ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

দেড় লাখ দিয়াশলাই কাঠিতে তৈরি হচ্ছে মাটির দুর্গা


দেড় লাখ দিয়াশলাই কাঠিতে তৈরি হচ্ছে মাটির দুর্গা

মাটির গঠনশৈলীতে তৈরি হচ্ছে দেবী দুর্গার মূর্তি। একের পর এক দিয়াশলাই কাঠি মাটির শরীরে বসানো হচ্ছে। মোট দেড় লক্ষাধিক কাঠি ব্যবহার করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে ১০ কেজিরও বেশি রেশমি সুতা। প্রতিটি কাঠি নিখুঁত মাপে বসানো হচ্ছে। শিল্পীর দক্ষ হাতে গড়া হচ্ছে এই মূর্তি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর সর্বজনীন দুর্গা মন্দির কমিটি এই বিশেষ আয়োজন করেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, দর্শনার্থীরা মাটির অবয়বে তৈরি দিয়াশলাই কাঠির দুর্গা মূর্তি দেখার জন্য ভিড় করেছেন। মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা কাকাই লাল সাহা জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে মূর্তিতে রঙের কাজ শুরু হবে।

আরও পড়ুন: কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা, পুড়িয়ে ধ্বংস

প্রতিমা শিল্পী নবদ্বীপ সরকার জানান, ২০২৩ সালে কলকাতায় গিয়ে তিনি এ ধরনের কাজ দেখেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই এবার সাতক্ষীরায় দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা দিয়ে একটি ব্যতিক্রমী প্রতিমা গড়ার উদ্যোগ নিয়েছেন। চারজন শিল্পী দিন-রাত পরিশ্রম করে কাজ করছেন। মাঝে মাঝে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত কাজ করতে হচ্ছে।

নবদ্বীপ সরকার আরও জানান, শুধু সাতক্ষীরায় নয়, কুষ্টিয়াসহ চারটি স্থানে দুর্গা প্রতিমা গড়ার দায়িত্বও পেয়েছেন তিনি। দিয়াশলাই কাঠির মাথায় থাকা বারুদের তেজস্ক্রিয়তা নষ্ট করতে বিশেষ ধরনের আঠা ব্যবহার করা হয়েছে।

ব্রহ্মবাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সহকারী কোষাধ্যক্ষ অমিত কুমার ঘোষ জানান, প্রতিমা গড়ার কাজে ১ লাখ ৫০ হাজারের বেশি দিয়াশলাই কাঠি ব্যবহার করা হচ্ছে। এর সঙ্গে ১০ কেজিরও বেশি রেশমি সুতা লাগছে। শিল্পীদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে এবারের পূজার আয়োজনে তাদের ব্যয় প্রায় ৫ লাখ টাকা।

অমিত কুমার আরও জানান, এ অঞ্চলে দুর্গা পূজার ইতিহাস ২০০ বছরেরও বেশি, যা শুরু করেছিলেন জমিদার পশুপতি মিত্র।

আরও পড়ুন: আইফোনের লোভে বন্ধুকে হত্যা, নবীগঞ্জে গ্রেপ্তার সাহেল মিয়া

ব্রহ্মরাজপুরে ব্যতিক্রমী প্রতিমা তৈরির এই আয়োজন নতুন নয়। গত বছর ১০০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে তৈরি প্রতিমা দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার নতুন কিছু করার পরিকল্পনা নিয়েছে পূজা উদযাপন কমিটি। তবে দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাড. গৌতম কুমার বিশ্বাস বলেন, প্রতিমাটির দাহ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সে বিষয়ে গত ১৬ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব কুমার দত্ত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুর রহমান এবং ফায়ার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা বিষয়টি পর্যবেক্ষণ করেছেন।

প্রতিমা শিল্পী ও কমিটির সদস্যদের উপস্থিতিতে এর ট্রায়ালও করা হয়েছে।

শুধু দর্শনার্থীদের আকর্ষণ নয়, পূজা ঘিরে সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা। তাদের মতে, দীর্ঘদিন ধরে এই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের উৎসব আয়োজনের প্রস্তুতি গ্রামের মানুষ, পূজা কমিটি ও প্রশাসনের সমন্বয়ে নিরাপদ পরিবেশে চলছে।

আরও পড়ুন: ফেনীর দোস্ত টেক্সটাইল মিলস পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার

এদিকে, সাতক্ষীরা জেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানান, গত বছর জেলায় ৫৮৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার ৫৯০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথ বলেন, এবার মা আসছেন ঘোড়ায় এবং যাবেন নৌকায়। আগামী ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীর মর্ত্যে আগমনের শুভ সূচনা হবে। ১৭ অক্টোবর মহাষষ্ঠী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসব শেষ হবে।

এছাড়া, মন্দির ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির চত্বর সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মন্দির এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৭ লাখ ৩৭ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে রুল জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে রুল জারি

দেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০০-এর বেশি শিক্ষকের বিরুদ্ধে ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা’ সম্পর্কিত অভিযোগে গঠিত তদন্ত কমিটি কেন বিলুপ্ত হবে না, তা জানতে হাইকোর্ট রুল জারি করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিট দায়ের করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, এম লিটন আহমেদ, রাশেদুল হক খোকন ও বিপ্লব কুমার দাস। রিটকারীরা দাবি করেছেন, এ ধরনের কমিটি এখতিয়ারবর্হিভূত।

তাদের বক্তব্য, গত ৪ আগস্ট একটি গণমাধ্যমে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‘যাচাইহীন’ সংবাদের ভিত্তিতে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০০-এর বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত সকল তথ্য-অনুসন্ধান ও তদন্ত কমিটি বিলুপ্ত করার এবং পরবর্তীতে নেওয়া সব ব্যবস্থা প্রত্যাহারের জন্য একটি আবেদন করা হয়। কিন্তু সেটি নিষ্পত্তি না করায় তারা রিট দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ স্বামী-স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ স্বামী-স্ত্রী আটক

সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন—উপজেলার নওধার মাঝপাড়া গ্রামের মৃত আবদুল মোসাব্বের ছেলে আব্দুল হক (৫০) এবং তার স্ত্রী রুজি বেগম (৩৬)। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, সোমবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হবে।

পুলিশের সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশ নওধার মাঝপাড়া গ্রামের আব্দুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের খাটের নিচে এবং বাড়ির পুকুর পাড়ে বাঁশের নিচের গর্ত থেকে একাধিক বস্তাভর্তি ২০৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। জেল থেকে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি তিনি আবারও রমরমা মাদক বাণিজ্য শুরু করেন। নিজ বসতবাড়িতে কৌশলে মদের বড় চালান মজুদ করে বিভিন্ন স্পটে সরবরাহ ও হোম ডেলিভারির মাধ্যমে মাদক বিক্রি করতেন।

বিশ্বনাথ থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘আব্দুল হক একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের ফোশান শহরের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


চীনের ফোশান শহরের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় আগুনের ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন। সোমবার দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ১২ মিনিটে একটি শিল্প পার্কের ভেতরে অবস্থিত দুইতলা ভবনে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডেনিম কাপড় ধোয়া এবং অন্যান্য উৎপাদন কার্যক্রম চলছিল। আগুন শুধুমাত্র ওই ভবনের নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ ছিল। আশপাশের অন্য এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রয়টার্স যাচাই করা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।

ভিডিওতে ভবনের পাশে অবস্থিত একটি কিছুটা উঁচু ভবনও দেখা যায়। তবে ওই ভবনটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান সম্পন্ন হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছিল এবং এর পেছনে কোনো কারণ ছিল কি না, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের ফলাফলে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে আরো তথ্য প্রকাশিত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারের সঙ্গে সান্ত্বনার ড্রয়ে বাংলাদেশের এশিয়ান গেমস শেষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


মিয়ানমারের সঙ্গে সান্ত্বনার ড্রয়ে বাংলাদেশের এশিয়ান গেমস শেষ

বাংলাদেশের মেয়েরা সর্বশেষ এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল মিয়ানমারকে পরাজিত করে। আজ তারা মিয়ানমারের বিরুদ্ধে এশিয়ান গেমসে টিকে থাকার লক্ষ্যে মাঠে নেমেছিল ঋতুর্পণা চাকমা এবং আফঈদা খন্দকারের নেতৃত্বে।

কিন্তু তাদের আশা ভেঙে গেছে। মিয়ানমারের বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি বাংলাদেশ। সান্ত্বনার ড্রয়ের মাধ্যমে মাঠ ত্যাগ করতে হয়েছে তাদের। ফলে টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা এখানেই শেষ হয়েছে।

আজ জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। দুই দলের মধ্যে সমানে-সমান লড়াই হয়েছে। বাংলাদেশের বল পজেশন ছিল ৪৮ শতাংশ, অন্যদিকে মিয়ানমারের ৫২ শতাংশ। যদিও বাংলাদেশ তিনটি শট নিয়েছিল, কোনোটিই গোলবারে পৌঁছায়নি। অপরদিকে, মিয়ানমার ৮টি শটের মধ্যে ২টি গোলের লক্ষ্যে ছিল। বিশেষ করে ৭৭ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা নিশ্চিত গোল রক্ষা করেন। অন্যথায়, বাংলাদেশকে হার নিয়েই মাঠ ছাড়তে হতো। তিনি আরও একটি সেভও করেছেন।

এশিয়ান গেমসে বাংলাদেশের যাত্রার শেষটি মূলত প্রথম দুই ম্যাচের পরাজয়ে লেখা হয়েছে। কেননা উত্তর কোরিয়ার বিরুদ্ধে শুরুতেই ১০-০ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। ফিরতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছিল। বড় ব্যবধানে হারার পরও কাগজে-কলমে শেষ আটে যাওয়ার সুযোগ ছিল।

সুযোগটি কাজে লাগানোর জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মিয়ানমারের বিরুদ্ধে জয়লাভ করা। নিজেদের কাজটি সঠিকভাবে সম্পন্ন করার পর অন্য প্রতিদ্বন্দ্বীদের ম্যাচ ড্র হওয়ার প্রার্থনা করতে হতো। কিন্তু বাংলাদেশ নিজেদের কাজটি সঠিকভাবে করতে পারেনি। ফলস্বরূপ, এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায় ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%