০৯:৩৪ পি.এম
‘খেলা হোক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনে’, এই স্লোগানকে সামনে রেখেই জামালপুরের বকশীগঞ্জ নিলাখিয়াতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নতুন সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘ভিলেজ ইউনিটি স্পোর্টস ক্লাব’।
ক্লাবের উদ্বোধন ও পবিত্র ঈদ উপলক্ষে সোমবার স্থানীয় নীলাখিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ‘ঈদ স্পেশাল ফুটবল ফাইনাল ম্যাচ’
আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় টাঙ্গাইল অঞ্চলের অন্যতম শক্তিশালী দল গল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতি (মির্জাপুর, টাঙ্গাইল) এবং আয়োজক দল ভিলেজ ইউনিটি স্পোর্টস ক্লাব।
আরও পড়ুন: বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৪ জন গ্রেপ্তার
ফাইনালে গল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতিকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভিলেজ ইউনিটি স্পোর্টস ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে ভিলেজ ইউনিটি স্পোর্টস ক্লাবের সভাপতি আল রাব্বি বলেন, "আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হলো তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ করা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা। আজ উদ্বোধনী দিনে বড় জয়ের পাশাপাশি দর্শকদের এই জোয়ার আমাদের ভবিষ্যৎ পথচলাকে আরও সুন্দর করবে।"
ক্লাবের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শাওন বলেন, "ভিলেজ ইউনিটি স্পোর্টস ক্লাব সবসময় খেলাধুলার পাশাপাশি সামাজিক সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখবে। ক্লাবটির সুন্দর পথচলায় আমরা এলাকার সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"
আরও পড়ুন: চিরিরবন্দরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন