ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাদক পরীক্ষায় পজিটিভ বিশ্বকাপে খেলা এক ফুটবলার


মাদক পরীক্ষায় পজিটিভ বিশ্বকাপে খেলা এক ফুটবলার

অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান ভোলপাটো বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন। আটক হওয়ার পর প্রাথমিক মাদক পরীক্ষায় তার শরীরে কোকেনের উপস্থিতি পাওয়া গেছে।

শুক্রবার গভীর রাতে সিডনির আনজাক ব্রিজে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমার সড়কে ১০৯ কিলোমিটার বেগে গাড়ি চালানোর সময় পুলিশ তাকে থামায়। এরপর ঘটনাস্থলেই করা ড্রাগ টেস্টে তার শরীরে কোকেনের উপস্থিতি ধরা পড়ে।

গতিসীমা লঙ্ঘনের কারণে ভোলপাটোকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি, তার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ ঘটনাটি নিয়ে আরও তদন্ত করছে।

আরও পড়ুন: ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ

এ বিষয়ে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং খেলোয়াড়টির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে তাকে প্রয়োজনীয় মানসিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হচ্ছে।

অস্ট্রেলীয় ফুটবলারদের সংগঠন (পিএফএ) জানিয়েছে, এই কঠিন সময়ে তারা ভোলপাটোর পাশে রয়েছে এবং তাকে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য সহায়তা দেবে।

২২ বছর বয়সী ভোলপাটো প্রথমে ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেললেও পরে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জাতীয় দলের সদস্য হিসেবেও খেলেছেন তিনি।

আরও পড়ুন: গাজার শিশুদের চিকিৎসার জন্য হামজার ১ লাখ পাউন্ড সংগ্রহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলনের মুখে কোন পথে হাটছে ভারত সরকার?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


আন্দোলনের মুখে কোন পথে হাটছে ভারত সরকার?

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার এর মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ‘তার পদত্যাগের কোনো প্রশ্নই উঠছে না।’

সরকারের একটি শীর্ষ সূত্র দেশটির গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সরকারের বিবেচনায় নেই। সূত্রটি বলছে, ‘পদত্যাগই সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সরকার সেই পথে হাঁটতে চায় না।’

সূত্রটি আরও জানাচ্ছে, জনগণ সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে, তা বাস্তবায়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যক্রম চলছে।

প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত একাধিক চক্রের বিরুদ্ধে ইতোমধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আরও অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার কেন্দ্রের সাথে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিয়ে সিজেপি ধর্মেদ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে। বৈঠক শেষে দলটির নেতা আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে কেন্দ্র শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে।

তিনি বলছেন, সরকার নীতিগতভাবে দুটো দাবিতে সম্মত হচ্ছে—নিট-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও আইনি মামলা প্রত্যাহার।

বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অপর দিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

বৈঠকের আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেছেন, ‘সরকার যদি আন্দোলনের সমাধান চায়, তাহলে একমাত্র পথ হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।’

এদিকে, সরকারের অটল অবস্থানের কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে সোমবারের সিদ্ধান্ত এবং পরবর্তী আলোচনা নিয়ে নজর রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির জুলাই যুব কনভেনশন ২০২৬ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


এনসিপির জুলাই যুব কনভেনশন ২০২৬ শুরু

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির উদ্যোগে ‘জুলাই যুব কনভেনশন ২০২৬’ শুরু করা হয়েছে।

এই কনভেনশনটি শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর রমনায় অবস্থিত দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে শুরু হয়।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও জাতীয় সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সঞ্চালনা করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত মাসের শিশুকে নিয়ে কলকাতায় মা-বাবার ব্যতিক্রমী প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


সাত মাসের শিশুকে নিয়ে কলকাতায় মা-বাবার ব্যতিক্রমী প্রতিবাদ

শুধু সাত মাসের একটি শিশু। এখনও সে কথা বলতে শিখেনি, হাঁটতেও শেখেনি। অথচ এই সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা-বাবা এখন থেকেই উদ্বিগ্ন। সন্তানটির সুরক্ষিত ভবিষ্যতের দাবিতে, তাই সাত মাসের শিশুকে কোলে নিয়েই কলকাতার রাজপথে মিছিলে নামলেন এক দম্পতি।

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ কেলেঙ্কারি, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং দিল্লিতে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে, শুক্রবার (২৪ জুলাই) কলকাতার রাজপথে প্রতিবাদের উত্তাপ ছড়ায়।

এমনি একটি মিছিলে সবার নজর কাড়েন ব্যারাকপুরের বাসিন্দা শ্রুতি বিশ্বাস ও সায়ক সরকার দম্পতি। তাদের কোলে দুধের শিশু, পিঠে ব্যাগে ফিডিং বোতলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। আর হাতে রয়েছে একটি প্ল্যাকার্ড, তাতে লেখা ‘ইভেন মাই সন ইজ মোর এডুকেটেড দেন দ্য গভর্নমেন্ট’ (এমনকি আমার ছেলে সরকারের চেয়ে বেশি শিক্ষিত)।

প্রতিবাদের কারণ জানিয়ে মা শ্রুতি সত্যি বলেন, ‘আমার সন্তান যখন বড় হয়ে স্কুলে পড়বে, তাকেও এই একই প্রশাসনিক ব্যবস্থার সম্মুখীন হতে হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইতোমধ্যে ২০ জন শিক্ষার্থী আত্মহনন করেছেন। একজন অভিভাবক এবং নারী হিসেবে আমার জন্য প্রতিবাদ করা জরুরি। মূলত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি রাজপথে নেমেছি।’

শুক্রবার কলকাতায় এই বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেয় এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ ও এআইএসএ-সহ বামপন্থী আটটি ছাত্র ও যুবসংগঠন। মিছিলে সংহতি জানান ‘কাকরোচ জনতা পার্টি’র সদস্যরা এবং বিপুলসংখ্যক সাধারণ অভিভাবক। তাই অন্যান্য দিনের তুলনায় এই আন্দোলনের উত্তেজনা ছিল অধিকতর।

দিনের শুরু থেকেই শিয়ালদহ স্টেশনের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। বিকেলে সেখান থেকে বিশাল মিছিলটি শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার দিকে এগোতে শুরু করে। মিছিল থেকে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে আন্দোলনকারীরা কণ্ঠতোলেন। একই সঙ্গে কেন্দ্র ও রাজ্যের শাসকগোষ্ঠীর নিন্দাও করেন।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা রাজপথে মোতায়েন ছিলেন।

অন্যদিকে, একই দিনে বিকেলে কলেজ স্কয়ার থেকেও একটি অন্য একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ধর্মতলার দিকে অগ্রসর হয়। শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়কে একসাথে আন্দোলন চলায় কলকাতার যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%