০১:৫৬ পি.এম
ডেঙ্গু প্রতিরোধের জন্য আগামী দুই থেকে তিন দিন পর থেকেই ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি আরও জানান, যদি কোনো প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া যায় তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা কার্যকর করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।
আরও পড়ুন: গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মী সাকিবের মৃত্যু, আহত ২
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে দেখা যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। ডেঙ্গু প্রতিরোধের জন্য দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
এবারের ডেঙ্গু প্রজাতি ও ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, চিকিৎসকেরা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর প্রকার হবে ভয়াবহ, যার নাম হেমোরেজিক। এই ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীর শরীরে রক্তক্ষরণও হতে পারে। তাই সকলকে আগে থেকেই সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন