ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কিরগিজস্তানে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের সি


কিরগিজস্তানে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের সি

সোমবার কিরগিজস্তানে এক ডজনের বেশি দেশের নেতা জড়ো হচ্ছেন, যার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিংও রয়েছেন। এই সম্মেলনটি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই দিনব্যাপী আয়োজন, যেখানে আঞ্চলিক এই জোট পশ্চিমা দেশগুলোর প্রভাবের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরবে।

এ বছর এসসিওর ২৫ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। এই জোটে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরান, মধ্য এশিয়ার চারটি দেশ এবং রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ অন্তর্ভুক্ত রয়েছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড

রোববার বিশকেকে পৌঁছানোর পর, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং কিরগিজস্তানের সঙ্গে চীনের সম্পর্ককে ‘সোনালি সময়’ হিসেবে উল্লেখ করেন। ঐতিহাসিকভাবে রাশিয়ার প্রভাবাধীন এই অঞ্চলে চীন সাম্প্রতিক সময়ে নিজেদের প্রভাব বৃদ্ধি করছে।

পুতিন এবং সি পূর্ববর্তী এসসিও সম্মেলনগুলোকে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন।

এই সম্মেলনটি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর সাড়ে চার বছর এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর ছয় মাস পর অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ইরানের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পুতিন, সি, পেজেশকিয়ান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও সম্মেলনে যোগ দেওয়ার আশা রয়েছে, যদিও তুরস্ক এসসিওর আনুষ্ঠানিক সদস্য নয়।

ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ জানিয়েছেন, পুতিন সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং চীনের প্রেসিডেন্ট সিসহ অন্যান্য নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোর মধ্যে রাশিয়া ও ইরান অন্যতম। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এই দুই দেশ সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে সতর্ক করেছেন।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

পুতিন এবং পেজেশকিয়ানের বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে, যখন সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ বিরল এক সফরে মস্কো গিয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যমগুলোর ধারণা, সফরে তিনি রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন ও ইরান নিয়ে আলোচনা করেছেন।

এসসিও ঐতিহাসিকভাবে অর্থনৈতিক বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে এসেছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও বেইজিংয়ের নেতৃত্বে সংগঠনটি আরও সক্রিয় হয়ে উঠেছে।

বর্তমানে এসসিওর ১০টি পূর্ণ সদস্য দেশের পাশাপাশি ১৫টি ‘ডায়ালগ পার্টনার’ বা সংলাপ অংশীদার দেশ রয়েছে, যার মধ্যে তুরস্ক, সৌদি আরব ও কাতার অন্তর্ভুক্ত। এছাড়া আফগানিস্তান ও মঙ্গোলিয়া সংগঠনটির পর্যবেক্ষক দেশ।

এসসিওর প্রতিষ্ঠাকালীন ঘোষণায় উল্লেখ করা হয়েছে, ‘এই জোট অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত কোনো জোট নয়।’

আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার

তবে এসসিওর বিভিন্ন সম্মেলনে পুতিন ও সি বারবার পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বক্তব্য দিয়েছেন।

গত বছরের সম্মেলনে, পুতিন ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছিলেন। অন্যদিকে, সি যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার প্রসঙ্গ তুলে ‘ভয় দেখানোর কর্মকাণ্ডের’ সমালোচনা করেছিলেন।

বিশকেকের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন এসসিওর কয়েকটি সদস্য দেশ সরাসরি যুদ্ধের সঙ্গে জড়িত। ইউক্রেন ও ইরানের যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ককে কেন্দ্র করে চীন ও ভারতের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা চলছে।

চলতি মাসে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্বর্ণ, প্রযুক্তি, ডিজিটাল সম্পদ, বিমান চলাচল ও সমুদ্র পরিবহন খাতের ওপর এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর লক্ষ্য ইরানের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া।

আরও পড়ুন: হাম উপসর্গে দেশে আরও ২ জনের মৃত্যু

ইরানের মিত্র দেশগুলোকেও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন।

ইরানের অন্যতম বড় তেল ক্রেতা চীন এর প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা নিজেদের স্বার্থ ‘দৃঢ়ভাবে রক্ষা করবে।’

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরান নিয়মিতভাবে বলে আসছে, তারা অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না।

তবে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্বীকার করেছেন, দেশটি ‘অর্থনৈতিক সংকটের’ মুখে রয়েছে।

আরও পড়ুন: আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়

ইরান ২০২৩ সালে এসসিওর পূর্ণ সদস্য হয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মোহাম্মদ হাসান নাজমি এএফপিকে বলেছেন, তেহরান মনে করে, এই ধরনের জোটে সদস্যপদ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা এড়িয়ে চলা সম্ভব হতে পারে।

তবে সংগঠনটির বাস্তব সুবিধা কতটা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, ‘সংকটের সময় এসব জোট খুব কম ক্ষেত্রেই ইরানকে তার সমস্যার সমাধান করতে সাহায্য করেছে।’

এসসিও দাবি করে, বিশ্বের প্রায় ৪০ শতাংশ জনসংখ্যা এবং বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২৫ শতাংশ এই জোটের আওতায় রয়েছে।

তবে সদস্য দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য বৈচিত্র্য রয়েছে এবং বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্যও বিদ্যমান।

মধ্য এশিয়ায় প্রভাব বিস্তার নিয়ে রাশিয়া ও চীনের মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলটি ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বরে ফুডকোর্টে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বরে ফুডকোর্টে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

ভারতের কলকাতার ব্যস্ততম রেলস্টেশন শিয়ালদহের বাইরে একটি ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে এই দুর্ঘটনার ফলে পুরো স্টেশন চত্বর ধোঁয়ায় ছেয়ে যায়, যা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং রেল প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে, ফুড কোর্টটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আগুন নেভানোর জন্য শিয়ালদহ স্টেশন থেকে পর্যাপ্ত পরিমাণ পানিও পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝ-ড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝ-ড়ের শঙ্কা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে পুলিশের বিশেষ অভিযানে ৭২ ঘণ্টায় আসামি গ্রেফতার করিয়ে দেয়ার কথা বলে সাংবাদিক পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:০১ পি.এম


নেছারাবাদে পুলিশের বিশেষ অভিযানে ৭২ ঘণ্টায় আসামি গ্রেফতার করিয়ে দেয়ার কথা বলে সাংবাদিক পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

 

 
পিরোজপুরের নেছারাবাদে পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে মামলার আসামিকে গ্রেফতার করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাংবাদিক পরিচয়ে একটি মামলার বাদীর কাছ থেকে ২৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আবু রায়হান সোহেলের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, কথিত সংবাদকর্মী মো. আবু রায়হান সোহেল পুলিশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তার সখ্যতা রয়েছে এমন কথা বলে ওই টাকা নেয়া হয়েছে।
 
সোমবার (৩১ আগস্ট) সকালে টাকা নেয়ার একটি সিসিটিভি ফুটেজ 'ভয়েজ অফ নেছারাবাদ'পেইজে আপলোড করা হয়। আপলোডের সাথে সাথে ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
 
ভুক্তভোগী মামলার বাদী মো. জাহাঙ্গীর মোল্লার অভিযোগ, গত ২৩ মে তার স্ত্রী ঘরে থাকা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় গত ১ আগস্ট তিনি নেছারাবাদ থানায় বাদী হয়ে মামলা করেন। জাহাঙ্গীরের দাবি, মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করিয়ে দেওয়ার কথা বলে পূর্বপরিচিত কথিত সাংবাদিক আবু রায়হান সোহেল তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। নিজেকে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে সোহেল তাকে আশ্বস্ত করেন যে, পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পলাতক আসামিদের গ্রেফতার করিয়ে দিতে পারবেন। একই সঙ্গে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
 
