ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’


‘বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’

‘যতই গ্রেফতার করুন, যতই নিরাপত্তা বাড়ান কিংবা বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন— গুলি আপনাদের ওপর চলবেই। মুম্বাইয়ে আমাদের ২০০ লোক তৈরি…!’

সোমবার (১৬ নভেম্বর) এই ধরনের একটি খুনের হুমকির বার্তা প্রদান করা হয়েছে বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনকে। এই খুনের হুমকিটি খালিস্তানপন্থি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর পক্ষ থেকে এসেছে।

খালিস্তানপন্থি জঙ্গিগোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ বা এসজেএফের তরফ থেকে অমিতাভের বাংলো জলসার সামনে আক্রমণের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও, সেখানে প্রতিবাদী সুর চড়ালে ১১ লাখ টাকা দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।

আরও পড়ুন: নির্মাতার গাড়িতে নবাগত অভিনেত্রী দেবিনা ব্যানার্জির অন্ধকার জায়গায় থামার অভিজ্ঞতা

নিষিদ্ধ গোষ্ঠীর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন এবার সরাসরি বিগবির ওপর হামলার হুমকি দিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি রহস্যময় পোস্টে তিনি উল্লেখ করেন— ‘বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?’

এই হামলার হুমকির মধ্যে সম্প্রতি অমিতাভ বচ্চন একটি পোস্টে লিখেছিলেন— ‘বেঁচে গেলাম।’ ধারণা করা হচ্ছে, সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পান্নুনের এই হুঁশিয়ারি এসেছে।

১৯৮৪ সালের দাঙ্গার স্মৃতি মনে করিয়ে দিয়ে বচ্চনের বাসভবন ‘জলসা’র সামনে খলিস্তানি প্রতিবাদ কর্মসূচির জন্য মুম্বাইয়ের শিখ সম্প্রদায়কে জমায়েতের আহ্বান জানানো হয়েছে। এই আয়োজনের জন্য ১১ লাখ টাকা খরচ করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

এদিকে সোমসন্ধ্যায় আরেক খলিস্তানি নেতা গোল্ডি সামাজিক মাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট করে বিগবিকে খুনের হুমকি দিয়েছিলেন। সেখানে উল্লেখ ছিল— ’বিকাশ ঠাকুর ও দীপক সিংয়ের গ্রেফতারে আমাদের প্ল্যানে কোনো বদল ঘটেনি। মুম্বাইয়ে আমার টিমের প্রায় ২০০ সদস্য সক্রিয় রয়েছে। বর্তমানে তারা সবাই প্রস্তুত। তাই অমিতাভ-অভিষেক যতই বুলেটপ্রুফ কেবিন তৈরি করুক না কেন, তাদের গুলি করা হবেই।

আরও পড়ুন: মেঘনা আলমের মন্তব্য: জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতে পারতাম

বিশ্বের যেখানেই থাকুক না কেন, যারা শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করবে, তাদের জবাবদিহি করতেই হবে। আর যারা শিখ দাঙ্গায় উসকানি দিয়েছিল, তাদের কোনো ক্ষমা নেই।

আসলে দীর্ঘ সময় ধরে খালিস্তানপন্থি এসএফজে গোষ্ঠীর নিশানায় রয়েছেন অমিতাভ বচ্চন। তারা আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গ টেনে এনেছে। সেই সময় দিল্লির মসনদে কংগ্রেস ছিল। রাজীব গান্ধীর বন্ধু হিসেবে হাত শিবিরের সঙ্গে বচ্চনের ঘনিষ্ঠতার বিষয়টি কারোর অজানা নয়।

একসময় কংগ্রেসের টিকিটে অমিতাভ লোকসভা ভোটে জিতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তবে তিন বছর পর রাজনীতির মোহভঙ্গ হয় অমিতাভ বচ্চনের। সেই সময় ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন খোদ বলি শাহেনশাহ। সেই অতীত প্রসঙ্গ টেনে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী এ কিংবদন্তিকে সতর্ক করেছে।

আরও পড়ুন: নওয়াজউদ্দিনকে ‘অভদ্র’ বললেন দিয়া মির্জা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন  শুরু

সংসদ ভবন, ১৮ নভেম্বর, ২০২৬ : আজ বুধবার বিকেল ৪টা ১৮ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পুনরায় শুরু হয়েছে।

অধিবেশনটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দরজার বাইরে তালেবান, নীরবে লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


দরজার বাইরে তালেবান, নীরবে লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান নারীরা

কাবুলের ব্যস্ত সড়কগুলোতে প্রতিদিনের মতো মানুষের চলাচল অব্যাহত রয়েছে। তবে শহরের অলিগলিতে গড়ে উঠেছে এক নীরব প্রতিরোধের জগৎ, যা বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভিন্ন। বিভিন্ন বাসায় দরজা বন্ধ করে মেয়েরা পড়াশোনা করছে, কোথাও গোপনে নারীদের বিউটি সেলুন খুলেছে, আবার কোনো বাড়ির ছোট উঠানে ফুটবল শেখাচ্ছেন এক নারী। তালেবানের কঠোর নিষেধাজ্ঞা ও গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে আফগান নারীরা নিজেদের অস্তিত্ব ও স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।

২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর থেকে নারীদের শিক্ষা, চাকরি, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মেয়েদের সাধারণ শিক্ষা প্রাথমিক স্তরের পর কার্যত বন্ধ হয়ে গেছে। ইসলামি ধর্মীয় শিক্ষা ও ভাষা শেখার কিছু সুযোগ ছাড়া উচ্চতর শিক্ষার দরজা তাদের জন্য বন্ধ। পার্ক ও ব্যায়ামাগারে যাওয়া নিষিদ্ধ, বিউটি সেলুনও বন্ধ করে দেওয়া হয়েছে। অধিকাংশ পেশায় কাজ করার সুযোগ থেকেও নারীরা বঞ্চিত।

তালেবানের এসব বিধিনিষেধ বাস্তবায়ন করছে দেশটির নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের নৈতিকতা পুলিশ। সাদা পোশাক পরিহিত এসব কর্মকর্তার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগে নারীদের আটক ও মারধরের ঘটনা ঘটেছে।

তবে এত বাধার মধ্যে দমে যাননি সবাই। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে কাবুলের তিন নারীর জীবনসংগ্রামের গল্প উঠে এসেছে। গ্রেপ্তারের আশঙ্কায় তারা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।

একজন ৪০ বছর বয়সী নারী কাবুলের একটি বিউটি সেলুনে কাজ করতেন। সেলুন বন্ধের নির্দেশ আসার পর হতাশ হয়ে পড়েন তিনি। তার ভাষায়, "আফগানিস্তানে নারীদের জন্য আনন্দ বা স্বস্তির আর কোনো জায়গা অবশিষ্ট নেই।" সংসারের খরচ মেটাতে গোপনে নিজের সেলুন খোলেন। বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জার চাহিদা থাকায় দ্রুত প্রায় ৩০ জন গ্রাহক জোগাড় হয়। কিন্তু কর্তৃপক্ষ একদিন সেখানে অভিযান চালিয়ে সব সরঞ্জাম নিয়ে যায়। ভেঙে পড়লেও থেমে থাকেননি তিনি। নতুন একটি বাসা ভাড়া নিয়ে আবারও সেলুন চালু করেন।

বর্তমানে সেখানে সাতজন তরুণী কাজ করছেন, যাদের আয়ের ওপর নির্ভর করছে তাদের পরিবারের জীবনযাপন। তবে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয় তাকে। দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেই মনে হয়, বাইরে তালেবান সদস্যরা দাঁড়িয়ে আছেন।

আরেক নারী আফগানিস্তানের জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞা তার স্বপ্ন ভেঙে দেয়। বিষণ্নতায় ছয় মাস ঘর থেকে বের হননি। পরে বাড়িতে ফুটবল অনুশীলন শুরু করেন। পুরোনো গাড়ির টায়ার দিয়ে বক্সিংয়ের পাঞ্চিং ব্যাগ তৈরি করেন।

এখন নিজের বাড়ির ছোট উঠানে একদল কিশোরকে ফুটবল শেখান। তাদের মধ্যে নিজের শৈশবের স্বপ্ন দেখতে পান। তবে আফগানিস্তানে নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নন। তার কথায়, "আফগানিস্তানে আমার জন্য কোনো আশা দেখি না। আমাদের সামনে কোনো দরজা খোলা নেই।"

মাত্র ২০ বছর বয়সে আরেক নারী নিজের ছোট বোনকে সঙ্গে নিয়ে গোপন স্কুল গড়ে তুলেছেন। সেখানে ৩০ জনের মতো শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের মধ্যে রয়েছে ২০ বছর বয়সী তরুণীও। ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, গণিত, ভাষা ও কোরআন শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীরা যাতে সন্দেহের সৃষ্টি না করে, সে জন্য আলাদা সময়ে স্কুলে আসে।

বাড়ির একটি কক্ষ শ্রেণিকক্ষে পরিণত করে মেঝেতে বসে পড়াশোনা করে শিক্ষার্থীরা। দেয়ালে রঙিন ছবি ও ছোট ছোট প্লাস্টিকের টেবিল—সব মিলিয়ে সাধারণ একটি স্কুলের পরিবেশ তৈরির চেষ্টা করেছেন তারা। শিক্ষক হিসেবে নেই কোনো পেশাগত প্রশিক্ষণ। নিষেধাজ্ঞার আগে নিজেদের অর্জিত জ্ঞান দিয়েই মেয়েদের শিক্ষার সুযোগ করে দিচ্ছেন দুই বোন।

ওই তরুণীর ভাষায়, ক্রমাগত বিষণ্নতায় ভুগতে ভুগতেই তিনি স্কুলটি চালুর সিদ্ধান্ত নেন। মেয়েদের মধ্যে আশার সঞ্চার করা এবং তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই তার একমাত্র উদ্দেশ্য।

তবে এই উদ্যোগের প্রতিটি দিনই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় তালেবান সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে পারেন—এমন আতঙ্কে থাকতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের।

এদিকে নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা নিয়ে তালেবান সরকারের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে অগ্রগতির কোনো লক্ষণ নেই। গত আগস্টে সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, শিক্ষাব্যবস্থার যেসব ক্ষেত্রে ঘাটতি রয়েছে, সেগুলো সমাধানে কাজ চলছে।

অন্যদিকে দেশটির নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বাদরিওয়াল দাবি করেছেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনেই নারীদের অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

কিন্তু কাবুলের গোপন স্কুল, সেলুন কিংবা ছোট উঠানে ফুটবল অনুশীলনের দৃশ্য বলে দিচ্ছে, নিষেধাজ্ঞা দিয়ে আফগান নারীদের স্বপ্ন পুরোপুরি থামিয়ে রাখা যায়নি। গ্রেপ্তারের ভয় ও অনিশ্চয়তার মধ্যে তারা নীরবে লড়াই চালিয়ে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত, পঞ্চম অধিবেশনের আগেই চালু হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত, পঞ্চম অধিবেশনের আগেই চালু হবে

ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর পূর্বে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের উদ্দেশ্যে বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় (মুলতবি) সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় কমিটির সদস্য হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম এবং মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।

থ্রিডি উপস্থাপনা ও সম্ভাব্যতা যাচাই

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনার ওপর একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এতে সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার (এসি) কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

কারিগরি কমিটি ও উপকমিটি গঠন

প্রকল্পের কাজ দ্রুত ও স্বচ্ছভাবে এগিয়ে নিতে বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে একটি কারিগরি (স্পেসিফিকেশন) কমিটি গঠনের প্রস্তাব করা হয়। বুয়েট, জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠিত হবে।

এছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিষয়াদি যাচাই-বাছাইয়ের জন্য কমিটির তিন সদস্য—লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম এবং মো. সাইফুল আলমের সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে।

দরপত্র আহ্বানের নির্দেশনা

সভায় ডিপিডিসি কর্তৃক প্রণীত কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী বৈঠকের আগেই দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ডিপিডিসি, গণপূর্ত অধিদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালত থেকে মাত্র ১ কিলোমিটার দূরের বাসায় ফেরেননি বরিশালের সহকারী জজ, রহস্যের জট খুলতে মাঠে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


আদালত থেকে মাত্র ১ কিলোমিটার দূরের বাসায় ফেরেননি বরিশালের সহকারী জজ, রহস্যের জট খুলতে মাঠে পুলিশ

বরিশালে আদালত থেকে বাসায় ফেরার পথে সহকারী জজ নিখোঁজ।


বরিশালে দাপ্তরিক কাজ শেষে আদালত থেকে বাসায় ফেরার পথে শেখ ফারহান নাদিম নামে এক সহকারী জজ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (গতকাল) বিকেলে আদালত চত্বর থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আদালতের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শেখ ফারহান নাদিম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন উজিরপুর উপজেলা আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত রয়েছেন। বরিশালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত ও পরিবার সূত্রে জানা যায়, বিচারক নাদিম তাঁর পরিবার নিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন বিচারকদের সরকারি আবাসিক কোয়ার্টারে বসবাস করেন। আদালত প্রাঙ্গণ থেকে তাঁর বাসার দূরত্ব মাত্র এক কিলোমিটারের মতো।

উজিরপুর আদালতের পেশকার সঞ্জীব কুমার দাস জানান, বিচারক নাদিম সাধারণত অন্যান্য বিচারকদের সঙ্গে সরকারি মাইক্রোবাসে যাতায়াত করতেন না। প্রতিদিন তিনি হেঁটে কিংবা রিকশায় চড়ে আদালতে আসা-যাওয়া করতেন। মঙ্গলবার বিকেলে আদালতের কাজ শেষ করে তিনি যথারীতি বাসার উদ্দেশে রওনা হন। কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি আদালত কর্তৃপক্ষকে জানান। পরদিন বুধবার সকালে তিনি কর্মস্থলে উপস্থিত না হলে প্রশাসন ও পুলিশের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, নিখোঁজ বিচারকের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ট্র্যাক করে মঙ্গলবার রাতে নগরের হেমায়েত উদ্দিন রোডের কসাই মসজিদ এলাকা শনাক্ত করা হয়েছে। এরপর থেকে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে কি না বা তিনি কোথায় আছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “একজন বিচারকের নিখোঁজ হওয়ার ঘটনায় আদালতের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনগত প্রক্রিয়ায় তদন্ত শুরু করেছে পুলিশ।”

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু সালেহ মো. রায়হান জানিয়েছেন, বিচারক শেখ ফারহান নাদিমের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তাঁকে দ্রুত সুস্থ অবস্থায় উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%