ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নিখোঁজের পর গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার


নিখোঁজের পর গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর এলাকায় তুরাগ নদীতে নিখোঁজ যুবক রাসেলের লাশ উদ্ধার করা হয়েছে। ৪২ ঘণ্টার দীর্ঘ সময় পর সোমবার দুপুরের দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার নামাবাজার এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত যুবক রাসেল (২২) কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে। এর আগে, শনিবার বিকেলে কাশিমপুরের নামাবাজার ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার তুরাগ নদীতে নৌভ্রমণের সময় দুর্ঘটনার শিকার হন যুবক রাসেল। ঈদের ছুটিতে কয়েকজন বন্ধু মিলে তুরাগ নদীতে নৌভ্রমণে বের হন। নৌকা থেকে ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলছিল। এক পর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে তিনি পানির নিচে তলিয়ে যান এবং নিখোঁজ হন। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। ঘটনার পর উদ্ধারকারী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছু সময় নেয়। অবশেষে রবিবার সকালে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ যুবককে উদ্ধার করতে ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় জেলে, নৌকার মাঝি ও এলাকাবাসীও নিখোঁজ যুবকের সন্ধানে সহায়তা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার এসআই আরিফ হোসেন জানালেন, নৌভ্রমণের সময় নৌকা থেকে পড়ে যুবক রাসেল নিখোঁজ হন। সোমবার দুপুর পৌনে একটার দিকে স্থানীয় লোকজন ধনঞ্জয়খালি নামাবাজার এলাকায় তুরাগ নদীতে লাশ ভাসতে দেখেন এবং নিহতের পরিবারকে খবর দেন। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন। এর পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেন। বেলা তিনটার দিকে কাশিমপুর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখলেন এমপি, ব্যবস্থা নিতে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখলেন এমপি, ব্যবস্থা নিতে নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য এম এ মান্নান সেটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এমপি পূর্বঘোষণা ছাড়াই স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি প্রধান ফটকে তালা ঝুলতে দেখে বিস্ময় প্রকাশ করেন এবং এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, নবীনগর উপজেলায় ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৮টি উপস্বাস্থ্য কেন্দ্র, ৯৬টি স্যাটেলাইট ক্লিনিক এবং ৪০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জিনোদপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা রোজিনা আক্তার একই সঙ্গে ইব্রাহিমপুর স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব পালন করছেন। তিনি প্রতি সপ্তাহের শনিবার, সোমবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইব্রাহিমপুর স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রটিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. অলি উল্লাহ কর্মরত থাকলেও দীর্ঘদিন ধরে স্যাকমো (এসএসিএমও) ও ফার্মাসিস্টের পদ শূন্য রয়েছে। পরিবার কল্যাণ সহকারীর পাঁচটি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র তিনজন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, "মাসের প্রথম দিনে পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য উপজেলা কার্যালয়ে উপস্থিত থাকার নিয়ম রয়েছে। এ কারণে তারা কার্যালয়ে ছিলেন।"

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, "নবীনগরে আমাদের জনবলের তীব্র সংকট রয়েছে। এমপি যে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন সেখানে বর্তমানে কতজন জনবল রয়েছে, তা এই মুহূর্তে আমার জানা নেই। তবে দীর্ঘদিন ধরে কেন্দ্রটির কার্যক্রম সীমিত অবস্থায় চলছে।"

সাংসদ এম এ মান্নান বলেন, "স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠের ঝুঁকিপূর্ণ পুলের পরিবর্তে পাকা সেতুর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


কাঠের ঝুঁকিপূর্ণ পুলের পরিবর্তে পাকা সেতুর দাবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ‘নেওড়ারজুরা’ খালের ওপর তৈরি ঝুঁকিপূর্ণ কাঠের পুলটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

একজন স্থানীয় অটোচালক শাহাদাত জানাচ্ছেন, ‘আমাগো রাস্তার কাঠের পুলটা নড়াচড়া করে। অঠো (অটো) নইয়া পুলের উপরে উঠলে ডর করে। কোন সুম (সময়) জানি ভাইংগ্যা পইরা যায়, আত-পাও ভাঙে। পুলে উঠফার পেসেনজারেরা ডরে অঠো থিকা নাইম্যা পরে। তাও, এই পুলের উপুর দিয়াই আমাগো যাতায়ত করুন নাগে। কারণ, এই নড়বড়া পুলের উপুর ছাড়া আমাই-গ চলাচলের আর কুনু পত (পথ) নাই।’

এটি যেন এক বাস্তবতা, যেখানে একই সুরে কথা বললেন ঢালুয়া গ্রামের অন্যান্য অটোচালকরা, সোহেল, বারেক এবং আঙ্গারগাড়া গ্রামের ভেনচালক কাশেম।

তারা সকলেই জানান, ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া-কতলামারী সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কের পাশে রয়েছে ঢালুয়া, ছিটাল ও কালিয়াজুরি গ্রামে শত শত ব্রয়লার ও লেয়ার মুরগির খামার।

খামারে উৎপাদিত মুরগি, ডিম, এবং তাদের খাবার নিতে প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তা ব্যবহার করেন। স্থানীয় ভূমি অফিস, হাসপাতাল, ইউনিয়ন পরিষদও এখানকার জনগণের জন্য এই রাস্তাটির মাধ্যমে পরিসেবা প্রদান করে।

তবে, ‘নেওড়ারজুরা’ খালের ওপর ১৪-১৫ বছর আগে নির্মিত কাঠের পুলটির বর্তমানে অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা প্রতিদিনই বাধ্য হয়ে এই পুলের উপর দিয়ে যাতায়াত করছেন।

আঙ্গারগাড়া ওয়ার্ডের ইউপি সদস্য মনির উদ্দিন জানান, এ বিষয়ে তাঁরা দীর্ঘদিন ধরে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। এ ধরনের একটি ব্রিজ নির্মিত হলে স্থানীয়রা যথেষ্ট উপকৃত হবেন।

ডাকাতিয়া ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম জানাচ্ছেন, তিনি কাঠের পুলটির বিষয়ে অবগত নন। পরিদর্শন করে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাল ক্রয় ও মজুদের অপরাধে নেত্রকোনায় ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


সরকারি চাল ক্রয় ও মজুদের অপরাধে নেত্রকোনায় ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনার বারহাট্টায় সরকারি বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় এবং মজুদের অভিযোগে কাসেম (৫৬) নামের একজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার গুদাম থেকে ২৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

সোমবার দিনটির বিকেলে উপজেলার আসমাবাজার (বারহাট্টা বাজার) এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পুলিশ সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত কাসেম দীর্ঘদিন ধরে আসমাবাজারে চালের ব্যবসা করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে সরকারি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় করে গুদামে মজুদ করার অভিযোগে অভিযুক্ত হন।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে জরিমানা করা হয় এবং মজুদ করা চালটি জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'খাদ্য অধিদপ্তরের চাল অবৈধভাবে ক্রয় ও মজুদের অপরাধে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্য প্রতিরোধ) আইন-২০২৩-এর ৬ ধারায় তার বিরুদ্ধে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ২৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


সকাল ৯টার মধ্যে কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের ২ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা থাকছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য তুলে ধরা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট জেলা থেকে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা বিদ্যমান রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সংস্থাটির অপর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%