এ আশ্বাসে বিশ্বাস করে জাহাঙ্গীর উপজেলার ইন্দেরহাট এলাকার একটি বিকাশের দোকান থেকে আবু রায়হান সোহেলকে ২৪ হাজার টাকা দেন বলে জানান। তবে টাকা দেওয়ার প্রায় এক মাস পার হলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। বরং বিষয়টি নিয়ে সোহেল নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ করেন জাহাঙ্গীর।
 
ভুক্তভোগীর ভাগ্নে মো. রাইসুল ইসলাম বলেন, আসামিদের ধরতে থানায় টাকা দেওয়ার কথা বলে আবু রায়হান সোহেল আমাদের কাছ থেকে ২৪ হাজার টাকা নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। কারণ জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাত দিচ্ছেন। আমাদের ধারণা, পুলিশের নাম ভাঙিয়ে তিনি হয়তো আমাদের সঙ্গে প্রতারণা করেছেন।
 
অভিযোগের বিষয়ে মো. আবু রায়হান সোহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য ভুক্তভোগীর কাছ থেকে টাকা এনে আমি পুলিশকে দিয়েছি। আমি যে কথা দিয়েছি, সেই অনুযায়ী কাজ করছি। এখন পুলিশ আসামি না ধরলে আমি কী করব?
 
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, আবু রায়হান নামে কথিত এক সংবাদকর্মী একটি মামলার আসামিকে গ্রেফতার করিয়ে দেবেন বলে বাদীর কাছ থেকে টাকা নিয়েছেন, এমন একটি বিষয় শুনেছি। পুলিশের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের চাঁদাবাজি করলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, মূলধারার সাংবাদিকতার সঙ্গে চাঁদাবাজ ও হলুদ সাংবাদিকদের কোনো সম্পর্ক নেই। সাংবাদিকতার নামে কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি রক্ষা এবং সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাস্টন ভিলা ছেড়ে আল হিলালে ইংলিশ ফরোয়ার্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


অ্যাস্টন ভিলা ছেড়ে আল হিলালে ইংলিশ ফরোয়ার্ড

অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা অলি ওয়াটকিন্স এবার সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন। সৌদি ক্লাবটি ৩০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ডের সঙ্গে তিন বছরের একটি চুক্তি সম্পন্ন করেছে।

দলবদলের আর্থিক বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দলবদলটি প্রায় ৫ কোটি ১০ লাখ পাউন্ডে সম্পন্ন হয়েছে।

আল হিলালে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ওয়াটকিন্স। দলবদল নিয়ে আলোচনা চলাকালীন সময়ে অ্যাস্টন ভিলার মৌসুমের প্রথম ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানান তিনি। পরে ভিলা কোচ উনাই এমেরি জানান, তিনি এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন। শেষ পর্যন্ত, চুক্তির আরও দুই বছর বাকি থাকতেই ক্লাব ছাড়লেন ওয়াটকিন্স।

বিদায়বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন ওয়াটকিন্স। তিনি বলেন, "অ্যাস্টন ভিলায় তার সময়টা এভাবে শেষ হবে, তা কখনো কল্পনাও করেননি।" একই সঙ্গে ক্লাবটিতে কাটানো ছয় বছরের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২০ সালে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর ওয়াটকিন্স ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে ৯১ গোল করেছেন, যা ভিলার ইতিহাসে সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের সংখ্যা ১০৮টি। গত মৌসুমে ২১ গোল করার পাশাপাশি ইউরোপা লিগ জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ভিলায় থাকাকালীন সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ওয়াটকিন্সের অভিষেক ঘটে। দেশের হয়ে তিনি এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলেছেন।

ওয়াটকিন্সের বিদায়ে আক্রমণভাগে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। তবে তার সম্ভাব্য বিকল্প হিসেবে চেলসি থেকে নিকোলাস জ্যাকসনকে দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%