ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন বিষয়ে মতবিনিময় সভা,


নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন বিষয়ে মতবিনিময় সভা,

নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। এ সময় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সকল অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিকদের কল্যাণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, শিল্পাঞ্চলে স্থিতিশীলতা এবং বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

নারায়ণগঞ্জ || ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের ইন্তেকাল, জানাজা কাল বাদ যোহর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের ইন্তেকাল, জানাজা কাল বাদ যোহর

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

রবিন জানান, তার বাবার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ যোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থণা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ছেড়ে খেলাধুলায় আসতে তরুণদের প্রতি এমপি সান্টুর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


মাদক ছেড়ে খেলাধুলায় আসতে তরুণদের প্রতি এমপি সান্টুর আহ্বান

"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। তরুণ সমাজকে সুস্থ জীবনের নিশ্চয়তা দিতে খেলাধুলার মাধ্যমে উদ্বুদ্ধ ও সচেতন করে গড়ে তুলতে হবে। সুস্থ তরুণ-তরুণীরাই আগামীর বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করবে।"—এমন মন্তব্য করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশালের উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা ক্রীড়া সংস্থা ও উজিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বামরাইল এইচ এম ইনস্টিটিউশন কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. রুবেল খান, বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান এবং উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।

এ সময় উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইদুল বেপারী, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, সদস্যসচিব মো. হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় তরুণেরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও সর্বাত্মক সহযোগিতা করতে হবে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, জমি দখলকারী ও জুয়াড়িদের কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী যে-ই হোক, তার পেছনে যত প্রভাবশালী ব্যক্তিই থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে কোনো সুপারিশ বা তদবির বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের আড্ডা ও ইভ টিজিং কঠোরভাবে দমন করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাতে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি হাটবাজার ও ব্যাংক এলাকায় বিশেষ নজরদারি প্রয়োজন। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে—এমন গুজব ছড়ানো বন্ধেও কঠোর নজরদারি রাখতে হবে।

এমপি সান্টু বলেন, পুলিশ একা সব অপরাধ দমন করতে পারবে না। এ জন্য জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তিনি বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে থানায় গিয়ে হয়রানির শিকার না হন এবং পুলিশ জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু ও সদস্যসচিব মো. হাফিজুর রহমান প্রিন্স।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব গোমস্তা, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলাকাবাসীর অবরোধ, ১০ কিমি যানজট সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলাকাবাসীর অবরোধ, ১০ কিমি যানজট সৃষ্টি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী, আন্ডারপাস নির্মাণের দাবিতে।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এই অবরোধের কার্যক্রম শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে মহাসড়কের দুই লেনে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। এর ফলে যাত্রী ও চালকদের ভোগান্তির সম্মুখীন হতে হয়।

স্থানীয়দের দাবি, হাতিয়া এলাকায় স্কুল-কলেজ, যমুনা কলেজ এবং বাজার থাকায় প্রতিদিন বহু মানুষকে মহাসড়ক পারাপার হতে হয়। এই কারণে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য দ্রুত একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানাচ্ছেন তাঁরা।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার জানান, আন্ডারপাস নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বরাবর লিখিত অভিযোগ দিতে এলাকাবাসীকে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির ভোট চুরির বিরুদ্ধে হাসিনা-বিরোধী প্রতিবাদী গানের আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


মোদির ভোট চুরির বিরুদ্ধে হাসিনা-বিরোধী প্রতিবাদী গানের আন্দোলন

ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন এখন নতুন দিক নিয়েছে, যা ভোটার তালিকা সংশোধন ও কারচুপির অভিযোগের প্রেক্ষাপটে। ক্ষমতাসীন মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার প্রতিবাদী গানগুলোও যোগ দিয়েছে।

গতকাল সোমবার (১২ অক্টোবর) ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা শাখার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, বিরোধী জোটের নেতা-কর্মীরা মোদি সরকারের বিতর্কিত ভোটার তালিকা সংশোধন ও ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে স্লোগান ও মিছিল নিয়ে রাজপথে এগিয়ে যাচ্ছেন। মিছিলের আবহে বাংলাদেশের প্রতিবাদী গান ‘দেশটা তোমার বাপের নাকি’ শোনা যায়।

এই গানটি সংগীতশিল্পী মৌসুমী চৌধুরীর কণ্ঠে এবং ইথুন বাবুর গীতিকথা ও সুরে রচিত, যা মূলত ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের দমন-পীড়ন ও বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর অত্যাচারের প্রতিবাদে তৈরি হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা সরকারের পতনের আন্দোলনে গানটি নতুনভাবে প্রাণ পায় এবং আন্দোলনকারীদের কাছে এক প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে।

গণতন্ত্র ও অধিকার রক্ষার তাগিদে রচিত এই প্রতিরোধ সুরের তীব্রতা এবার সীমানা ছাড়িয়ে ভারতীয় রাজনীতির উত্তপ্ত ময়দানেও প্রতিধ্বনি সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন নাগরিক আন্দোলনের পর এবার বিরোধী জোটের কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচিতে গানটির এই সংযোজন কেবল ভারত ও বাংলাদেশের রাজনৈতিক প্রতিবাদের বৈচিত্র্যকেই ফুটিয়ে তোলে না, বরং শাসকগোষ্ঠীর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাধারণ মানুষের একই সুর ও লড়াইকে নির্দেশ করে।

গানটি মূলত শাসকগোষ্ঠীর ক্ষমতার অপব্যবহার, কণ্ঠরোধ এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভকে তুলে ধরে। গানে স্পষ্ট ও কড়া ভাষায় প্রশ্ন তোলা হয়েছে রাষ্ট্র কোনো ব্যক্তির নিজস্ব সম্পত্তি কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%