ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় বাবরি মসজিদ নির্মাণ, শরীক হতে পারেন আপনিও


ঢাকায় বাবরি মসজিদ নির্মাণ, শরীক হতে পারেন আপনিও

ঢাকার কেরানীগঞ্জে বাবরি মসজিদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে একই নামে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কলাতিয়ায় প্রায় ২০ বিঘা জমির উপর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স গড়ে তোলার কাজ চলছে। এই প্রকল্পের আওতায় আধুনিক কওমি মাদরাসা এবং মসজিদের পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, নির্মিতব্য মসজিদটির স্থাপত্য অযোধ্যার বাবরি মসজিদের আদলে তৈরি করা হবে। এতে থাকবে তিনটি গম্বুজ এবং মোগল স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্য। আধুনিক স্থাপত্যশৈলীর সঙ্গে এর সমন্বয় করা হবে।

কলাতিয়ায় জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া নামে কওমি মাদরাসার কার্যক্রম এক যুগেরও বেশি সময় ধরে চলছে। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বড় পরিসরে কমপ্লেক্সটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মূল উদ্যোক্তা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

আরও পড়ুন: নড়াইলের পর এবার ফরহাদ ইকবালকে স্বপদে ফেরানোর দাবি টাঙ্গাইল তৃণমূল বিএনপি নেতা কর্মীদের

মামুনুল হকের উদ্যোগে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন হেফাজতে ইসলামের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.)। তবে ২০২১ সালের রাজনৈতিক পরিস্থিতির কারণে মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সের কার্যক্রম বন্ধ হয়ে যায়, উদ্যোক্তাদের দাবি অনুযায়ী, ওই সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আটজনকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় চার বছর নির্মাণকাজ স্থগিত ছিল।

২০২৪ সালের ৫ আগস্টের পর আবার প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে এবং কমপ্লেক্স থেকে ৭০০ ফুট সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।

মামুনুল হক বলেন, "অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ও এর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একই নাম রাখা হয়েছে।" তিনি জানান, দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে মূল প্রকল্পের নকশা তৈরির কাজ চলছে এবং চলতি বছরেই মূল মসজিদের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, অস্থায়ীভাবে ৫ হাজার বর্গফুটের একটি মসজিদ ও সমপরিমাণ উন্মুক্ত বারান্দা নির্মাণের পরিকল্পনা রয়েছে। স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীদের নামাজের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা সেখানে থাকবে। প্রকল্প বাস্তবায়নে দেশের ধর্মপ্রাণ মানুষ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।

আরও পড়ুন: আদালত থেকে মাত্র ১ কিলোমিটার দূরের বাসায় ফেরেননি বরিশালের সহকারী জজ, রহস্যের জট খুলতে মাঠে পুলিশ

উদ্যোক্তারা জানিয়েছেন, প্রকল্পের পরবর্তী কাজ এগিয়ে নিতে বর্তমানে সাধারণ মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হচ্ছে। অনলাইনে অনুদান দিতে tagleebedin.com/babri-masjid ওয়েবসাইটে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, বিকাশ ও নগদের মাধ্যমে 01737241621 নম্বরে অনুদান পাঠানো যাবে। ব্যাংকের মাধ্যমে অনুদানের জন্য হিসাবের নাম Babri Masjid Dhaka এবং অ্যাকাউন্ট নম্বর 20506640200295607। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কলাতিয়া বাজার সাব-শাখা, ঢাকা ব্যাংক হিসেবে উল্লেখ করা হয়েছে।

অনুদানসংক্রান্ত তথ্যের জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে 01339-491061 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুই অফিসে আগুন লাগালো দুর্বৃত্তরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল, নতুন তারিখ ১ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল, নতুন তারিখ ১ ফেব্রুয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ জানুয়ারির পরিবর্তে নতুন তারিখ হিসেবে আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই সিদ্ধান্তটি বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় গৃহীত হয়।

বুয়েটের ভর্তি কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ভর্তি পরীক্ষার নতুন তারিখ ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনা আলমের মন্তব্য: জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতে পারতাম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


মেঘনা আলমের মন্তব্য: জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতে পারতাম

মেঘনা আলম সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয়, যেখানে তিনি তার মতামত, ব্যক্তিগত জীবন এবং বিভিন্ন বিতর্ক নিয়ে কথা বলেন। তবে এবার তিনি রাজনীতিকে যুক্ত করে একটি ফেসবুক পোস্টে খোঁচা দিয়েছেন। তার এই ব্যঙ্গাত্মক পোস্টটি দ্রুত নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং নতুন আলোচনা শুরু করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, যেখানে বিএনপি ও জামায়াতের প্রসঙ্গ তুলে ধরে অতীতে তার বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন বিতর্ক এবং ভুয়া তথ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টের শুরুতেই তিনি বিদ্রূপের সুরে লিখেছেন, ‘আসলে ভুল দলে যোগ দিয়েছি। বিএনপিতে না এসে জামায়াতে যোগ দিলে, আমার বিকিনি পরা ছবিতেও ‘পবিত্র হৃদয় ও প্রতিভাবান’ লিখত! সাবেক সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও সৌদি আরব থেকে জোগাড় করে আনত!’

