ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এনসিপির ইউনিয়ন কমিটি ও ইউপি প্রার্থী বাছাইয়ের নির্দেশনা


এনসিপির ইউনিয়ন কমিটি ও ইউপি প্রার্থী বাছাইয়ের নির্দেশনা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন ও ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্ধারণের জন্য একগুচ্ছ নির্দেশনা প্রদান করেছে। বুধবার (২৮ অক্টোবর) এই নির্দেশনা প্রকাশিত হয়, যা দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সারজিস আলম স্বাক্ষরিত।

নির্দেশনার মধ্যে উল্লেখ করা হয়েছে, জেলা কমিটির তত্ত্বাবধানে এবং উপজেলা কমিটির নেতৃত্বে ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

যদি কমিটির সদস্য সংখ্যা ৩১ থেকে ৫১ জনের মধ্যে হয়, তবে সেটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে গণ্য করা হবে। কিন্তু ৩১ জনের নিচে হলে সেটিকে আংশিক কমিটি হিসেবে প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: জামায়াতের নিন্দা, আইইডিসিআরের পরিচালকের ওপর হামলার তদন্তের দাবি

ন্যূনতম ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা বাধ্যতামূলক। প্রকাশিত আংশিক কমিটি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন কমিটিতে প্রত্যেক ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্য নিতে হবে। প্রতি কমিটিতে নারী, ভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং জাতিগোষ্ঠীর অংশগ্রহণ জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।

এনসিপির জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতে রানিং স্টুডেন্ট থাকতে পারবে না, কারণ তারা ছাত্রশক্তিতে কাজ করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ৩০ বছর বয়সের নিচে কাউকে এনসিপির কমিটিতে না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ৩০ বছরের নিচে যারা রানিং স্টুডেন্ট নয়, তারা যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তি এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করবেন।

আরও পড়ুন: গোলাম মোস্তফা: ২০০৬ সালের ২৮ অক্টোবর গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের সূচনা

নির্দেশনায় আরও বলা হয়েছে, আহ্বায়ক হওয়ার জন্য ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর, তবে ৪০ বছরের বেশি হলে তা ভালো হবে। সদস্য সচিবের জন্য ন্যূনতম বয়সসীমা ৩০ বছর। স্থানীয়ভাবে পরিচিত, গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল এবং সুশিক্ষিত ব্যক্তিদের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

৩০ নভেম্বরের মধ্যে প্রতি ইউনিয়ন থেকে এনসিপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণ করে জেলা কমিটির মাধ্যমে বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে তালিকা পাঠাতে হবে। ১০ নভেম্বর প্রথম ধাপে, ২০ নভেম্বর দ্বিতীয় ধাপে এবং সর্বশেষ ৩০ নভেম্বর তৃতীয় ধাপে তালিকা পাঠানোর নির্দেশনা রয়েছে।

পূর্ণাঙ্গ কমিটি কত সদস্যের?

দলীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নিম্নবর্ণিত সংখ্যা অনুযায়ী কমিটি গঠনের কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ‘যেদিন আমরা ডাকসুতে জিতব, সেদিন বাংলাদেশে ইসলামের বিজয় হবে’

১. মহানগর/জেলা কমিটি ১০১ সদস্য বিশিষ্ট।

২. উপজেলা/পৌরসভা/থানা কমিটি ৭১ সদস্য বিশিষ্ট।

৩. ইউনিয়ন কমিটি ৫১ সদস্য বিশিষ্ট।

৪. ওয়ার্ড কমিটি ৩১ সদস্য বিশিষ্ট।

আরও পড়ুন: আগে আ.লীগ, এখন বিএনপি দিচ্ছে প্রশ্রয়: নাহিদের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : যুক্তরাজ্য বুধবার একটি সতর্কতামূলক বাজেট ঘোষণা করার পরিকল্পনা করছে, যা মূলত মূল্যস্ফীতি ও ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধির চাপের কারণে। নতুন সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জ, কারণ প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি এবং পরিবারের জীবনযাত্রার ব্যয় হ্রাসের প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সীমিত আর্থিক সক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি ও ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারের ঋণের বোঝা বাড়ছে। এর ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের নতুন প্রশাসনের জন্য বাজেট প্রণয়ন একটি কঠিন কাজ হয়ে উঠতে পারে।

লন্ডন থেকে এএফপি জানায়, অর্থমন্ত্রী জন হিলি বাজেট ঘোষণার আগের দিন একটি বিবৃতিতে বলেন, “ব্রিটেনের ওপর আঘাত হানা এসব আকস্মিক ধাক্কা আমরা ঠেকাতে পারি না। তবে যখন এগুলো আসে, তখন ব্রিটেনকে আরও সহনশীল করে তুলতে পারি।”

লেবার সরকারের বাজেট সম্পর্কে তিনি উল্লেখ করেন, “এই বাজেটের লক্ষ্য হলো কঠিন এ সময় পার করে আসা।” এতে পরিবারগুলো কিছুটা স্বস্তির সুযোগ পাবে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পাবে ‘লক্ষ্যভিত্তিক সহায়তা’।

জুলাইয়ে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া বার্নহাম সোমবার বলেন, বার্ষিক কর ও ব্যয় পরিকল্পনায় তাঁর পূর্বসূরির ঘোষিত প্রতিরক্ষা বিনিয়োগ কর্মসূচির অর্থায়ন কীভাবে করা হবে, তা তুলে ধরা হবে।

তবে ২০৩৫ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের ন্যাটোর লক্ষ্য কীভাবে পূরণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা হিলি আগামী বছর পর্যন্ত পিছিয়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

স্টারমারের সরকারের প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে হিলি পদত্যাগ করেছিলেন। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, অর্থ মন্ত্রণালয় সামরিক খাতে পর্যাপ্ত অর্থ দিচ্ছে না।

লেবার পার্টি আয়কর ও মূলধনি মুনাফার ওপর কর বাড়ানোর পরিকল্পনা নাকচ করে দেওয়ায় বাজেটের হিসাব মেলাতে সরকারি ব্যয় কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

সীমিত পরিসরের বাজেট

অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী হিলি তাঁর পূর্বসূরি র‌্যাচেল রিভসের নির্ধারিত আর্থিক বিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। ওই বিধি অনুযায়ী, সরকারের দৈনন্দিন ব্যয় কর থেকে প্রাপ্ত রাজস্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

জ্বালানির বিল বেড়ে যাওয়ায় পরিবারগুলোকে সহায়তা দিতে বিভিন্ন ব্যয় কর্মসূচির অর্থায়নে ব্যাংকগুলোর ওপর আরোপিত অতিরিক্ত কর ব্যবহার করতে পারেন অর্থমন্ত্রী।

অক্সফোর্ড ইকোনমিকসের যুক্তরাজ্যবিষয়ক অর্থনীতিবিদ আলেকজান্ডার হার্ভে বলেন, “২০২৭ সালে আরও বড় ধরনের নীতিগত পরিবর্তনের আগে এই বাজেট মূলত সরকারকে সাময়িকভাবে সময় পার করতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, “জীবনযাত্রার ব্যয় কমানোর পাশাপাশি অন্যান্য তুলনামূলক কম ব্যয়বহুল নীতিগত পদক্ষেপ নেওয়া হতে পারে। এসব ব্যবস্থার পরিসরও হবে সীমিত।”

ইতোমধ্যে তুলনামূলক কম ব্যয়বহুল কিছু সহায়তা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১০০টির বেশি আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমানো এবং অভিভাবকদের বেতনসহ ছুটির সুবিধা সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বাজেটে জ্বালানির ওপর শুল্ক স্থগিত রাখার মেয়াদ বাড়ানো, দরিদ্রতম পরিবারগুলোর জন্য আরও লক্ষ্যভিত্তিক সহায়তা এবং ন্যূনতম মজুরি বাড়ানোর মতো পদক্ষেপ থাকতে পারে।

পাম্পে ডিজেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরে যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়, যা প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ।

গত সপ্তাহে সরকার উত্তর সাগরের একটি গ্যাসক্ষেত্রে খননকাজের অনুমোদন দিয়েছে। সরকারের দাবি, এ পদক্ষেপের লক্ষ্য জ্বালানি নিরাপত্তা জোরদার করা, জ্বালানির বিল কমানো নয়।

ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যয় কমাতে ‘অপ্রয়োজনীয় কাগজপত্রের কাজ’ হ্রাসের ব্যবস্থাও বাজেটে থাকবে বলে জানিয়েছেন হিলি।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে সৃষ্ট সাইবার ও জৈবিক ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকায় গত সপ্তাহান্তে অর্থ মন্ত্রণালয় এআই নিরাপত্তায় বিনিয়োগের একটি কর্মসূচি ঘোষণা করেছে।

ঋণ গ্রহণের ব্যয় বাড়ছে

বাজেটের সঙ্গে প্রকাশিত হালনাগাদ হিসাব অনুযায়ী, সরকারের ২৩ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড বা ৩১ দশমিক ৪ বিলিয়ন ডলারের আর্থিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধির ফলে সরকারের ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হচ্ছে।

যুক্তরাজ্যের স্বাধীন আর্থিক পর্যবেক্ষক সংস্থা অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি বুধবার দেশটির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে সর্বশেষ পূর্বাভাসও প্রকাশ করবে।

মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এর প্রভাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন দেশের সরকারি বন্ডের মুনাফার হার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মূল্যস্ফীতি বাড়তে থাকায় আগামী মাসে ব্যাংক অব ইংল্যান্ডের নীতিনির্ধারণী সুদের হার বাড়ানোর প্রত্যাশা আরও জোরালো হয়েছে। এতে ঋণগ্রহীতাদের, বিশেষ করে গৃহঋণ নেওয়া ব্রিটিশদের ওপর আর্থিক চাপ আরও বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

