লাভ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%