এরপর তিনি তার চারপাশে ছড়ানো বিভিন্ন গুজব ও তথাকথিত স্ক্যান্ডাল নিয়ে আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘মাঝেমধ্যে আমাকে নিয়ে চারপাশে এত ভুয়া তথ্য ছড়াতে দেখে খারাপ লাগে। অথচ জামায়াতে থাকলে হয়তো লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে মন খুলে নাচতেও পারতাম!’

মেঘনা আলমের এই শ্লেষাত্মক মন্তব্য রাজনৈতিক দল, ব্যক্তিগত ছবি এবং নিজের জীবন নিয়ে চলা নানা গুঞ্জনকে একত্রিত করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তিনি সরাসরি কোনো প্রথাগত প্রতিবাদ বা বিবৃতির পথে না হেঁটে বিদ্রূপের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন, যা নিয়ে বর্তমানে চলছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বিদ্যালয়গুলোকে শিশুদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময়সভায় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, "সারাক্ষণ বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই শিশুদের মেধার বিকাশ ঘটে না; বরং খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া তাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সন্তানদের পর্যাপ্ত খেলাধুলার সুযোগ করে দিতে হবে।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ নীতিমালায় কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুনভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে। তিনি জানান, প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরো কার্যকর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তাদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রমের সুযোগ দিতে হবে। তবে খেলার পরিবেশ অবশ্যই নিরাপদ ও পরিচ্ছন্ন হতে হবে। তিনি শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে সচেতন রাখারও আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


‘বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’

‘যতই গ্রেফতার করুন, যতই নিরাপত্তা বাড়ান কিংবা বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন— গুলি আপনাদের ওপর চলবেই। মুম্বাইয়ে আমাদের ২০০ লোক তৈরি…!’

সোমবার (১৬ নভেম্বর) এই ধরনের একটি খুনের হুমকির বার্তা প্রদান করা হয়েছে বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনকে। এই খুনের হুমকিটি খালিস্তানপন্থি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর পক্ষ থেকে এসেছে।

খালিস্তানপন্থি জঙ্গিগোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ বা এসজেএফের তরফ থেকে অমিতাভের বাংলো জলসার সামনে আক্রমণের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও, সেখানে প্রতিবাদী সুর চড়ালে ১১ লাখ টাকা দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।

নিষিদ্ধ গোষ্ঠীর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন এবার সরাসরি বিগবির ওপর হামলার হুমকি দিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি রহস্যময় পোস্টে তিনি উল্লেখ করেন— ‘বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?’

এই হামলার হুমকির মধ্যে সম্প্রতি অমিতাভ বচ্চন একটি পোস্টে লিখেছিলেন— ‘বেঁচে গেলাম।’ ধারণা করা হচ্ছে, সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পান্নুনের এই হুঁশিয়ারি এসেছে।

১৯৮৪ সালের দাঙ্গার স্মৃতি মনে করিয়ে দিয়ে বচ্চনের বাসভবন ‘জলসা’র সামনে খলিস্তানি প্রতিবাদ কর্মসূচির জন্য মুম্বাইয়ের শিখ সম্প্রদায়কে জমায়েতের আহ্বান জানানো হয়েছে। এই আয়োজনের জন্য ১১ লাখ টাকা খরচ করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

এদিকে সোমসন্ধ্যায় আরেক খলিস্তানি নেতা গোল্ডি সামাজিক মাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট করে বিগবিকে খুনের হুমকি দিয়েছিলেন। সেখানে উল্লেখ ছিল— ’বিকাশ ঠাকুর ও দীপক সিংয়ের গ্রেফতারে আমাদের প্ল্যানে কোনো বদল ঘটেনি। মুম্বাইয়ে আমার টিমের প্রায় ২০০ সদস্য সক্রিয় রয়েছে। বর্তমানে তারা সবাই প্রস্তুত। তাই অমিতাভ-অভিষেক যতই বুলেটপ্রুফ কেবিন তৈরি করুক না কেন, তাদের গুলি করা হবেই।

বিশ্বের যেখানেই থাকুক না কেন, যারা শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করবে, তাদের জবাবদিহি করতেই হবে। আর যারা শিখ দাঙ্গায় উসকানি দিয়েছিল, তাদের কোনো ক্ষমা নেই।

আসলে দীর্ঘ সময় ধরে খালিস্তানপন্থি এসএফজে গোষ্ঠীর নিশানায় রয়েছেন অমিতাভ বচ্চন। তারা আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গ টেনে এনেছে। সেই সময় দিল্লির মসনদে কংগ্রেস ছিল। রাজীব গান্ধীর বন্ধু হিসেবে হাত শিবিরের সঙ্গে বচ্চনের ঘনিষ্ঠতার বিষয়টি কারোর অজানা নয়।

একসময় কংগ্রেসের টিকিটে অমিতাভ লোকসভা ভোটে জিতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তবে তিন বছর পর রাজনীতির মোহভঙ্গ হয় অমিতাভ বচ্চনের। সেই সময় ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন খোদ বলি শাহেনশাহ। সেই অতীত প্রসঙ্গ টেনে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী এ কিংবদন্তিকে সতর্ক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%