আন্তর্জাতিক ডেস্ক

‎সুনামগঞ্জ প্রতিনিধি : মোহাম্মদ নূর

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সুনামগঞ্জ সার্কেল ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনা সভা শেষে চারজন শ্রেষ্ঠ চালককে সনদপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বিআরটিএ সুনামগঞ্জ সার্কেল ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নিসচা নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং বিআরটিএ সুনামগঞ্জ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রনবীর তালুকদার রক্তিম।
‎
‎সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। একই সঙ্গে যাত্রী ও পথচারীদেরও সড়ক ব্যবহারের নিয়ম মেনে চলতে হবে। সম্মিলিত সচেতনতা, আইনের যথাযথ প্রয়োগ এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।
‎
‎আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি ওবায়দুল হক মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর বক্তব্য দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ মনি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আর সজীব সহ আরও অন্যান্যরা।
‎
‎সভায় আরও বক্তব্য দেন বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির জেলা সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি ফয়জুনূর এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদ।
‎
‎আলোচনায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকদের সচেতনতা যথেষ্ট নয়; যাত্রী, পথচারী, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।
‎
‎বক্তারা আরও বলেন, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো সড়ক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। চালকের সামান্য অসতর্কতা কিংবা দায়িত্বহীনতায় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই চালকদের মাদক থেকে দূরে থাকা, গাড়ি চালানোর সময় সম্পূর্ণ মনোযোগী থাকা এবং পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দিতে হবে।
‎
‎সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরি এবং দুর্ঘটনার কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানান বক্তারা। তাঁদের মতে, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে আগাম উদ্যোগ গ্রহণ করা জরুরি। এ ক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি নিরাপদ সড়ক চাইয়ের মতো সামাজিক সংগঠন, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
‎
‎আলোচনা সভা শেষে চারজন শ্রেষ্ঠ চালককে সনদপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ ধরনের সম্মাননা চালকদের পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা ও নিরাপদে যানবাহন পরিচালনায় উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
‎
‎জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট

মাদারীপুরে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ এবং অন্তত ৪০টি ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত সদর উপজেলার বাহেরান্দী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে বাহেরান্দী জামে মসজিদের কমিটি গঠন করা হয়। এতে স্থানীয়রা মোশাররফ ফকিরকে সভাপতি নির্বাচিত করেন। তবে একই এলাকার বাচ্চু মোড়ল এ সিদ্ধান্তের বিরোধিতা করে নিজেই সভাপতি পদ দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে বুধবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শতাধিক লোক বাচ্চু মোড়লের নেতৃত্বে মাতুব্বরবাড়ি, সর্দারবাড়ি ও ফকিরবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ সময় মিনজাল জমাদ্দার, রবিউল মাতুব্বর, ফারুক মাতুব্বর, বোরহান মাতুব্বর ও এমদাদ মাতুব্বরসহ সাতজনের বাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি তিনটি বাড়ির প্রায় ৪০টি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরিস্থিতি সামাল দিতে ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এমদাদ মাতুব্বর বলেন, “বাচ্চু মোড়লের নেতৃত্বে এলাকায় ব্যাপক হামলা ও তাণ্ডব চালানো হয়েছে। ৪০ থেকে ৫০টি বাড়িতে হামলা ও লুটপাট করা হয়েছে। এতে এলাকার মানুষ চরম ক্ষতির মুখে পড়েছেন।”

স্থানীয় সাবেক ইউপি সদস্য জাহিদ হাওলাদার বলেন, “মসজিদের কমিটি গঠন নিয়ে এত বড় ঘটনা ঘটবে, তা আমাদের ভাবনায় ছিল না।”

ঘটনার পর থেকে বাচ্চু মোড়ল ও তাঁর লোকজন এলাকায় না থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, “মূলত মসজিদ কমিটি গঠন নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শাওন বল
মাদারীপুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে স্বাবলম্বী করতে সেনাবাহিনীর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

মো. লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে স্বাবলম্বী করতে সেনাবাহিনীর উদ্যোগ

দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত দরিদ্র পরিবারের জীবিকা উন্নয়নে সহায়তার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় সাতটি পাহাড়ি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় উপজেলার রাম রতন কারবারিপাড়ার আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি পরিবারকে দুটি করে মোট ১৪টি ছাগল দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, ছাগল পালনের মাধ্যমে পরিবারগুলো ভবিষ্যতে বাড়তি আয়ের সুযোগ পেতে পারে। এ ধরনের সহায়তা দুর্গম এলাকার অসচ্ছল পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীসহ আনুমানিক ২৫ জন উপস্থিত ছিলেন।

ছাগল পেয়ে উপকারভোগীরা এ উদ্যোগের জন্য দীঘিনালা জোনের জোন কমান্ডারকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%