ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আন্দোলনের মুখে কোন পথে হাটছে ভারত সরকার?


আন্দোলনের মুখে কোন পথে হাটছে ভারত সরকার?

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার এর মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ‘তার পদত্যাগের কোনো প্রশ্নই উঠছে না।’

সরকারের একটি শীর্ষ সূত্র দেশটির গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সরকারের বিবেচনায় নেই। সূত্রটি বলছে, ‘পদত্যাগই সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সরকার সেই পথে হাঁটতে চায় না।’

সূত্রটি আরও জানাচ্ছে, জনগণ সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে, তা বাস্তবায়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যক্রম চলছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত একাধিক চক্রের বিরুদ্ধে ইতোমধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আরও অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার কেন্দ্রের সাথে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিয়ে সিজেপি ধর্মেদ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে। বৈঠক শেষে দলটির নেতা আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে কেন্দ্র শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে।

তিনি বলছেন, সরকার নীতিগতভাবে দুটো দাবিতে সম্মত হচ্ছে—নিট-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও আইনি মামলা প্রত্যাহার।

বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অপর দিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

বৈঠকের আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেছেন, ‘সরকার যদি আন্দোলনের সমাধান চায়, তাহলে একমাত্র পথ হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।’

এদিকে, সরকারের অটল অবস্থানের কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে সোমবারের সিদ্ধান্ত এবং পরবর্তী আলোচনা নিয়ে নজর রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির জুলাই যুব কনভেনশন ২০২৬ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


এনসিপির জুলাই যুব কনভেনশন ২০২৬ শুরু

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির উদ্যোগে ‘জুলাই যুব কনভেনশন ২০২৬’ শুরু করা হয়েছে।

এই কনভেনশনটি শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর রমনায় অবস্থিত দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে শুরু হয়।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও জাতীয় সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সঞ্চালনা করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত মাসের শিশুকে নিয়ে কলকাতায় মা-বাবার ব্যতিক্রমী প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


সাত মাসের শিশুকে নিয়ে কলকাতায় মা-বাবার ব্যতিক্রমী প্রতিবাদ

শুধু সাত মাসের একটি শিশু। এখনও সে কথা বলতে শিখেনি, হাঁটতেও শেখেনি। অথচ এই সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা-বাবা এখন থেকেই উদ্বিগ্ন। সন্তানটির সুরক্ষিত ভবিষ্যতের দাবিতে, তাই সাত মাসের শিশুকে কোলে নিয়েই কলকাতার রাজপথে মিছিলে নামলেন এক দম্পতি।

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ কেলেঙ্কারি, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং দিল্লিতে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে, শুক্রবার (২৪ জুলাই) কলকাতার রাজপথে প্রতিবাদের উত্তাপ ছড়ায়।

এমনি একটি মিছিলে সবার নজর কাড়েন ব্যারাকপুরের বাসিন্দা শ্রুতি বিশ্বাস ও সায়ক সরকার দম্পতি। তাদের কোলে দুধের শিশু, পিঠে ব্যাগে ফিডিং বোতলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। আর হাতে রয়েছে একটি প্ল্যাকার্ড, তাতে লেখা ‘ইভেন মাই সন ইজ মোর এডুকেটেড দেন দ্য গভর্নমেন্ট’ (এমনকি আমার ছেলে সরকারের চেয়ে বেশি শিক্ষিত)।

প্রতিবাদের কারণ জানিয়ে মা শ্রুতি সত্যি বলেন, ‘আমার সন্তান যখন বড় হয়ে স্কুলে পড়বে, তাকেও এই একই প্রশাসনিক ব্যবস্থার সম্মুখীন হতে হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইতোমধ্যে ২০ জন শিক্ষার্থী আত্মহনন করেছেন। একজন অভিভাবক এবং নারী হিসেবে আমার জন্য প্রতিবাদ করা জরুরি। মূলত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি রাজপথে নেমেছি।’

শুক্রবার কলকাতায় এই বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেয় এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ ও এআইএসএ-সহ বামপন্থী আটটি ছাত্র ও যুবসংগঠন। মিছিলে সংহতি জানান ‘কাকরোচ জনতা পার্টি’র সদস্যরা এবং বিপুলসংখ্যক সাধারণ অভিভাবক। তাই অন্যান্য দিনের তুলনায় এই আন্দোলনের উত্তেজনা ছিল অধিকতর।

দিনের শুরু থেকেই শিয়ালদহ স্টেশনের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। বিকেলে সেখান থেকে বিশাল মিছিলটি শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার দিকে এগোতে শুরু করে। মিছিল থেকে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে আন্দোলনকারীরা কণ্ঠতোলেন। একই সঙ্গে কেন্দ্র ও রাজ্যের শাসকগোষ্ঠীর নিন্দাও করেন।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা রাজপথে মোতায়েন ছিলেন।

অন্যদিকে, একই দিনে বিকেলে কলেজ স্কয়ার থেকেও একটি অন্য একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ধর্মতলার দিকে অগ্রসর হয়। শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়কে একসাথে আন্দোলন চলায় কলকাতার যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করায় দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ প্রসঙ্গে জানানো হয়েছে, স্পিকার পদে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল বেলা পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই সংবিধানের বিধান অনুসারে প্রয়োজন অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া হয়ে থাকে। একইভাবে ডেপুটি স্পিকারের শপথের মধ্যে উল্লেখ থাকে যে, স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।’

রাষ্ট্রপতির পদত্যাগের সম্পর্কিত বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন যে, পদত্যাগপত্র পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন, রাষ্ট্রপতি দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও অসুস্থতার কারণে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও তিনি তার পদত্যাগের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে যে বিভ্রান্তি ও ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি সংবিধান ও দেশের প্রচলিত প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করে আরও বলেন, দেশের রাষ্ট্রপতির পদ কখনোই শূন্য থাকে না এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সার্বিক দায়িত্ব রূপান্তর নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিরূপ মনোভাব তৈরির সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে মেয়ের বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


গাজীপুরে মেয়ের বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ১১ বছর বয়সী এক কিশোরীকে গোপনে বিয়ে দেওয়ার প্রায় দুই সপ্তাহ পর পিতার উদ্যোগে প্রকাশ্যে অনুষ্ঠান আয়োজন ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে কিশোরীর পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

শুক্রবার কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মুনশুরপুর এলাকায় মৃত আব্দুল মিয়ার ছেলে মোহাম্মদ রাকিব (৩৪)। বাল্যবিয়ের শিকার কিশোরী তার নিজের মেয়ে, যিনি স্থানীয় মসলিন কটন মিল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মোবাইল কোর্ট ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাকিবের বাড়িতে কিশোরী মেয়ের বিয়ের আয়োজন চলছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করেন।

জন্মসনদ যাচাই করলে দেখা যায়, কনের প্রকৃত বয়স ১১ বছর ৯ মাস ১২ দিন। দেশের প্রচলিত আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের বিয়ে দেওয়ার সুযোগ নেই।

এছাড়া জানা যায়, প্রকৃত বয়সের তথ্য গোপন করে নরসিংদী জেলা আদালতের একজন (নোটারি পাবলিক) আইনজীবীর মাধ্যমে গত ৯ জুলাই বিবাহের ঘোষণাপত্র তৈরি করা হয়। এতে পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আফিজ উদ্দিনের ছেলে আরিফ মিয়ার সঙ্গে কিশোরীর বিয়ে সম্পন্ন হয়। ওই ঘোষণাপত্রে কনের জন্ম তারিখ উল্লেখ ছিল ২০০৭ সালের ১২ অক্টোবর- অর্থাৎ প্রকৃত বয়সের চেয়ে প্রায় সাত বছর বাড়িয়ে দেখানো হয়েছিল।

নথিপত্র যাচাই শেষে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী কিশোরীর বাবা রাকিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%