ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে উদ্ধার করেছে জিয়া পরিবার: দুলু


দেশে গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে উদ্ধার করেছে জিয়া পরিবার: দুলু

নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান। তিনি উল্লেখ করেন, জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং দেশে গণতন্ত্র যতোবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার।

বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে সোমবার (১ জুন) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু দাবি করেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বাকশালের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। সংবাদপত্রের টুঁটি চেপে ধরে মাত্র ৪টি পত্রিকার রেখে অবশিষ্টদের ডিক্লারেশন বাতিলের মাধ্যমে দেশে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে সকল সংবাদপত্র খুলে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

তিনি আরও উল্লেখ করেন, এদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। যতবার হোঁচট খেয়েছে, ততবার জিয়া পরিবার বাকশাল, স্বৈরাচার ও ফ্যাসিস্টের হাত থেকে দেশকে উদ্ধার করেছে। যখনই গণতন্ত্র বিপন্ন হতে গেছে, তখনই তারেক রহমান ত্রাণকর্তা হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সবশেষ গত ১২ ফেব্রুয়ারি, এই দেশের মানুষ তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, নিরঙ্কুশ সমর্থন দিয়ে।

জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ এম লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বিএনপি নেতা কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, মোস্তাফিজুর রহমান শাহীন, অধ্যাপক আব্দুল আলীম, মহুয়া নূর কচি, সরদার রফিকুল ইসলাম, সোলায়মান আলী, খলিলুর রহমান গাজী, আব্দুস সালাম মোল্লা, এবিএম ইকবাল হোসেন রাজু প্রমুখ।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আব্দুলহামিদ একমাত্র বিদেশি হিসেবে সৌদির বিশ্বকাপ দলে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


আব্দুলহামিদ একমাত্র বিদেশি হিসেবে সৌদির বিশ্বকাপ দলে

ফিফা বিশ্বকাপ স্কোয়াডে একমাত্র বিদেশী খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়ে আছেন রোমার ডিফেন্ডার সৌদ আব্দুলহামিদ। গ্রীক কোচ জর্জিওস দোনিস কর্তৃক ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে আব্দুলহামিদ ছাড়া বাকিরা সবাই ঘরোয়া লিগের বিভিন্ন ক্লাবে খেলেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত মৌসুমে ফ্রান্সের ক্লাব লেন্সেকে ফ্রেঞ্চ কাপ জিতে দেওয়ার কৃতিত্ব রয়েছে আব্দুলহামিদর। তিনি সৌদি প্রো লিগের বাইরের খেলা একমাত্র খেলোয়াড়, যাকে কোচ জর্জিওস ২৬ সদস্যের দলে রেখেছেন।

৩৪ বছর বয়সী সালেম আল দাওসারি ২০১৮ এবং ২০২২ সালের পর এবার তৃতীয় বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। দলের আর্মব্যান্ডও বজায় থাকবে আল হিলালের এই খেলোয়াড়ের হাতে।

সৌদি আরব ১৫ জুন গ্রুপ ‘এইচে’ উরুগুয়ের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। এরপর ২১ জুন স্পেনের এবং ছয় দিন পর কেপ ভার্দের সঙ্গে তাদের ম্যাচ রয়েছে।

সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড নিম্নরূপ:

গোলরক্ষক: মোহাম্মদ আল ওয়াইস (আল উলা), নাওয়াফ আল আকিদি (আল নাসর), আহমেদ আল কাসার (আল কাদসিয়াহ)।

ডিফেন্ডার: আব্দুলেলাহ আল আমরি (আল নাসর), হাসান তাম্বাকতি (আল হিলাল), জেহাদ থিকরি (আল কাদসিয়া), আলী লাজামি (আল হিলাল), হাসান কাদের (আল ইত্তিহাদ), সৌদ আব্দুলহামিদ (লেন্স, রোমা থেকে লোনে), মোহাম্মদ আবু আল শামাত (আল কাদসিয়া), আলী মাজরাশি (আল আল হাবিল হাবিল), আল হাবিল হাবিল (মোহাম্মদ আবুল হামিদ)। নাসর), সুলতান আল-ঘানাম (আল নাসর)।

মিডফিল্ডার: মোহাম্মদ কান্নো (আল হিলাল), আবদুল্লাহ আল খাইবারি (আল নাসর), জিয়াদ আল জোহানি (আল আহলি), নাসের আল দাওসারি (আল হিলাল), মুসাব আল জুওয়াইর (আল কাদসিয়াহ), আলা আল হাজ্জি (নিওম), সালেম আল দাওসারি (আল হিলাল), খালিদ আল ঘান্নাম (আল নাসারি), আল নাসের (আল নাস)।

ফরোয়ার্ড: ফিরাস আল বুরাইকান (আল আহলি), সালেহ আল শেহরি (আল ইত্তিহাদ), আবদুল্লাহ আল হামদান (আল নাসর)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যমুনার পানি বাড়ায় নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


যমুনার পানি বাড়ায় নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে।

গবেষণা অনুসারে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৩২ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার (বিপদসীমা-১২.৯০ মিটার) ২৯৩ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া, কাজিপুর পয়েন্টে ৩৬ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার (বিপদসীমা-১৪.৮০ মি.) ৩৪৯ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানির এই বৃদ্ধির ফলে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

অন্যদিকে যমুনার অরক্ষিত অঞ্চলসমূহের কারণে নদী তীরের বাসিন্দারা দিন রাত ভাঙন আতঙ্কে রয়েছেন।

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুর রাজ্জাক জানান, গত কিছুদিনে যমুনার নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

ফলে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হলেও বর্তমানে ফসলের ক্ষয়ক্ষতি হয়নি।

তবে, তিনি সতর্ক করেছেন যে, পানি যদি আরও দুই একটি দিন বাড়তে থাকে তাহলে ইরিধান, পাট, তিল, মরিচ, বেগুনসহ বিভিন্ন সবজির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান জানিয়েছেন, উজানে প্রবল বৃষ্টির ফলে যমুনার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

এখনকার মতো হয়তো পানি আর দুই একদিন বেড়ে যাবে।

এরপর আবার এটি কমার সম্ভাবনা রয়েছে।

নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হলেও বর্তমানে ভাঙন আতঙ্কের কোন সমস্যা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোটের পর হামবুর্গ অলিম্পিক আয়োজন থেকে সরে দাঁড়াল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


গণভোটের পর হামবুর্গ অলিম্পিক আয়োজন থেকে সরে দাঁড়াল

বাসিন্দাদের গণভোটের ফলাফলের পর হামবুর্গ ২০৩৬, ২০৪০ এবং ২০৪৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। বার্লিন, মিউনিখ এবং রাইন-রুর অঞ্চলের পাশাপাশি হামবুর্গও জার্মান অলিম্পিক ফেডারেশনের (ডিওএসবি) গেমস আয়োজনের জন্য নির্বাচিত হতে আবেদনকারী চারটি শহর বা অঞ্চলের মধ্যে অন্যতম ছিল।

স্থানীয় সময় রবিবার (৩১ মে) শহরের কর্মকর্তারা একটি ইতিবাচক ফলাফলের মাধ্যমে জনসমর্থন তুলে ধরার আশা করেছিলেন। ৯৮ শতাংশ ব্যালট গণনা শেষে দেখা গেছে ৪৫ শতাংশ পক্ষে ভোট দেওয়ার বিপরীতে ৫৫ শতাংশ ভোটার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই গণভোটে প্রায় ৫০ শতাংশ যোগ্য ভোটার তাদের ভোট দিয়েছেন।

এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হামবুর্গের ভোটাররা অলিম্পিক আয়োজনের বিপক্ষে সিদ্ধান্ত নিলেন। ২০১৫ সালে ৫১.৪ শতাংশ ভোটার ২০২৪ সালের গেমস আয়োজনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

ফলাফল ঘোষণার পর হামবুর্গের মেয়র পিটার চেঞ্চার নিশ্চিত করেছেন, তিনি ডিওএসবি এবং আইওসি-কে জানিয়েছেন আয়োজক হওয়ার আবেদনটি প্রত্যাহার করা হবে। তিনি এক বিবৃতিতে বলেন, অনেক নাগরিক যারা গেমসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তারা গণভোটের ফলাফলে হতাশ হয়েছেন। আমিও ভোটের ফলাফল নিয়ে গভীরভাবে দুঃখিত। তবে যারা হামবুর্গে গেমস আয়োজনের লক্ষ্যকে সমর্থন করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।

চলতি বছরের সেপ্টেম্বরে জার্মান অলিম্পিক ফেডারেশনের (ডিওএসবি) বার্লিন, মিউনিখ এবং রাইন-রুর এর মধ্যে সম্ভাব্য আয়োজক হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র কাছে প্রস্তাব পাঠাবে।

এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত একটি গণভোটে মিউনিখের ভোটাররা বাভারিয়ার রাজধানীতে গেমস আয়োজনের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছিলেন। ওই নির্বাচনে ৬৬.৪ শতাংশ পক্ষে ভোট দেন। মিউনিখে ৪২ শতাংশ যোগ্য ভোটার তাদের ভোট প্রদান করেন।

অন্যদিকে এপ্রিলের নির্বাচনে রাইন-রুর অঞ্চলের ৬৬ শতাংশ ভোটার আয়োজক হওয়ার আবেদনের পক্ষে ভোট দেন, যেখানে ৩৩ শতাংশ যোগ্য ভোটার তাদের ভোট প্রদান করেন। উত্তরের শহর কিয়েল যারা জার্মান বিডের অংশ হিসেবে পালতোলা নৌকার প্রতিযোগিতা আয়োজন করার আশা করছে। সেখানকার ৬৩.৫ শতাংশ ভোটার এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউকে না জানিয়েই বিদেশ থেকে ফিরলেন স্বামী, এরপর ঘটল চমকপ্রদ ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:২০ পি.এম


কাউকে না জানিয়েই বিদেশ থেকে ফিরলেন স্বামী, এরপর ঘটল চমকপ্রদ ঘটনা

বিদেশ থেকে ফিরে আসার মাত্র এক ঘণ্টার মাথায় প্রিয়া শীল নামে (২৬) এক গৃহবধূর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকায় ঘর থেকে কয়েকশ ফুট দূরের একটি গোসলখানা থেকে নিহতের মরদেহ পাওয়া যায়। নিহত প্রিয়া শীল হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকার সুলাল শীল ও রূপনা শীল দম্পতির মেয়ে। জানা যায়, ২০১৯ সালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকার দুবাই প্রবাসী নয়ন শীলের সঙ্গে পারিবারিকভাবে প্রিয়ার বিবাহ হয়েছিল। আগামী ১০ জুন দুবাই থেকে নয়ন শীলের দেশে আসার কথা ছিল। তবে পরিবারের কাউকে কিছু না জানিয়ে সোমবার সকাল ১০টায় আকস্মিকভাবে নয়ন শীল বাড়িতে পৌঁছান। এর ঠিক এক ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরের একটি গোসলখানায় প্রিয়া শীলের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মা রূপনা শীল অভিযোগ করেন, প্রথমে আমাদের জানানো হয়েছিল প্রিয়া নালায় পড়ে গিয়ে আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আমরা তার আত্মহত্যার খবর পাই। তিনি জানান, বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তারা জানতে পারেন স্বামী নয়ন শীলের শারীরিক সমস্যা রয়েছে। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। অভিযুক্ত স্বামী নয়ন শীলের দাবি, তার স্ত্রী প্রিয়া শীল গোসলখানায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি নিজেই দরজা ভেঙে স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে রাউজান থানা পুলিশ মরদেহ হেফাজতে নেয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%