ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং
জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার


অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার

অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু সহনশীল ও টেকসই নগর গড়ে তুলতে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়ন বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি।

আরও পড়ুন: পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে

দেশের নগরায়ণকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু সহনশীলতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আহাম্মদ সোহেল মনজুর জানান, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসন সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা ও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

ভবিষ্যৎমুখী নগর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে সমন্বিত স্থানীয় পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু সহনশীল নগর অবকাঠামো উন্নয়নে সরকারের গুরুত্বারোপের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, টেকসই নগর উন্নয়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানে কোনো মানুষ বা কোনো অঞ্চল পিছিয়ে থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ১৫ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


টাঙ্গাইলে ১৫ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক চারটি দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু ঘটেছে। এসব ঘটনায় আরও ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত উপজেলার থলপাড়া, মন্দিরাপাড়া, কোদালিয়া ও কাটরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকায় করে মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পট থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় ঝিনাই নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। এতে ৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পরে কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জিকুল হোসেন (১৮) ও সামসুর রহমান সাজ্জাত (৩১)-কে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, মন্দিরাপাড়া বিলে বেড় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে সুশান্ত রাজবংশী (১৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে মারা যান। এ ঘটনায় আরও সাতজন আহত হন এবং পরে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

অথবা, গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামে খালে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে মারা যান রুস্তম আলী (৬৫)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

শুক্রবার বেলা ১১টার দিকে জামুর্কী ইউনিয়নের কাটরা এলাকায় লৌহজং নদী থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তির ভাসমান মরদেহ। তার নাম জুলহাস মোল্লা (৪৮)। মরদেহটি আইনি প্রক্রিয়ার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং আহতদের চিকিৎসা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ বছরের শিশু বিহানের জীবনের মূল্য ৭ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


১১ বছরের শিশু বিহানের জীবনের মূল্য ৭ লাখ টাকা!

 

আরব সাগরের তীরে অবস্থিত আলো ঝলমলে মুম্বাই যেন একটি মোহময় নগরী। এ নগরীতে বলিউডের সেলিব্রেটিদের অধিকাংশই বাস করেন।

কিন্তু এই ঝলমলে আলোয়ের নিচে গহীন অন্ধকারের অবস্থা রয়েছে। একটু বেশি বৃষ্টি হলেই নগরীর রাস্তাঘাট সব তলিয়ে যায়। জলাবদ্ধতায় জনজীবন স্থবির হয়ে পড়ে। এটি শুধুমাত্র স্থবিরতার সৃষ্টি করে না, বরং অনেক সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

এবারের বৃষ্টির পাশাপাশি জলাবদ্ধতার কারণে গাছ উপড়ে, ভবন ধ্বসে, ম্যানহোলের মধ্যে পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু ঘটেছে।

এদের মধ্যে ১১ বছর বয়সী স্কুলছাত্র বিহান শ্রীবাস্তবের মৃত্যুর ঘটনা সকলকে কাঁদিয়ে দিয়েছে। বিহান ছিল বাবা-মার একমাত্র সন্তান এবং মুম্বাইয়ের চেম্বুর এলাকার ইউনিভার্সাল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ৩০ জুন, স্কুল ছুটি হওয়ার পর বিহান স্কুলবাসে করে বাড়ি ফিরছিল।

রাস্তার পাশে থাকা একটি বিশাল অশ্বত্থ গাছ হঠাৎ করে শিকড়সহ উপড়ে চলে আসলে তা চলন্ত বাসটির ওপর পড়ে যায়। অনিবার্যভাবে ঘটনাস্থলেই বিহান শ্রীবাস্তব মারা যান।

এরপর ১ জুলাই বৃহন্মুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি তাদের রিপোর্ট গত সোমবার পেশ করে। সেই রিপোর্ট নিয়ে এখন তোলপাড় চলছে।

রিপোর্টে রাস্তার ঠিকাদার ও সুপারভাইজারকে দায়ী করা হলেও বিএমসির সড়ক ও উদ্যান বিভাগের কাউকে দায়ী করা হয়নি। রিপোর্টটি বিহানের পরিবারের জন্য ৭ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার সুপারিশ করে। এর মধ্যে ঠিকাদারকে দিতে হবে ৫ লাখ, আর সুপারভাইজারকে ২ লাখ দিতে বলা হয়েছে।

কিন্তু বিএমসির হাজার অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টটি বিএমসির সাধারন সভায় সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যাত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএমসির সাধারণ সভায় মেয়র ঋতু তাওড়ে তদন্ত রিপোর্টটি ছিঁড়ে ফেলেন এবং তৃতীয় পক্ষের অধীনে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঋতু তাওড়ে বলেন, 'গতকাল (বৃহস্পতিবার) আমরা করপোরেশনে সর্বসম্মতভাবে প্রশাসনের ওই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছি। আমরা প্রতিবেদনের অনুলিপিটি ছিঁড়ে ফেলেছি এবং প্রশাসনকে একটি পুনঃতদন্ত করার নির্দেশ দিয়েছি। পাশাপাশি এই ঘটনার পুনরায় খতিয়ে দেখতে তদন্ত প্যানেলে দুজন কর্পোরেটরকে অন্তর্ভুক্ত করার কথাও বলেছি।'

মেয়র ঋতু তাওড়ে এ তদন্ত রিপোর্টকে অনভিপ্রেত আখ্যা দিয়ে বলেন, 'আমি প্রতিবেদনটি পড়ে দেখেছি, যেখানে কেবল ঠিকাদার এবং সুপারভাইজারকে ঘটনার জন্য দায়ী করা হয়েছে, অথচ নাগরিক সংস্থার সড়ক ও উদ্যান বিভাগকে কোনো দোষ দেওয়া হয়নি।'

এর আগে বৃহস্পতিবার বিহানের বাবা গৌরব শ্রীবাস্তব বলেন, 'আমরা আশা করছি যে এই প্রতিবেদনের ফলাফল নিয়ে অসন্তোষ তৈরি হবে এবং একটি পুনঃতদন্ত হবে, যা হবে নিরপেক্ষ ও স্বচ্ছ এবং এর মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।'

বিহানের বাবা সাক্ষাৎকারে অভিযোগ করেন, অবহেলার একটি বিষয়কে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। তিনি বলেন, 'এটি প্রমাণ হওয়া উচিত যে এটি মানুষের অবহেলা এবং এ ঘটনার সাথে যুক্ত থাকা পুরো ব্যবস্থার মানুষদের শাস্তি হওয়া উচিত। আমি মনে করি তাতেই বিচার পাওয়া যাবে এবং কিছু নতুন নিয়ম তৈরি করা উচিত অথবা প্রক্রিয়ার উন্নতি করা উচিত, যাতে আগামী বর্ষায় অন্য কোনো ব্যক্তির সঙ্গে একই ঘটনা না ঘটে।'

মেয়রের কণ্ঠেও গৌরবের কথার অনুরণন পাই, 'আমিও একজন মা। তাদের সন্তান চলে গেছে। তাদের সংসার ধ্বংস হয়ে গেছে এবং এই প্রতিবেদনটি ভুক্তভোগীর পরিবারের জন্য ৭ লাখ টাকা মূল্য নির্ধারণ করেছে, যার আমি তীব্র বিরোধিতা করছি। আমি বর্ষার আগে ব্যক্তিগতভাবে সেই রাস্তাটি পরিদর্শন করেছিলাম এবং সাইট ইঞ্জিনিয়ারকে দুর্বল গাছগুলোর বিষয়ে সতর্ক করেছিলাম। আমরা একটি মূল্যবান জীবন হারিয়েছি, আর তারা তার মূল্য নির্ধারণ করেছে ৭ লাখ টাকা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তান, ইতিহাস গড়ার পথে আনিকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তান, ইতিহাস গড়ার পথে আনিকা

দীর্ঘ ৭৫ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। আসন্ন ৭৫তম আসরে দেশটির প্রতিনিধিত্ব করবেন আনিকা মেরাজ। বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের দৈনিক ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ফালেট্টিস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনিকার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন ‘মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২’ ড. শাফাক আখতার এবং ‘মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড’ আত্তাউল্লাহ গুজ্জর।

২৪ বছর বয়সী আনিকা ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

মিস ওয়ার্ল্ড-এর ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় আনিকা বলেন, তার লক্ষ্য রাষ্ট্র অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। একই সঙ্গে শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার উন্নয়নে কাজ করে পাকিস্তানের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান।

এর আগে আনিকা মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া কসোভোয় অনুষ্ঠিত ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তিনি চারটি শিরোপাও অর্জন করেন।

আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭৫তম আসর। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা, ছুঁয়ে গেল ভক্তদের হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


ফাইনালের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা, ছুঁয়ে গেল ভক্তদের হৃদয়

বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনার কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া সাবেক সতীর্থদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো দলকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে ডি মারিয়া লেখেন, "আমরা আর কিছুই চাইতে পারি না। ফুটবল এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করেছ, তার জন্য সারা জীবন শুধু কৃতজ্ঞ থাকব।" গত পাঁচ-ছয় বছর ধরে তারা গৌরব, আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করছেন।ডি মারিয়া জানান, "আর সবই সম্ভব হয়েছে তোমাদের কারণে।"

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে আর্জেন্টিনা আরেকটি ইতিহাসও গড়েছে। কোচ লিওনেল স্কালোনি কিংবদন্তি কার্লোস বিলার্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন কোচ হিসেবে টানা দুইটি বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছেন। এর আগে বিলার্দোর অধীনে আর্জেন্টিনা ১৯৮৬ ও ১৯৯০ সালের বিশ্বকাপে টানা দুইবার ফাইনাল খেলেছিল।

বর্তমান আর্জেন্টিনা দলকে প্রশংসায় ভাসিয়ে ডি মারিয়া আরও লেখেন, "এটি এমন এক প্রজন্ম, যারা জাতীয় দলের জার্সি পরার মর্যাদা বুঝেছে।" বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো চাপের কাছে তারা কখনো মাথা নত করেনি। তিনি জানান, "আমি শুধু বলতে চাই, আরেকটি ফাইনাল উপহার দেওয়ার জন্য এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ।"

২০২১ সালের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে দারুণ আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। দলটি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং ২০২২ সালের বিশ্বকাপ এই চারটি বড় টুর্নামেন্টের ফাইনালেই শিরোপা অর্জন করেছে।

এই সাফল্যের প্রতিটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অ্যাঞ্জেল ডি মারিয়ার। বড় ম্যাচে গোল করা, গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি আদায় এবং আক্রমণে নেতৃত্ব দিয়ে তিনি আর্জেন্টিনার অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারানোর ম্যাচটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের হয়ে সম্ভাব্য সব বড় শিরোপা জিতে জাতীয় দলকে বিদায় জানান এই কিংবদন্তি উইঙ্গার।

এবার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে আগামী ২০ জুলাই (বাংলাদেশ সময় সোমবার রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির নেতৃত্বাধীন দল। ফাইনালের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা আর্জেন্টিনা শিবিরে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছেন সমর্থকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%